১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
জাতীয়

৪৯৫ উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার নিয়োগ দেবে সরকার

৪৯৫ উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার নিয়োগ দেবে সরকার
ছবি : জি বাংলা নিউজ

দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা ও দুজন করে স্টাফ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, এ নিয়োগ কাঠামোর জন্য অর্থ বিভাগ থেকে অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দেশের ৬৪ জেলায় ক্রীড়া কর্মকর্তা থাকলেও উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রম পরিচালনা ও তদারকির জন্য প্রয়োজনীয় লোকবল নেই। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে সারা দেশের ৪৯৫টি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা ও স্টাফ নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে।

‘অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, উপজেলা পর্যায়ে নিয়োগ পাওয়া ক্রীড়া কর্মকর্তারা মিনি স্টেডিয়াম, মাঠ ও মাঠ সংস্কারসহ স্থানীয় ক্রীড়া কার্যক্রম তদারক করবেন।

আরও পড়ুন ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের জাতীয় ১ ঘণ্টা আগে

ক্রীড়াকে শিক্ষার সঙ্গে আরও সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে খেলাধুলাবিষয়ক একটি বিষয় যুক্ত করা হবে। শিক্ষার্থীদের এ বিষয়ে পড়াশোনার পাশাপাশি মাঠে গিয়ে খেলাধুলায় অংশ নিতে হবে এবং লিখিত পরীক্ষারও ব্যবস্থা থাকবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা ও দুজন করে স্টাফ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.
  • বুধবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
  • আমিনুল হক বলেন, দেশের ৬৪ জেলায় ক্রীড়া কর্মকর্তা থাকলেও উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রম পরিচালনা ও তদারকির জন্য প্রয়োজনীয় লোকবল নেই।
  • তিনি বলেন, উপজেলা পর্যায়ে নিয়োগ পাওয়া ক্রীড়া কর্মকর্তারা মিনি স্টেডিয়াম, মাঠ ও মাঠ সংস্কারসহ স্থানীয় ক্রীড়া কার্যক্রম তদারক করবেন।

‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচির বিষয়ে তিনি বলেন, প্রথম আসর থেকে ৩০৬ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। তাদের নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর দুই মাসের প্রশিক্ষণ কোর্স শুরু হবে। প্রশিক্ষণ শেষে নির্বাচিতদের পড়াশোনা ও খেলাধুলার ব্যয় সরকার বহন করবে।

আমিনুল হক বলেন, ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর মাধ্যমে ভবিষ্যতের ক্রীড়াবিদ ও নতুন প্রজন্ম তৈরি করতে চায় সরকার। খেলাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে জাতীয় দলের খেলোয়াড়দের ভাতা দেওয়াও চালু করা হয়েছে।

তিনি জানান, ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে ১ লাখ ৬৮ হাজার কিশোর-কিশোরী অংশ নিয়েছে। নির্বাচনি ইশতেহারে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে এনে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

জাতীয় থেকে আরও

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশরোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশের… ৩ ঘণ্টা আগে প্রসব জটিলতায় সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান প্রসব জটিলতায় সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তানবান্দরবানের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া বম সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই জন্ম নিয়েছে… ৪ ঘণ্টা আগে মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আজ মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আজঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা… ৪ ঘণ্টা আগে বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-যুক্তরাজ্যবাণিজ্য, বিনিয়োগ এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী… ৪ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৪৯৫ উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার নিয়োগ দেবে সরকার

১৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৮ পিএম · জাতীয়

দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা ও দুজন করে স্টাফ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, এ নিয়োগ কাঠামোর জন্য অর্থ বিভাগ থেকে অনুমোদন দেওয়া হয়েছে।

ফটোকার্ড

৪৯৫ উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার নিয়োগ দেবে সরকার

৪৯৫ উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার নিয়োগ দেবে সরকার

৪৯৫ উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার নিয়োগ দেবে সরকার

শিরোনাম