১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
আইন আদালত

চাকরির ফাঁদে ৯৪ লাখ টাকা লুট গ্রেফতার ১২

চাকরির ফাঁদে ৯৪ লাখ টাকা লুট গ্রেফতার ১২
ছবি : জি বাংলা নিউজ

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টেলিগ্রামে যোগাযোগ। এরপর অনলাইন অর্ডার সম্পন্নের নামে কমিশন ও মুনাফার লোভ দেখিয়ে ধাপে ধাপে টাকা নেওয়া। মুনাফার অর্থ তুলতে গেলেই সামনে আসত নতুন শর্ত ও অজুহাত। এভাবে এক ব্যক্তির কাছ থেকে ৯৪ লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার দুজন হলেন জুলহাস উদ্দিন (৩৯) ও প্রহড় (২৮)। বৃহস্পতিবার মধ্যরাতে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে চক্রটির ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

‘এভাবে এক ব্যক্তির কাছ থেকে ৯৪ লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।’

— জি বাংলা ডেস্ক

সিআইডি জানায়, গত বছরের ২৪ আগস্ট মেহেদি হক নিয়নকে টেলিগ্রামের একটি আইডি থেকে ‘জ্যালস জুয়েলারি’ নামের প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেওয়া হয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে চাকরিতে আগ্রহী হন তিনি। পরে একটি ফিশিং লিংকের মাধ্যমে তাঁকে একটি ভুয়া ওয়েবসাইটে যুক্ত করা হয়।

আরও পড়ুন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার আইন আদালত ২ দিন আগে

প্রথম দিকে অনলাইনে বিভিন্ন অর্ডার সম্পন্নের বিনিময়ে কমিশন দেওয়া হতো। এতে আস্থা তৈরি হওয়ার পর চক্রটি অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে নিয়নকে বিভিন্ন অঙ্কের টাকা বিনিয়োগে উৎসাহিত করে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টেলিগ্রামে যোগাযোগ।
  • গ্রেপ্তার দুজন হলেন জুলহাস উদ্দিন (৩৯) ও প্রহড় (২৮)।
  • শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার মো.
  • সিআইডি জানায়, গত বছরের ২৪ আগস্ট মেহেদি হক নিয়নকে টেলিগ্রামের একটি আইডি থেকে ‘জ্যালস জুয়েলারি’ নামের প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেওয়া হয়।

একপর্যায়ে তাঁকে জানানো হয়, বিভিন্ন ধাপে মোট ৯০টি অর্ডার সম্পন্ন করতে হবে। প্রতিটি অর্ডারের পর তাঁর অ্যাকাউন্টে মুনাফার অর্থ দেখানো হতো। এতে বিনিয়োগ করা অর্থ লাভসহ দ্রুত ফেরত পাওয়ার বিষয়ে তাঁর বিশ্বাস তৈরি হয়।

তবে টাকা উত্তোলনের সময় শুরু হয় নতুন কৌশল। মুনাফার অর্থ তুলতে হলে আরও অর্ডার সম্পন্ন করতে হবে, অতিরিক্ত অর্থ দিতে হবে—এমন নানা কারণ দেখিয়ে দফায় দফায় টাকা দাবি করা হয়। চক্রটির কথায় বিশ্বাস করে নিয়ন বিভিন্ন ব্যাংক হিসাবে একাধিকবার টাকা পাঠান। এভাবে তাঁর কাছ থেকে মোট ৯৪ লাখ ১৯ হাজার টাকা নেওয়া হয় বলে সিআইডি জানিয়েছে।

এ ঘটনায় গত ৩ জানুয়ারি পল্টন থানায় মামলা করেন নিয়ন। পরে তদন্তে বিভিন্ন তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে চক্রটির সদস্যদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার ১৯ নম্বর এজাহারভুক্ত আসামি জুলহাস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রহড়কে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানিয়েছে, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

আইন আদালত থেকে আরও

হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামিকে তদন্ত কর্মকর্তার জেরা ২৯ অক্টোবর হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামিকে তদন্ত কর্মকর্তার জেরা ২৯ অক্টোবরবরিশালে ২০১৫ সালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ও তদন্ত… ১৫ দিন আগে শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তারশাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে… ১৮ দিন আগে সেই পিএসসির সাবেক চালকের ছেলে সিয়ামের কারাদণ্ড সেই পিএসসির সাবেক চালকের ছেলে সিয়ামের কারাদণ্ডজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর… ১৯ দিন আগে ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন ইনু ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন ইনুমানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক… ২০ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

চাকরির ফাঁদে ৯৪ লাখ টাকা লুট গ্রেফতার ১২

১৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৩২ এএম · আইন আদালত

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টেলিগ্রামে যোগাযোগ। এরপর অনলাইন অর্ডার সম্পন্নের নামে কমিশন ও মুনাফার লোভ দেখিয়ে ধাপে ধাপে টাকা নেওয়া। মুনাফার অর্থ তুলতে গেলেই সামনে আসত নতুন শর্ত ও অজুহাত। এভাবে এক ব্যক্তির কাছ থেকে ৯৪ লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের।

ফটোকার্ড

চাকরির ফাঁদে ৯৪ লাখ টাকা লুট গ্রেফতার ১২

চাকরির ফাঁদে ৯৪ লাখ টাকা লুট গ্রেফতার ১২

চাকরির ফাঁদে ৯৪ লাখ টাকা লুট গ্রেফতার ১২

শিরোনাম