১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৯৩.৯৭ +৩০.৬৯ | DS30: ২,০৮২.৮৭ +৭.৪৫ | লেনদেন: ৮,১৫০.৬৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯৩.৯৭ +৩০.৬৯
খেলাধুলা

আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ

আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ
ছবি : জি বাংলা নিউজ

উরুগুয়ের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফেরার মিশনে মঙ্গলবার সকালে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটির আগে বড় সুখবর দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। চোয়ালের চোট কাটিয়ে মাঠে ফিরছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার গোলপোস্ট সামলাবেন মার্তিনেজ। বিষয়টি নিশ্চিত করেছেন স্কালোনি।

গত মাসে চেলসির বিপক্ষে ম্যাচে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে চোয়ালে চোট পান মার্তিনেজ। পরে অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে। চলতি মাসের শুরুতে অনুশীলনে ফিরলেও ক্লাবের হয়ে আর মাঠে নামেননি ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক।

‘সে খেলবে।’ আগের ম্যাচেও খেলার মতো অবস্থায় মার্তিনেজ ছিলেন কি না, এমন প্রশ্নে স্কালোনি বলেন, ‘হয়তো আগের ম্যাচেও সে খেলার জন্য প্রস্তুত ছিল।’

— স্পোর্টস ডেস্ক

চোট থেকে ফিরলেও শুক্রবার উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে তাঁকে খেলাননি স্কালোনি। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ঝুঁকি নিতে চাননি আর্জেন্টিনার কোচিং স্টাফ। কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগে স্কালোনি বলেন, ‘এমিলিয়ানো গোলপোস্টে থাকবে। সে খেলবে।’

আরও পড়ুন নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’ নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’ খেলাধুলা ৪ ঘণ্টা আগে

আগের ম্যাচেও খেলার মতো অবস্থায় মার্তিনেজ ছিলেন কি না, এমন প্রশ্নে স্কালোনি বলেন, ‘হয়তো আগের ম্যাচেও সে খেলার জন্য প্রস্তুত ছিল। কিন্তু সেখানে ঝুঁকি ছিল। আমরা জেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রানের ওপর আস্থা রাখি। তাই ওকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাড়তি তিন দিন অপেক্ষা করাটা ছিল বিচক্ষণ সিদ্ধান্ত।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • উরুগুয়ের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফেরার মিশনে মঙ্গলবার সকালে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।
  • কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার গোলপোস্ট সামলাবেন মার্তিনেজ।
  • গত মাসে চেলসির বিপক্ষে ম্যাচে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে চোয়ালে চোট পান মার্তিনেজ।
  • চোট থেকে ফিরলেও শুক্রবার উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে তাঁকে খেলাননি স্কালোনি।

কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি মার্তিনেজের মাঠে ফেরার সুযোগ। একই সঙ্গে আসন্ন আন্তর্জাতিক সূচির প্রস্তুতিও এগিয়ে নেবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি।

খেলাধুলা থেকে আরও

দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জাব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে পছন্দ করেন না ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। তবে সম্প্রতি নিজের ডেটিং লাইফ ও… ৪ দিন আগে অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদোপর্তুগাল জাতীয় দল থেকে অবসরের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার অভিনয়ে নামছেন ফুটবল বিশ্বের এই মহাতারকা। তাঁর… ৪ দিন আগে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে থাকতে রাজি হয়েছেন লিওনেল স্কালোনি। বৃহস্পতিবার তাঁর চুক্তি নবায়নের বিষয়টি… ৪ দিন আগে ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন রাফিনিয়া ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন রাফিনিয়াব্রাজিল জাতীয় দলের নেতৃত্বে নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া। নিয়মিত অধিনায়ক মারকুইনিয়োস চোটের কারণে মাঠের বাইরে… ৫ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ

১৭ নভেম্বর ২০২৬, ১:১৬ পিএম · খেলাধুলা

উরুগুয়ের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফেরার মিশনে মঙ্গলবার সকালে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটির আগে বড় সুখবর দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। চোয়ালের চোট কাটিয়ে মাঠে ফিরছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

ফটোকার্ড

আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ

আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ

আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ

শিরোনাম