কাজ শেষেও মাথা থেকে চিন্তা যাচ্ছে না? মানুন ৫ কৌশল
দিনের কাজ শেষ করেও কি মাথা থেকে কাজের চিন্তা সরাতে পারছেন না? অফিসের অসমাপ্ত কাজ, জমে থাকা ই-মেইল কিংবা পরদিনের দায়িত্ব নিয়ে ভাবতে ভাবতে ঘুমের ব্যাঘাত ঘটছে? মনোবিজ্ঞানীরা বলছেন, অসমাপ্ত কাজের চিন্তা মস্তিষ্কে বাড়তি চাপ তৈরি করতে পারে। এ অবস্থাকে ব্যাখ্যা করতে মনোবিজ্ঞানে ‘জাইগারনিক ইফেক্ট’ নামে একটি ধারণা রয়েছে। কয়েকটি সহজ অভ্যাসের মাধ্যমে এই মানসিক চাপ কমানো সম্ভব।
১৯২৭ সালে রুশ মনোবিজ্ঞানী ব্লুমা জাইগারনিক এক গবেষণায় দেখান, মানুষ যেসব কাজ শেষ করতে পারেনি বা মাঝপথে বাধার মুখে পড়েছে, সেগুলো সম্পন্ন হওয়া কাজের তুলনায় বেশি মনে রাখতে পারে। পরে এই ধারণা ‘জাইগারনিক ইফেক্ট’ নামে পরিচিতি পায়।
গবেষণার পেছনে রয়েছে একটি মজার ঘটনা। মনোবিজ্ঞানী কার্ট লেভিন এক ব্যস্ত রেস্তোরাঁয় লক্ষ করেছিলেন, ওয়েটাররা গ্রাহকদের দেওয়া খাবারের বড় অর্ডার বিল পরিশোধের আগপর্যন্ত মনে রাখতে পারেন। কিন্তু বিল পরিশোধ হয়ে গেলে অর্ডারের বিষয়টি দ্রুত ভুলে যান। এ ঘটনা থেকেই অসমাপ্ত কাজ মানুষের স্মৃতিতে কীভাবে প্রভাব ফেলে, তা নিয়ে গবেষণার আগ্রহ তৈরি হয়।
‘জার্মানির ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস বন-রাইন-জিগের মনোবিজ্ঞানের অধ্যাপক ক্রিস্টিন সিরেকের মতে, কাজ শেষ না হলেও পরবর্তী সময়ে কীভাবে তা সম্পন্ন করা হবে, সে বিষয়ে পরিষ্কার পরিকল্পনা থাকলে মানসিক চাপ কমে।’
— জি বাংলা ডেস্ক
বিশেষজ্ঞদের মতে, অসমাপ্ত কাজের তথ্য মস্তিষ্কে সক্রিয় থাকায় পরবর্তী সময়ে কাজ শুরু করতে সুবিধা হতে পারে। তবে একই চিন্তা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে মানসিক চাপ, ঘুমের সমস্যা এবং কাজ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা তৈরি হতে পারে।
আরও পড়ুন
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
এ ধরনের মানসিক ক্লান্তি কাটিয়ে উঠতে পাঁচটি কৌশল অনুসরণ করা যেতে পারে।
মূল বিষয়গুলি
- দিনের কাজ শেষ করেও কি মাথা থেকে কাজের চিন্তা সরাতে পারছেন না?
