দাদা বাবাকে অন্য ওয়ারিশ থেকে বেশি জমি লিখে দিলে করণীয় কি?
বাংলাদেশে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ একটি সাধারণ ও জটিল বিষয়। প্রায়ই দেখা যায়, বাবা-মা জীবদ্দশায় কোনো এক সন্তানকে অন্যদের তুলনায় বেশি সম্পত্তি লিখে দেন বা হস্তান্তর করেন। এতে অন্য সন্তানদের মধ্যে অসন্তোষ ও আইনি প্রশ্ন দেখা দেয়।
এমন পরিস্থিতিতে এক ব্যক্তি জানতে চেয়েছেন, ‘দাদা আমার বাবাকে অন্য ওয়ারিশদের তুলনায় একটু বেশি জমি লিখে দিয়েছেন। এ অবস্থায় আমার করণীয় কী?’
এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ।
‘কোনো সন্তান যদি বাবা-মায়ের অত্যধিক সেবাযত্ন করেন, অথবা কোনো সন্তান শারীরিকভাবে অক্ষম, অসুস্থ কিংবা চরম অভাবগ্রস্ত হন, তবে মানবিক ও যৌক্তিক কারণে বাবা-মা তাঁকে অন্যদের তুলনায় বেশি সম্পত্তি দিতে পারেন।’
— ইসলাম ও জীবন ডেস্ক
তাঁর মতে, কোনো বাবা জীবদ্দশায় যৌক্তিক কারণ ছাড়া এক সন্তানকে বেশি সম্পত্তি দিয়ে অন্য সন্তানদের বঞ্চিত করলে তা গুনাহের কাজ ও জুলুম। এ ক্ষেত্রে অতিরিক্ত সম্পত্তি পাওয়া সন্তানের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও কিছু করণীয় রয়েছে।
আরও পড়ুন
জাদুর প্রভাবে তালাক, ইসলামের বিধান কী?
আপনার বাবার করণীয়
মূল বিষয়গুলি
- বাংলাদেশে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ একটি সাধারণ ও জটিল বিষয়।
- এমন পরিস্থিতিতে এক ব্যক্তি জানতে চেয়েছেন, ‘দাদা আমার বাবাকে অন্য ওয়ারিশদের তুলনায় একটু বেশি জমি লিখে দিয়েছেন।
- এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ।
- তাঁর মতে, কোনো বাবা জীবদ্দশায় যৌক্তিক কারণ ছাড়া এক সন্তানকে বেশি সম্পত্তি দিয়ে অন্য সন্তানদের বঞ্চিত করলে তা গুনাহের কাজ ও জুলুম।
শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা অনুযায়ী, আপনার বাবা যদি দাদার পক্ষপাতমূলক আচরণের অংশীদার হতে না চান, তবে অতিরিক্ত পাওয়া জমি নিজের কাছে না রেখে অন্য ভাই-বোনদের মধ্যে ফিরিয়ে দেওয়া উচিত।
অর্থাৎ, আপনার বাবার উচিত অতিরিক্ত জমিটুকু তাঁর অন্য ভাই-বোন, অর্থাৎ আপনার চাচা ও ফুফুদের মধ্যে ইসলামের ফারায়েজ বা ন্যায্য হিস্যা অনুযায়ী বণ্টন করে দেওয়া। এতে অন্যদের অধিকার রক্ষা হবে এবং পারিবারিক সম্পর্কও অটুট থাকতে পারে।
আপনার ব্যক্তিগত করণীয়
আপনি বিনয় ও শ্রদ্ধার সঙ্গে বাবাকে বিষয়টির ইসলামি বিধান বোঝাতে পারেন। পরকালের জবাবদিহি এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব তুলে ধরে অতিরিক্ত জমি চাচা-ফুফুদের ফিরিয়ে দিতে তাঁকে উৎসাহিত করতে পারেন।
তবে বাবা জীবিত থাকা অবস্থায় জমি ফিরিয়ে দিতে রাজি না হলে আপনার ওপর কোনো গুনাহ হবে না। কারণ জমিটি পেয়েছেন আপনার বাবা, আপনি নন।
শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা অনুযায়ী, পরবর্তী সময়ে আপনি যখন বাবার সম্পত্তির ওয়ারিশ হবেন, তখন আপনার ভাগে আসা ওই অতিরিক্ত অংশ চাচা-ফুফু বা তাঁদের সন্তানদের ফিরিয়ে দেওয়ার সুযোগ থাকবে।
এ ক্ষেত্রে অন্যদের অধিকার যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে খেয়াল রাখাও গুরুত্বপূর্ণ।
যে ক্ষেত্রে বেশি সম্পত্তি দেওয়া অন্যায় নয়
শায়খ আহমাদুল্লাহ তাঁর আলোচনায় একটি ব্যতিক্রমের কথাও উল্লেখ করেছেন। কোনো সন্তান যদি বাবা-মায়ের অত্যধিক সেবাযত্ন করেন, অথবা কোনো সন্তান শারীরিকভাবে অক্ষম, অসুস্থ কিংবা চরম অভাবগ্রস্ত হন, তবে মানবিক ও যৌক্তিক কারণে বাবা-মা তাঁকে অন্যদের তুলনায় বেশি সম্পত্তি দিতে পারেন।
তাঁর মতে, এমন যৌক্তিক কারণ থাকলে বেশি সম্পত্তি দেওয়া অন্যায় বা গুনাহ হিসেবে গণ্য হবে না। তবে শুধু ব্যক্তিগত পছন্দ বা অন্য সন্তানদের বঞ্চিত করার উদ্দেশ্যে কাউকে বেশি সম্পত্তি দেওয়া হলে তা অন্যায়।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।