১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
তথ্য-প্রযুক্তি

ল্যাপটপ চার্জার থেকে পোড়া গন্ধ বের হচ্ছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

ল্যাপটপ চার্জার থেকে পোড়া গন্ধ বের হচ্ছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!
ছবি : জি বাংলা নিউজ

ল্যাপটপ এখন অফিসের কাজ, পড়াশোনা থেকে শুরু করে বিনোদনেরও অন্যতম মাধ্যম। তবে ল্যাপটপের পাশাপাশি এর চার্জারের নিরাপত্তার দিকেও নজর দেওয়া জরুরি। ত্রুটিপূর্ণ চার্জার থেকে ল্যাপটপের ক্ষতির পাশাপাশি শর্ট সার্কিট, অতিরিক্ত গরম হওয়া এমনকি আগুন লাগার মতো ঘটনাও ঘটতে পারে। তাই চার্জারে অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা দিলে তা অবহেলা না করাই ভালো।

চার্জিংয়ের সময় চার্জার বা অ্যাডাপ্টার কিছুটা গরম হওয়া স্বাভাবিক। তবে সেটি যদি এতটাই গরম হয়ে যায় যে হাতে ধরতে কষ্ট হয়, তাহলে সতর্ক হতে হবে। বারবার অতিরিক্ত গরম হওয়ার পেছনে ভেতরের ইলেকট্রনিক যন্ত্রাংশের ত্রুটি বা বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যা থাকতে পারে। এমন পরিস্থিতিতে চার্জারের ব্যবহার বন্ধ করে তা পরীক্ষা করানো উচিত।

চার্জারের কেবলে কাটা দাগ, বাইরের আবরণ উঠে যাওয়া কিংবা ভেতরের তার দেখা গেলে সেটি ব্যবহার করা নিরাপদ নয়। ক্ষতিগ্রস্ত কেবল থেকে বিদ্যুৎ লিকেজ বা শর্ট সার্কিটের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে কেবল বাঁকালে যদি বারবার চার্জিং বন্ধ বা চালু হয়, তাহলে কেবলটি পরিবর্তন করা প্রয়োজন।

‘চার্জার অতিরিক্ত গরম হওয়া, কেবল ক্ষতিগ্রস্ত হওয়া বা পোড়া গন্ধ বের হওয়ার মতো লক্ষণ দেখা দিলে নষ্ট হওয়ার অপেক্ষা না করে দ্রুত ব্যবস্থা নেওয়াই ভালো।’

— আইটি ডেস্ক

চার্জার থেকে পোড়া গন্ধ বের হওয়াও গুরুত্বপূর্ণ সতর্কসংকেত। একই সঙ্গে অস্বাভাবিক শব্দ, অ্যাডাপ্টার বা প্লাগে কালো দাগ এবং গলে যাওয়া প্লাস্টিক দেখা গেলেও দ্রুত চার্জারের ব্যবহার বন্ধ করতে হবে।

আরও পড়ুন ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার তথ্য-প্রযুক্তি ৬ দিন আগে

ল্যাপটপ চার্জ দেওয়ার সময় বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়া কিংবা চার্জিং পোর্টের প্লাগ নাড়াচাড়া করে সংযোগ ঠিক রাখতে হওয়াও সমস্যার লক্ষণ। এ ক্ষেত্রে শুধু চার্জার নয়, ল্যাপটপের চার্জিং পোর্টেও ত্রুটি থাকতে পারে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ল্যাপটপ এখন অফিসের কাজ, পড়াশোনা থেকে শুরু করে বিনোদনেরও অন্যতম মাধ্যম।
  • চার্জিংয়ের সময় চার্জার বা অ্যাডাপ্টার কিছুটা গরম হওয়া স্বাভাবিক।
  • চার্জারের কেবলে কাটা দাগ, বাইরের আবরণ উঠে যাওয়া কিংবা ভেতরের তার দেখা গেলে সেটি ব্যবহার করা নিরাপদ নয়।
  • চার্জার থেকে পোড়া গন্ধ বের হওয়াও গুরুত্বপূর্ণ সতর্কসংকেত।

চার্জার পরিবর্তনের প্রয়োজন হলে ল্যাপটপের জন্য নির্ধারিত ভোল্টেজ ও পাওয়ার রেটিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চার্জার বেছে নেওয়া উচিত। পাশাপাশি নির্ভরযোগ্য ব্র্যান্ড ও মানসম্মত পণ্য ব্যবহার করা নিরাপদ। চার্জার অতিরিক্ত গরম হওয়া, কেবল ক্ষতিগ্রস্ত হওয়া বা পোড়া গন্ধ বের হওয়ার মতো লক্ষণ দেখা দিলে নষ্ট হওয়ার অপেক্ষা না করে দ্রুত ব্যবস্থা নেওয়াই ভালো।

তথ্য-প্রযুক্তি থেকে আরও

এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটারকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের অর্থ জোগাড় করতে ভোটাধিকারবিহীন নতুন শ্রেণির শেয়ার চালুর পরিকল্পনা করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান… ১১ দিন আগে ইশরাকের স্ত্রীর রহস্যময় সেই পোস্ট ভাইরাল, যা বলছেন নেটিজেনরা ইশরাকের স্ত্রীর রহস্যময় সেই পোস্ট ভাইরাল, যা বলছেন নেটিজেনরাব্যক্তিগত ও দলীয় স্বচ্ছতা বজায় রাখার কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-৬… ১৪ দিন আগে এআই দিয়ে শতাধিক ওয়েবসাইট হ্যাক, খরচ মাত্র ৫০ ডলার এআই দিয়ে শতাধিক ওয়েবসাইট হ্যাক, খরচ মাত্র ৫০ ডলারচীনা ভাষায় কথা বলা এক হ্যাকার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় শতাধিক কোম্পানির ওয়েবসাইটে অনুপ্রবেশ করেছেন। ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোর… ১৪ দিন আগে মঙ্গলের দুই উপগ্রহ থেকে নমুনা আনতে জাপানের মহাকাশ অভিযান মঙ্গলের দুই উপগ্রহ থেকে নমুনা আনতে জাপানের মহাকাশ অভিযানরামু, ১৯ অক্টোবর ২০২৬: বাংলাদেশ সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার রামু সেনানিবাসে… ১৪ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ল্যাপটপ চার্জার থেকে পোড়া গন্ধ বের হচ্ছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৪ এএম · তথ্য-প্রযুক্তি

ল্যাপটপ এখন অফিসের কাজ, পড়াশোনা থেকে শুরু করে বিনোদনেরও অন্যতম মাধ্যম। তবে ল্যাপটপের পাশাপাশি এর চার্জারের নিরাপত্তার দিকেও নজর দেওয়া জরুরি। ত্রুটিপূর্ণ চার্জার থেকে ল্যাপটপের ক্ষতির পাশাপাশি শর্ট সার্কিট, অতিরিক্ত গরম হওয়া এমনকি আগুন লাগার মতো ঘটনাও ঘটতে পারে। তাই চার্জারে অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা দিলে তা অবহেলা না।

ফটোকার্ড

ল্যাপটপ চার্জার থেকে পোড়া গন্ধ বের হচ্ছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

ল্যাপটপ চার্জার থেকে পোড়া গন্ধ বের হচ্ছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

ল্যাপটপ চার্জার থেকে পোড়া গন্ধ বের হচ্ছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

শিরোনাম