- ১৯২৭ সালে রুশ মনোবিজ্ঞানী ব্লুমা জাইগারনিক এক গবেষণায় দেখান, মানুষ যেসব কাজ শেষ করতে পারেনি বা মাঝপথে বাধার মুখে পড়েছে, সেগুলো সম্পন্ন হওয়া কাজের তুলনায় বেশি মন…
- গবেষণার পেছনে রয়েছে একটি মজার ঘটনা।
- বিশেষজ্ঞদের মতে, অসমাপ্ত কাজের তথ্য মস্তিষ্কে সক্রিয় থাকায় পরবর্তী সময়ে কাজ শুরু করতে সুবিধা হতে পারে।
১. সময় নির্ধারণ করে কাজের পরিকল্পনা করুন
সব কাজ একদিনে শেষ করা সম্ভব নয়। তাই দিনের শুরুতেই কোন কাজটি কখন করবেন, তা নির্ধারণ করা জরুরি। কাজের অগ্রাধিকার ঠিক করুন এবং প্রতিটি কাজ শেষ করার জন্য বাস্তবসম্মত সময় নির্ধারণ করুন।
জার্মানির ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস বন-রাইন-জিগের মনোবিজ্ঞানের অধ্যাপক ক্রিস্টিন সিরেকের মতে, কাজ শেষ না হলেও পরবর্তী সময়ে কীভাবে তা সম্পন্ন করা হবে, সে বিষয়ে পরিষ্কার পরিকল্পনা থাকলে মানসিক চাপ কমে।
কাজের তালিকা লিখে রাখলে গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাওয়ার ভয়ও কমে। এতে অবসর সময়ে কাজ নিয়ে বারবার চিন্তা করার প্রবণতা কমতে পারে।
২. কাজের বাইরের সময়ে নোটিফিকেশন বন্ধ রাখুন
স্মার্টফোনের ই-মেইল ও মেসেজিং অ্যাপের নোটিফিকেশন মানুষকে সব সময় কাজের সঙ্গে যুক্ত রাখে। ফলে অফিসের সময় শেষ হলেও মস্তিষ্ক কাজের চিন্তা থেকে পুরোপুরি মুক্ত হতে পারে না।
এ সমস্যা এড়াতে নির্দিষ্ট সময় ছাড়া অফিসের ই-মেইল ও বার্তা দেখা বন্ধ রাখুন। ছুটির দিনেও কাজের যোগাযোগ সীমিত রাখার চেষ্টা করুন। এতে ব্যক্তিগত ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ হবে।
৩. একসঙ্গে অনেক প্রকল্পের কাজ এড়িয়ে চলুন
একাধিক কাজ একসঙ্গে সামলানোর চেষ্টা মস্তিষ্কের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, একটি কাজ থেকে অন্য কাজে যাওয়ার সময় মস্তিষ্ককে নতুন তথ্য ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। এতে মনোযোগ ও কর্মক্ষমতা ব্যাহত হতে পারে।
তাই সম্ভব হলে একটি কাজ শেষ করে পরবর্তী কাজে হাত দিন। একাধিক প্রকল্পের মধ্যে বারবার যাতায়াত না করে নির্দিষ্ট সময় ধরে একটি কাজের ওপর মনোযোগ দিলে মানসিক চাপ কমতে পারে।
৪. ছুটির আগে কাজের সময়সীমা ও পরিকল্পনা ঠিক করুন
ছুটি বা উৎসবের আগে অসমাপ্ত কাজের চাপ অনেকের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে ছুটিতে যাওয়ার আগে সব কাজ শেষ করতেই হবে, এমন ধারণা থেকে বেরিয়ে আসা জরুরি।
কোন কাজগুলো ছুটির আগে শেষ করা প্রয়োজন এবং কোনগুলো ফিরে এসে করা যাবে, তা আলাদা করে রাখুন। অসমাপ্ত কাজের পরবর্তী ধাপ লিখে রাখলে ছুটি শেষে আবার কাজ শুরু করাও সহজ হবে।
৫. কাজ শেষে অভ্যাসে পরিবর্তন আনুন
অফিস বা কাজের সময় শেষ হওয়ার পর মস্তিষ্ককে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করা প্রয়োজন। এ জন্য কাজ শেষে হাঁটতে বের হওয়া, অন্য ঘরে যাওয়া কিংবা কিছু সময়ের জন্য ল্যাপটপ বন্ধ করে রাখা যেতে পারে।
বিশেষজ্ঞরা এ ধরনের অভ্যাসকে ‘ট্রানজিশন রিচুয়াল’ বলে থাকেন। অর্থাৎ কাজ ও ব্যক্তিগত সময়ের মধ্যে একটি স্পষ্ট পরিবর্তন তৈরি করা।
কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার জ্ঞানবিজ্ঞানের সহকারী অধ্যাপক জোয়ান ওংচোকোর মতে, একটি দরজা পেরিয়ে অন্য ঘরে যাওয়ার মতো পরিবেশগত পরিবর্তনও মস্তিষ্ককে নতুন কাজের জন্য প্রস্তুত করতে সহায়তা করতে পারে। এ ছাড়া কর্মস্থল থেকে মানসিক দূরত্ব তৈরি করতেও এটি কার্যকর।
বিশেষজ্ঞদের মতে, এসব কৌশল নিয়মিত অনুসরণ করলে অসমাপ্ত কাজ নিয়ে অতিরিক্ত চিন্তা ও মানসিক চাপ কমানো সম্ভব। সব কাজ একসঙ্গে শেষ করার চেষ্টা না করে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়াই মস্তিষ্ককে স্বস্তি দেওয়ার অন্যতম উপায়।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।