১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৮৭.৭২ +২৪.৪৩ | DS30: ২,০৭৭.৮০ +২.৩৯ | লেনদেন: ৪,৩২৯.২৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৮৭.৭২ +২৪.৪৩
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতা

পশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতা
ছবি : জি বাংলা নিউজ

পশ্চিমবঙ্গের মানুষের দৈনন্দিন সামাজিক সম্পর্ক ও কথাবার্তায় নতুন বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছেন বিজেপির এক নেতা। অবিবাহিত বা আত্মীয়তার সম্পর্ক নেই—এমন নারীদের ‘বৌদি’ বা ‘ভাবি’ বলে সম্বোধন না করা এবং বন্ধুদের বাড়িতে আমন্ত্রণ জানানো বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, এসব সামাজিক রীতি ধীরে ধীরে বন্ধ করা গেলে সমাজ থেকে নানা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড দূর করা সম্ভব হবে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজেপির মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সম্পাদক বিষ্ণুচরণ সিকদার রোববার (১৫ নভেম্বর) হরিহরপাড়া এলাকার ভবানীপুর গ্রামে এক সমাবেশে এসব পরামর্শ দেন।

‘অন্যদিকে, আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আজ যে বন্ধু, কাল সে শুভেন্দু হতে পারে।’ পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়ার রাজনৈতিক যাত্রাকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেন তিনি।’

— আন্তর্জাতিক ডেস্ক

বিষ্ণুচরণের বক্তব্য অনুযায়ী, ‘বৌদি-ভাবি সংস্কৃতি’ বন্ধ করা প্রয়োজন। তাঁর দাবি, আত্মীয়তার সম্পর্ক না থাকা সত্ত্বেও নারীদের এভাবে সম্বোধন করা থেকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সামাজিক আচরণের সুযোগ তৈরি হয়।

আরও পড়ুন উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬ উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬ আন্তর্জাতিক ১২ মিনিট আগে

তিনি বলেন, যাঁদের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে, শুধু তাঁরাই কোনো নারীকে ‘বৌদি’ বলে সম্বোধন করতে পারবেন। অন্যদের ক্ষেত্রে ‘দিদি’ বা ‘বোন’ বলতে হবে। চাইলে নারীর নাম ধরেও ডাকা যেতে পারে। কেউ ‘বৌদি’ বলে সম্বোধন করলে নারীদেরও ভদ্রভাবে সংশোধন করে ‘দিদি’ বলে ডাকতে বলার পরামর্শ দিয়েছেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পশ্চিমবঙ্গের মানুষের দৈনন্দিন সামাজিক সম্পর্ক ও কথাবার্তায় নতুন বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছেন বিজেপির এক নেতা।
  • ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
  • বিজেপির মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সম্পাদক বিষ্ণুচরণ সিকদার রোববার (১৫ নভেম্বর) হরিহরপাড়া এলাকার ভবানীপুর গ্রামে এক সমাবেশে এসব পরামর্শ দেন।
  • বিষ্ণুচরণের বক্তব্য অনুযায়ী, ‘বৌদি-ভাবি সংস্কৃতি’ বন্ধ করা প্রয়োজন।

শুধু সম্বোধন নয়, বন্ধুদের বাড়িতে আসা-যাওয়া নিয়েও আপত্তি জানিয়েছেন এই বিজেপি নেতা। তাঁর পরামর্শ, তরুণদের বন্ধুদের বাড়িতে ডাকা উচিত নয়। কোনো বন্ধু বাড়িতে আসার কথা জানালে তাঁকে চায়ের দোকান, মন্দির কিংবা ক্লাবে দেখা করার কথা বলতে হবে।

বিষ্ণুচরণের যুক্তি, সমাজ থেকে ‘বন্ধু সংস্কৃতি’ ধীরে ধীরে তুলে দিতে পারলে নানা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হবে।

তাঁর এসব বক্তব্যের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘বৌদি’ ও ‘ভাবি’ সম্বোধন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যেই প্রচলিত সামাজিক রীতি। মানুষের সম্বোধন পরিবর্তন করলেই সমাজের পরিবর্তন হবে না।

এদিকে, বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি সৌমেন মণ্ডল জানিয়েছেন, বিষ্ণুচরণের বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এটি ওই নেতার ব্যক্তিগত মতামত। তাঁর মতে, ভারতীয় সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে মা, দিদি, বোন ও বৌদি—সব ধরনের সম্বোধনেরই জায়গা রয়েছে। তাই তিনি এই প্রস্তাবের সঙ্গে একমত নন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও হাস্যরস ও সমালোচনা শুরু হয়েছে। এক্সে (সাবেক টুইটার) এক ব্যবহারকারী বিষ্ণুচরণের বক্তব্যকে ব্যঙ্গ করে লিখেছেন, বাড়িতে কীভাবে চলতে হবে, সে বিষয়ে বিজেপির এই নেতা নতুন নিয়ম জারি করেছেন।

অন্যদিকে, আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আজ যে বন্ধু, কাল সে শুভেন্দু হতে পারে।’ পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়ার রাজনৈতিক যাত্রাকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক থেকে আরও

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াওদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। প্রতিবেশী… ২ ঘণ্টা আগে ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, সংঘাত বাড়ার আশঙ্কা ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, সংঘাত বাড়ার আশঙ্কাউপসাগরীয় অঞ্চলে ৯ মাস ধরে চলা সংঘাত নিজেদের শর্তে সমাধানের লক্ষ্যে নতুন করে ড্রোন হামলা শুরু করেছে ইরান। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের মিত্র… ২ ঘণ্টা আগে ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারিবিশাল আকৃতির ঢেউয়ের আঘাতে আবারও লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল। সান ফ্রান্সিসকোর দক্ষিণে সান মাতেও কাউন্টিতে ৫০ ফুট… ২৩ ঘণ্টা আগে ইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ ইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ইয়েমেনের তিনটি প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও আটজন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে দেশটির… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতা

১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ এএম · আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মানুষের দৈনন্দিন সামাজিক সম্পর্ক ও কথাবার্তায় নতুন বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছেন বিজেপির এক নেতা। অবিবাহিত বা আত্মীয়তার সম্পর্ক নেই—এমন নারীদের ‘বৌদি’ বা ‘ভাবি’ বলে সম্বোধন না করা এবং বন্ধুদের বাড়িতে আমন্ত্রণ জানানো বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, এসব সামাজিক রীতি ধীরে ধীরে বন্ধ করা গেলে সমাজ।

ফটোকার্ড

পশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতা

পশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না
বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতা

পশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না
বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতা

শিরোনাম
স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়/প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতিএশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খানপশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতাউত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