১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১
অভিযান

অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের  ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
ছবি : জি বাংলা নিউজ

অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থের অবৈধ লেনদেন ও বিদেশে পাচারের অভিযোগে জড়িত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আরাফাত হোসেনের (২২) ছয়টি ব্যাংকের আটটি ব্যক্তিগত হিসাব অনলাইন জুয়ার ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত থাকার তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্টরা।

সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে যশোর সদর থানার খোলাডাঙ্গা, আরবপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আরাফাত ওই এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে নিজের বোনের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেও অনলাইন জুয়ার অর্থ জমা ও উত্তোলনের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‘সিআইডি জানিয়েছে, অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-লেনদেন ও অর্থ পাচারের সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।’

— জি বাংলা ডেস্ক

সিআইডি জানায়, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় দেশের ভেতর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং বা জুয়ার ওয়েবসাইটের কার্যক্রম শনাক্ত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব সাইটের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা এবং অনলাইন ক্যাসিনোকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে বেটিং কার্যক্রম চলছিল।

আরও পড়ুন নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ গ্রেফতার ১ নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ গ্রেফতার ১ অভিযান ৩ দিন আগে

এসব সাইটে ব্যবহৃত এজেন্টদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সিআইডি বাদী হয়ে পল্টন থানায় মামলা করে। গত ১৭ মে দায়ের করা মামলাটিতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০(২), ২১(২), ২২(২), ২৪(২), ২৭(২) ও ২৯(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থের অবৈধ লেনদেন ও বিদেশে পাচারের অভিযোগে জড়িত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
  • সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে যশোর সদর থানার খোলাডাঙ্গা, আরবপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
  • মঙ্গলবার (১৭ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো.
  • সিআইডি জানায়, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় দেশের ভেতর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং বা জুয়ার ওয়েবসাইটের কার্যক্রম শনাক্ত করা হয়।

মামলার তদন্তে জানা যায়, অভিযুক্তরা দেশের বিভিন্ন অঞ্চলে অনলাইন বেটিংয়ের এজেন্ট নিয়োগ করে তাঁদের এমএফএস ও ব্যাংক হিসাব সংগ্রহ করতেন। পরে এসব হিসাব বেটিং সাইটে ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে কমিশন নিতেন। পাশাপাশি বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচারের কার্যক্রম চালানো হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

সিআইডির ভাষ্য অনুযায়ী, আরাফাত নিজের নামে খোলা ব্যাংক হিসাব অনলাইন জুয়ার সাইটে ব্যবহার করতে দিতেন। তাঁর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব দিয়েও জুয়ার অর্থ জমা ও উত্তোলনসহ বিভিন্ন আর্থিক লেনদেন করা হতো। তাঁর ছয়টি ব্যাংকের আটটি ব্যক্তিগত হিসাব অনলাইন জুয়ার ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে।

এসব হিসাবের মাধ্যমে জুয়ার অর্থ জমা ও উত্তোলন করে কমিশন রেখে অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করা হতো। পরে ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে ডলারে রূপান্তর করে বিদেশে পাচার করা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বেকার হওয়া সত্ত্বেও আরাফাতের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি।

আগেও গ্রেপ্তার ১২ জন

সিআইডি জানায়, এ মামলায় সম্পৃক্ততার অভিযোগে এর আগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৭ জুন টাঙ্গাইল থেকে মো. সোলায়মান (৪৭), মো. সাগর মিয়া (২৮) ও মো. জুয়েল রানা (৩২) গ্রেপ্তার হন। ১৬ জুন নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় মো. রায়হান খান (২১), মো. পাভেল রহমান ভূঁইয়া (২৩) ও আবু জোবায়ের সানিকে (৩৬)।

এ ছাড়া ১২ জুলাই নড়াইল থেকে মো. জসিম উদ্দীন (৩৩) ও সুমন রায়কে (২৮) গ্রেপ্তার করা হয়। ১৯ আগস্ট রাজশাহী ও ঝিনাইদহ থেকে গ্রেপ্তার হন সৈয়দ জামান (২৭) ও রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী (২৮)।

সর্বশেষ ১৩ সেপ্টেম্বর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাবলু মিয়া (২৮), মো. মনির হোসেন (৩০), নূর সাফায়েত ইপ্তি (২৪) ও শামীম আল মামুনকে (২৯) গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিআইডি জানিয়েছে, অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-লেনদেন ও অর্থ পাচারের সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

অনলাইন জুয়া ও বেটিং থেকে বিরত থাকার পাশাপাশি এ ধরনের কার্যক্রমে কোনো ব্যক্তি বা চক্রের মাধ্যমে অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে সিআইডি। একই সঙ্গে এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

অভিযান থেকে আরও

নাইক্ষ্যংছড়ি সীমান্তে দুই চোরাকারবারি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ নাইক্ষ্যংছড়ি সীমান্তে দুই চোরাকারবারি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দনাইক্ষ্যংছড়ি সীমান্তে দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি এফজেড মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ২ লাখ ৪৩ হাজার… ৫ দিন আগে নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে অপরাধীরা নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে অপরাধীরাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী জনপদ টেকনাফ। একসময় সাগরে মাছ শিকার, পানের বরজ, ধান চাষ, সুপারি বাগান, লবণ চাষ, পর্যটন ব্যবসা ও পাহাড়ের… ৮ দিন আগে টেকনাফে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ টেকনাফে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দকক্সবাজারের টেকনাফে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দ করা এসব ইয়াবার বাজারমূল্য… ৮ দিন আগে ফেনীতে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ ফেনীতে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর চম্পকনগর বিওপির সদস্যরা এ… ৯ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

১৭ নভেম্বর ২০২৬, ৭:২৪ পিএম · অভিযান

অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থের অবৈধ লেনদেন ও বিদেশে পাচারের অভিযোগে জড়িত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আরাফাত হোসেনের (২২) ছয়টি ব্যাংকের আটটি ব্যক্তিগত হিসাব অনলাইন জুয়ার ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত থাকার তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্টরা।

ফটোকার্ড

অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের
এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের
এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

শিরোনাম