১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
বিনোদন

বিজয় সেতুপতি অভিনীত ‘মহারাজা’ এবার হলিউডে

বিজয় সেতুপতি অভিনীত ‘মহারাজা’ এবার হলিউডে
ছবি : জি বাংলা নিউজ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি অভিনীত তামিল সিনেমা ‘মহারাজা’ এবার হলিউডে পুনর্নির্মিত হতে যাচ্ছে। নিথিলন স্বামীনাথন পরিচালিত থ্রিলার সিনেমাটি ২০২৪ সালে মুক্তির পর এবার হলিউড সংস্করণের জন্য নতুন করে আলোচনায় এসেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিনেমাটির হলিউড রিমেক নির্মাণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। নির্মাতাদের দাবি, ‘মহারাজা’ই প্রথম তামিল সিনেমা, যেটি হলিউডে রিমেক হতে যাচ্ছে।

২০২৪ সালের জুনে মুক্তি পাওয়া ‘মহারাজা’র গল্প আবর্তিত হয়েছে একই নামের এক ব্যক্তিকে ঘিরে। হারিয়ে যাওয়া একটি আবর্জনার পাত্র খুঁজতে থানায় অভিযোগ করতে যান তিনি। প্রথমে ঘটনাটি সাধারণ চুরির ঘটনা মনে হলেও তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে সামনে আসতে থাকে অতীতের ভয়াবহ এক ঘটনা। এরপর গল্প মোড় নেয় অপরাধ, প্রতিশোধ ও পারিবারিক বেদনার দিকে।

‘‘মহারাজা’র সাফল্যের পরই হলিউডের একটি প্রতিষ্ঠান সিনেমাটির পুনর্নির্মাণের স্বত্বের বিষয়ে নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেছিল বলেও জানান তিনি।’

— বিনোদন ডেস্ক

হলিউড সংস্করণে কেন্দ্রীয় চরিত্রে অস্কারজয়ী অভিনেতা ম্যাথিউ ম্যাকনাহে অভিনয় করতে পারেন—এমন আলোচনা চলছে। তবে তাঁর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি বিনোদন ২ ঘণ্টা আগে

সিনেমাটির প্রযোজক সুধন সুন্দরম জানিয়েছেন, হলিউডের একজন প্রথম সারির অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে নেওয়ার কথা ভাবা হচ্ছে। ‘মহারাজা’র সাফল্যের পরই হলিউডের একটি প্রতিষ্ঠান সিনেমাটির পুনর্নির্মাণের স্বত্বের বিষয়ে নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেছিল বলেও জানান তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি অভিনীত তামিল সিনেমা ‘মহারাজা’ এবার হলিউডে পুনর্নির্মিত হতে যাচ্ছে।
  • বুধবার (১৬ সেপ্টেম্বর) সিনেমাটির হলিউড রিমেক নির্মাণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
  • ২০২৪ সালের জুনে মুক্তি পাওয়া ‘মহারাজা’র গল্প আবর্তিত হয়েছে একই নামের এক ব্যক্তিকে ঘিরে।
  • হলিউড সংস্করণে কেন্দ্রীয় চরিত্রে অস্কারজয়ী অভিনেতা ম্যাথিউ ম্যাকনাহে অভিনয় করতে পারেন—এমন আলোচনা চলছে।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর হলিউড সংস্করণের শুটিং শুরু হতে পারে।

‘মহারাজা’ সিনেমায় বিজয় সেতুপতির পাশাপাশি অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ, সচনা নমিদাস, নাট্টি সুব্রহ্মণ্যম, মমতা মোহনদাসসহ আরও অনেকে।

বিনোদন থেকে আরও

সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু মালয়েশিয়ার জোহর বারুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী তরুণ ইনফ্লুয়েন্সার জেজুন। ইস্কান্দার কোস্টাল হাইওয়েতে তাঁর স্পোর্টস কারটি… ১ দিন আগে শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জাবলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে বরাবরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে মুম্বাই। প্রিয় তারকার বিশেষ দিন উদযাপনে এবার অভিনব আয়োজন করেছে… ১ দিন আগে মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। সিনেমাটির পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ৯০ কোটি রুপিতে। ভারতীয়… ১ দিন আগে ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রীবলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম্পর্ক একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরবর্তী সময়ে তাঁদের… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিজয় সেতুপতি অভিনীত ‘মহারাজা’ এবার হলিউডে

১৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৯ এএম · বিনোদন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি অভিনীত তামিল সিনেমা ‘মহারাজা’ এবার হলিউডে পুনর্নির্মিত হতে যাচ্ছে। নিথিলন স্বামীনাথন পরিচালিত থ্রিলার সিনেমাটি ২০২৪ সালে মুক্তির পর এবার হলিউড সংস্করণের জন্য নতুন করে আলোচনায় এসেছে।

ফটোকার্ড

বিজয় সেতুপতি অভিনীত ‘মহারাজা’ এবার হলিউডে

বিজয় সেতুপতি অভিনীত ‘মহারাজা’ এবার হলিউডে

বিজয় সেতুপতি অভিনীত ‘মহারাজা’ এবার হলিউডে

শিরোনাম