১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
খেলাধুলা

৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেইন

৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেইন
ছবি : জি বাংলা নিউজ

বুন্ডেসলিগার ইতিহাসে দ্রুততম সময়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। শুক্রবার উনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্নের ৭-০ গোলের জয়ে নিজের ৯৮তম ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।

ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বুন্ডেসলিগায় নিজের ১০০তম গোল পূর্ণ করেন কেইন। এর আগে সবচেয়ে কম ১২৯ ম্যাচে ১০০ গোলের রেকর্ডটি ছিল ডিটার ম্যুলারের। ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর কোলনের হয়ে খেলার সময় ওই রেকর্ড গড়েছিলেন তিনি। প্রায় ৪৯ বছর পর সেই রেকর্ড ভাঙলেন কেইন।

রেকর্ড গড়ে কেইন বলেন, ‘সত্যি বলতে, বুন্ডেসলিগায় ১০০ গোল করতে পেরে আমি বেশ গর্বিত।’

‘পেছনে ফেলেন রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫ ম্যাচে ১০০ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ম্যানচেস্টার সিটির হয়ে একই সংখ্যক ম্যাচে এই মাইলফলক ছোঁয়া আর্লিং হালান্ডকে।’

— স্পোর্টস ডেস্ক

তিনি আরও বলেন, ‘প্রিমিয়ার লিগে তো আমি এটা করেছিই। এখন একদম ভিন্ন একটি লিগেও এই কীর্তি গড়তে পেরে সত্যিই গর্ব হচ্ছে। পুরো দলকে অনেক ধন্যবাদ।’

আরও পড়ুন অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের খেলাধুলা ১ ঘণ্টা আগে

দ্বিতীয়ার্ধে নিজের ১০১তম গোলও করেন কেইন। বায়ার্নের বড় জয়ে ফ্রান্সের ফরোয়ার্ড মাইকেল ওলিসে করেন হ্যাটট্রিক।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বুন্ডেসলিগার ইতিহাসে দ্রুততম সময়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন।
  • ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বুন্ডেসলিগায় নিজের ১০০তম গোল পূর্ণ করেন কেইন।
  • রেকর্ড গড়ে কেইন বলেন, ‘সত্যি বলতে, বুন্ডেসলিগায় ১০০ গোল করতে পেরে আমি বেশ গর্বিত।’
  • তিনি আরও বলেন, ‘প্রিমিয়ার লিগে তো আমি এটা করেছিই।

বায়ার্নে গোলের পর গোল

২০২৩ সালের গ্রীষ্মে টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্নে যোগ দেন কেইন। জার্মান ক্লাবটিতে যোগ দেওয়ার তিন বছরের কিছু বেশি সময়ের মধ্যেই বুন্ডেসলিগায় ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

বুন্ডেসলিগায় অভিষেক মৌসুমে ৩৬ গোল করেন কেইন। ২০২৪-২৫ মৌসুমে করেন ২৬টি এবং ২০২৫-২৬ মৌসুমে ৩৫টি গোল। জার্মানিতে নিজের তিন মৌসুমেই বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলদাতা হন তিনি।

বায়ার্নকে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে টানা দুটি লিগ শিরোপা জিততেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেইন।

সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে নিজের ১০৪তম ম্যাচে ১০০ গোল পূর্ণ করেছিলেন কেইন। ২০২৫ সালের সেপ্টেম্বরে ভের্ডার ব্রেমেনের বিপক্ষে ৪-০ গোলের জয়ে ওই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মাধ্যমে একুশ শতকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো একটি ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ডও গড়েন কেইন। পেছনে ফেলেন রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫ ম্যাচে ১০০ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ম্যানচেস্টার সিটির হয়ে একই সংখ্যক ম্যাচে এই মাইলফলক ছোঁয়া আর্লিং হালান্ডকে।

এরপর বায়ার্নের হয়ে ১৫৪ ম্যাচে কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫১টি।

চলতি বছরও দারুণ ছন্দে রয়েছেন ইংলিশ এই ফরোয়ার্ড। গত মৌসুমে বুন্ডেসলিগায় ৩৫ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৬১ গোল করেন তিনি। ওই মৌসুমে বায়ার্ন বুন্ডেসলিগায় রেকর্ড ১১২ গোল করে শিরোপা জেতে।

ইংল্যান্ডের হয়েও সর্বোচ্চ গোলদাতা কেইন। চলতি গ্রীষ্মের বিশ্বকাপে নিজের আন্তর্জাতিক গোলসংখ্যা ৭০-এ নিয়ে গেছেন তিনি।

আগামী ২৬ অক্টোবর ব্যালন ডি’অরের চূড়ান্ত ফল ঘোষণার কথা রয়েছে। পুরস্কারের দৌড়ে কেইনকেও অন্যতম আলোচিত প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

খেলাধুলা থেকে আরও

ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদ ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদপাকিস্তানের কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৩ উইকেটে হারের পর এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার… ১ দিন আগে সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভানসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ… ১ দিন আগে আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্যআইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। চলতি মাসে… ১ দিন আগে কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচউদিনেজের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও গোল করার ধারাবাহিকতায় সন্তুষ্ট রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি। একই… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেইন

১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৩ এএম · খেলাধুলা

বুন্ডেসলিগার ইতিহাসে দ্রুততম সময়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। শুক্রবার উনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্নের ৭-০ গোলের জয়ে নিজের ৯৮তম ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।

ফটোকার্ড

৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেইন

৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেইন

৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেইন

শিরোনাম