১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
আন্তর্জাতিক

জার্মানির কট্টর ডানপন্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লপের

জার্মানির কট্টর ডানপন্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লপের
ছবি : জি বাংলা নিউজ

জার্মানির জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে প্রথমবার সংবাদ সম্মেলনে দল ঘোষণা করতে এসে ‘জাতীয় গর্ব’ ও দেশের পতাকা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন ইয়ুর্গেন ক্লপ। জার্মানির সাম্প্রতিক রাজ্য নির্বাচনে অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলের সাফল্যের প্রসঙ্গও আসে তার বক্তব্যে।

বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে জার্মানির ৪৪ সদস্যের দল ঘোষণার সংবাদ সম্মেলনে কালো, লাল ও সোনালি রঙের জার্মান পতাকার আদলে তৈরি একটি ক্যাপ পরে আসেন ক্লপ। ক্যাপে লেখা ছিল—‘এাইনার ফন ৮৩ মিলিওনেন’, যার অর্থ ‘৮ কোটি ৩০ লাখ মানুষের একজন’।

ক্যাপটির বার্তা সম্পর্কে জানতে চাইলে ক্লপ বলেন, এতে মজার বিষয় থাকলেও সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে এর আরেকটি অর্থ রয়েছে। ৬ সেপ্টেম্বর স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে এএফডি প্রায় ৪৪ শতাংশ ভোট পেয়ে সবচেয়ে বেশি আসন পেয়েছে। নির্বাচনের ফলের প্রসঙ্গ টেনে ক্লপ বলেন, সাম্প্রতিক কিছু ঘটনা দেখে কেউ কেউ উদ্বিগ্ন হয়েছেন।

‘তার মতে, জার্মানির জাতীয় ফুটবল দল দেশের মানুষকে এমন একটি ইতিবাচক দেশপ্রেমের অনুভূতির সঙ্গে যুক্ত করতে পারে, যেখানে জাতীয় পতাকা কোনো রাজনৈতিক গোষ্ঠীর একক প্রতীক হয়ে থাকবে না।’

— আন্তর্জাতিক ডেস্ক

ক্লপ সরাসরি এএফডির নাম না নিয়ে বলেন, তিনি চান না ‘জাতীয় গর্ব’ ভুল মানুষের হাতে চলে যাক। তার মতে, জার্মানির জাতীয় ফুটবল দল দেশের মানুষকে এমন একটি ইতিবাচক দেশপ্রেমের অনুভূতির সঙ্গে যুক্ত করতে পারে, যেখানে জাতীয় পতাকা কোনো রাজনৈতিক গোষ্ঠীর একক প্রতীক হয়ে থাকবে না।

আরও পড়ুন এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? আন্তর্জাতিক ২ ঘণ্টা আগে

তিনি বলেন, তিনি চান জার্মানির পতাকা ও জাতীয় পরিচয়কে মানুষ ইতিবাচকভাবে দেখুক। কেউ পতাকা ওড়ালে অন্যরা যেন সেটিকে অস্বাভাবিক কিছু হিসেবে না দেখে; বরং দেশের প্রতি আনন্দ ও গর্বের প্রকাশ হিসেবে বিবেচনা করে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জার্মানির জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে প্রথমবার সংবাদ সম্মেলনে দল ঘোষণা করতে এসে ‘জাতীয় গর্ব’ ও দেশের পতাকা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন ইয়ুর্গেন ক্লপ।
  • বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে জার্মানির ৪৪ সদস্যের দল ঘোষণার সংবাদ সম্মেলনে কালো, লাল ও সোনালি রঙের জার্মান পতাকার আদলে তৈরি একটি ক্যাপ পরে আসেন ক্লপ।
  • ক্যাপটির বার্তা সম্পর্কে জানতে চাইলে ক্লপ বলেন, এতে মজার বিষয় থাকলেও সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে এর আরেকটি অর্থ রয়েছে।
  • ক্লপ সরাসরি এএফডির নাম না নিয়ে বলেন, তিনি চান না ‘জাতীয় গর্ব’ ভুল মানুষের হাতে চলে যাক।

‘জাতীয় গর্ব’ শব্দটি এখনো ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে কি না—এমন প্রশ্নের প্রসঙ্গে ক্লপ ‘ইতিবাচক দেশপ্রেম’ ধারণার কথা বলেন। তার ভাষায়, একজন জার্মান একই সঙ্গে নিজের দেশের জন্য গর্বিত এবং উন্মুক্ত, বৈচিত্র্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সহানুভূতিশীল হতে পারেন।

ক্লপ আরও বলেন, তিনি রাজনীতির বিশেষজ্ঞ নন এবং ভবিষ্যতে সংবাদ সম্মেলনে রাজনৈতিক বিষয়ে খুব বেশি কথা বলতে চান না। তবে একজন ক্রীড়াবিদ হিসেবে সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি।

গত জুলাইয়ে জার্মানি জাতীয় দলের দায়িত্ব নেন ৫৯ বছর বয়সি ক্লপ। এর আগে মাইনৎস, বরুশিয়া ডর্টমুন্ড ও লিভারপুলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জার্মানির হয়ে তার প্রথম ম্যাচ হবে আগামী ২৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশনস লিগে।

আন্তর্জাতিক থেকে আরও

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনজাপানের হোক্কাইডোতে ভাল্লুকের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে একটি এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় ট্রেনের ৩২ যাত্রী ও কর্মীর কেউ হতাহত হননি।… ১ দিন আগে বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানাবুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। রোববার (১ নভেম্বর)… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলট যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলটযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলটের কণ্ঠে শোনা যায় আতঙ্কের সুর। বিমান চলাচল… ১ দিন আগে ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্টইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জার্মানির কট্টর ডানপন্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লপের

১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৬ এএম · আন্তর্জাতিক

জার্মানির জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে প্রথমবার সংবাদ সম্মেলনে দল ঘোষণা করতে এসে ‘জাতীয় গর্ব’ ও দেশের পতাকা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন ইয়ুর্গেন ক্লপ। জার্মানির সাম্প্রতিক রাজ্য নির্বাচনে অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলের সাফল্যের প্রসঙ্গও আসে তার বক্তব্যে।

ফটোকার্ড

জার্মানির কট্টর ডানপন্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লপের

জার্মানির কট্টর ডানপন্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লপের

জার্মানির কট্টর ডানপন্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লপের

শিরোনাম