বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে মোহন-সুজন
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ডিবিসি নিউজের আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির মেহেরুল সুজন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের ২৭ জন ভোটারের সবাই ভোট দেন। পরে প্রধান নির্বাচন কমিশনার মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে মোহন আখন্দ ১৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মেহেরুল সুজন ১৫ ভোট পান।
‘বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ডিবিসি নিউজের আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির মেহেরুল সুজন নির্বাচিত হয়েছেন।’
— জি বাংলা ডেস্ক
নির্বাচনে সহসভাপতি পদে এস এম আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাজিব সেলিম, সাংগঠনিক সম্পাদক পদে সঞ্জু রায় এবং কোষাধ্যক্ষ পদে আব্দুল আউয়াল নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন
বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ববিন রহমান, আব্দুর রহিম মন্ডল, শাহনেওয়াজ শাওন ও হুমায়রা আকতার জাহান।
মূল বিষয়গুলি
- বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ডিবিসি নিউজের আমিনুর রহমান মোহন আখন্দ এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির মেহেরুল সুজন নির্ব…
- শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
- সভাপতি পদে মোহন আখন্দ ১৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মেহেরুল সুজন ১৫ ভোট পান।
- নির্বাচনে সহসভাপতি পদে এস এম আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাজিব সেলিম, সাংগঠনিক সম্পাদক পদে সঞ্জু রায় এবং কোষাধ্যক্ষ পদে আব্দুল আউয়াল নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।