১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
রাজনীতি

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু
ছবি : জি বাংলা নিউজ

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের পক্ষে নিজেই লড়তে আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তার ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সঙ্গে দেখা করে এ বিষয়ে বাবার ইচ্ছার কথা জানান।

জানা গেছে, কোনো আইনজীবী নিয়োগ না করে নিজেই আত্মপক্ষ সমর্থন করতে চান শামসুল হক টুকু। এ জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১৭ ধারা অনুযায়ী মামলার প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের জন্য মৌখিক আবেদন করেন তার ছেলে।

‘শাপলা চত্বরের মামলা ২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মামলাটি চলছে।’

— জি বাংলা ডেস্ক

আবেদনের পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর শাপলা চত্বরের মামলায় দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

আরও পড়ুন পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির রাজনীতি ১ দিন আগে

প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন গণমাধ্যমকে বলেন, শামসুল হক টুকু পেশায় একজন আইনজীবী। তার ছেলে মামলার প্রয়োজনীয় নথিপত্র চেয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট বেঞ্চ কর্মকর্তাকে জানানো হয়েছে, যাতে মামলার আগের রেকর্ড ও ওকালতনামা যাচাই করা যায়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের পক্ষে নিজেই লড়তে আগ্রহ প্রকাশ করেছেন।
  • বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তার ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.
  • জানা গেছে, কোনো আইনজীবী নিয়োগ না করে নিজেই আত্মপক্ষ সমর্থন করতে চান শামসুল হক টুকু।
  • আবেদনের পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর শাপলা চত্বরের মামলায় দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

তিনি বলেন, টুকুর পক্ষে অন্য কোনো আইনজীবী নিয়োগের তথ্য না থাকলে আইনজীবী হিসেবে তিনি নিজেই মামলার প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার সুযোগ পাবেন। তবে আগে কোনো আইনজীবী ওকালতনামা দিয়ে থাকলে নিয়ম অনুযায়ী ওই আইনজীবীর মাধ্যমেই নথিপত্র সংগ্রহ করতে হবে।

শাপলা চত্বরের মামলা

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মামলাটি চলছে। এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মামলাটিতে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

আত্মপক্ষ সমর্থনের অধিকার

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১৭ ধারায় বিচার চলাকালে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের অধিকার নির্ধারিত রয়েছে। এর মধ্যে অভিযোগের বিষয়ে বক্তব্য বা ব্যাখ্যা দেওয়ার সুযোগ, নিজে আত্মপক্ষ সমর্থন করা অথবা আইনজীবীর সহায়তা নেওয়ার অধিকার এবং আত্মপক্ষ সমর্থনে প্রমাণ-সাক্ষ্য উপস্থাপন ও প্রসিকিউশনের সাক্ষীদের জেরা করার সুযোগ রয়েছে।

রাজনীতি থেকে আরও

সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না? সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না?চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলের এইচএসসি পাসের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে… ১ দিন আগে মিল্টনকে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির কমিটি মিল্টনকে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির কমিটিশফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি… ১ দিন আগে খালেদা জিয়ার হাতে আমার দেশ পত্রিকা, এনসিপি নেতার প্রচারিত ছবিটি এআই খালেদা জিয়ার হাতে আমার দেশ পত্রিকা, এনসিপি নেতার প্রচারিত ছবিটি এআইজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরের বিরুদ্ধে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার… ১ দিন আগে গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না: নাহিদ ইসলাম গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না: নাহিদ ইসলামগঙ্গা নদীর পানি বাংলাদেশে না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ এএম · রাজনীতি

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের পক্ষে নিজেই লড়তে আগ্রহ প্রকাশ করেছেন।

ফটোকার্ড

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

শিরোনাম