১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
আন্তর্জাতিক

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
ছবি : জি বাংলা নিউজ

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বুধবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ এবং লোহিত সাগরের ইয়ানবু টার্মিনালে তেল লোডিং স্থগিত থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা ০ দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৭ ডলার ৮২ সেন্টে নেমে আসে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৭ সেন্ট বা ০ দশমিক ৯২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ৮৬ সেন্টে দাঁড়ায়।

যুক্তরাষ্ট্রে মজুত বেড়েছে

‘বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা ০ দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৭ ডলার ৮২ সেন্টে নেমে আসে।’

— জি বাংলা ডেস্ক

বাজারসংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ১১ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৭১ লাখ ব্যারেল বেড়েছে। অথচ বিশ্লেষকেরা প্রায় ১৬ লাখ ব্যারেল মজুত কমার পূর্বাভাস দিয়েছিলেন। একই সময়ে দেশটিতে গ্যাসোলিন ও ডিজেলের মজুতও বেড়েছে।

আরও পড়ুন এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

মজুত বৃদ্ধির এই তথ্য তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি করেছে। এর আগে মঙ্গলবার ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই বেঞ্চমার্কের দামই ৩ ডলারের বেশি বেড়ে মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে লেনদেন শেষ করেছিল।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বুধবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।
  • বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা ০ দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৭ ডলার ৮২ সেন্টে নেমে আসে…
  • যুক্তরাষ্ট্রে মজুত বেড়েছে
  • বাজারসংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ১১ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৭১ লাখ ব্যারেল বেড়েছে।

সৌদি সরবরাহ নিয়ে উদ্বেগ

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি দেশটির পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল পরিবহন করে।

পাইপলাইন বন্ধের পর ইয়ানবু বন্দরে তেল লোডিংও স্থগিত হয়েছে। সৌদি আরব ইউরোপের কিছু ক্রেতাকে সেপ্টেম্বরের শেষভাগের কয়েকটি অপরিশোধিত তেলের চালান বাতিলের কথাও জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

ফলে যুক্তরাষ্ট্রে মজুত বৃদ্ধির কারণে দাম কমলেও মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নের আশঙ্কা বাজারে চাপ তৈরি করে রেখেছে। সৌদি আরব বিকল্প পথে তেল সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে বলেও বাজারসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনজাপানের হোক্কাইডোতে ভাল্লুকের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে একটি এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় ট্রেনের ৩২ যাত্রী ও কর্মীর কেউ হতাহত হননি।… ১ দিন আগে বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানাবুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। রোববার (১ নভেম্বর)… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলট যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলটযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলটের কণ্ঠে শোনা যায় আতঙ্কের সুর। বিমান চলাচল… ১ দিন আগে ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্টইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

১৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:২১ এএম · আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বুধবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ এবং লোহিত সাগরের ইয়ানবু টার্মিনালে তেল লোডিং স্থগিত থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো রয়েছে।

ফটোকার্ড

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

শিরোনাম