১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
রাজনীতি

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির
ছবি : জি বাংলা নিউজ

পবিত্র মক্কা নগরীতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ধরনের হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব বলেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, পবিত্র কাবার কারণে মক্কা নগরী সম্মানিত এবং এটি পৃথিবীর অন্যতম পবিত্র স্থান। সেখানে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া ও নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

‘ঘটনার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ‘হামলাকারী হুতি হোক কিংবা যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্তের কথা জানায় সৌদি কর্তৃপক্ষ।’

— জি বাংলা ডেস্ক

ঘটনার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ‘হামলাকারী হুতি হোক কিংবা যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

আরও পড়ুন পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির রাজনীতি ১ দিন আগে

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্তের কথা জানায় সৌদি কর্তৃপক্ষ। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকির ভাষ্য অনুযায়ী, ড্রোনটি মক্কার নির্ধারিত সীমার আকাশসীমায় প্রবেশের আগেই সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পবিত্র মক্কা নগরীতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা.
  • বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।
  • ঘটনার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ‘হামলাকারী হুতি হোক কিংবা যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
  • এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্তের কথা জানায় সৌদি কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষের দাবি, মক্কাকে লক্ষ্য করে এটি হুথিদের দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালে মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাকেও হামলার চেষ্টা হিসেবে উল্লেখ করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট।

তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি কর্তৃপক্ষের দাবি প্রত্যাখ্যান করেন। তাঁর দাবি, এর আগেও সৌদি আরব একই ধরনের অভিযোগ করেছে।

রাজনীতি থেকে আরও

সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না? সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না?চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলের এইচএসসি পাসের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে… ১ দিন আগে মিল্টনকে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির কমিটি মিল্টনকে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির কমিটিশফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি… ১ দিন আগে খালেদা জিয়ার হাতে আমার দেশ পত্রিকা, এনসিপি নেতার প্রচারিত ছবিটি এআই খালেদা জিয়ার হাতে আমার দেশ পত্রিকা, এনসিপি নেতার প্রচারিত ছবিটি এআইজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরের বিরুদ্ধে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার… ১ দিন আগে গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না: নাহিদ ইসলাম গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না: নাহিদ ইসলামগঙ্গা নদীর পানি বাংলাদেশে না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:১১ পিএম · রাজনীতি

পবিত্র মক্কা নগরীতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ধরনের হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব বলেও উল্লেখ করেছেন তিনি।

ফটোকার্ড

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

শিরোনাম