১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২ | DS30: ২,০৩৭.৬২ +১৫.৭৬ | লেনদেন: ৫,২২২.৮৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২
আন্তর্জাতিক

ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী

ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী
ছবি : জি বাংলা নিউজ

ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, দেশটির বর্তমান ব্যবস্থা প্রশ্ন করা শিক্ষার্থীদের চেয়ে ‘অন্ধভক্ত’ মানুষকে বেশি পছন্দ করে। তার দাবি, শিক্ষার্থীরা প্রশ্ন করে বলেই ব্যবস্থা তাদের নিয়ে উদ্বিগ্ন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে ‘ছাত্রদের কণ্ঠ’ (Chhatron Ki Goonj) কর্মসূচিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

রাহুল গান্ধী বলেন, একজন শিক্ষার্থীর স্বাভাবিক বৈশিষ্ট্য হলো কৌতূহল ও প্রশ্ন করার মানসিকতা। কেন কোনো সিদ্ধান্ত নেওয়া হলো, কেন কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পেলেন, কেন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং পড়াশোনা শেষ করার পরও কেন অনেক তরুণ চাকরি পাচ্ছেন না—এসব প্রশ্ন শিক্ষার্থীরা করে।

‘অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিয়োগ পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব, সরকারি চাকরিতে নিয়োগ আটকে থাকা, ছাত্রাবাসের সংকট, বৃত্তি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সুযোগ নিয়ে বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা জানান।’

— আন্তর্জাতিক ডেস্ক

তার ভাষ্য, শিক্ষার্থীদের প্রশ্নের কারণেই ‘ব্যবস্থা’ তাদের নিয়ে উদ্বিগ্ন। এ প্রসঙ্গে তিনি প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ পরীক্ষায় বিলম্ব, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো, শিক্ষকদের শূন্য পদ এবং বৃত্তিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

আরও পড়ুন স্ত্রীকে হত্যার পর কাটা মাথা নিয়ে মন্দিরে স্বামী স্ত্রীকে হত্যার পর কাটা মাথা নিয়ে মন্দিরে স্বামী আন্তর্জাতিক ১৫ ঘণ্টা আগে

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিয়োগ পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব, সরকারি চাকরিতে নিয়োগ আটকে থাকা, ছাত্রাবাসের সংকট, বৃত্তি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সুযোগ নিয়ে বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা জানান। রাহুল তাদের বক্তব্য শোনেন এবং শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা বলেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, দেশটির বর্তমান ব্যবস্থা প্রশ্ন করা শিক্ষার্থীদের চেয়ে ‘অন্ধভক্ত’ মানুষকে বেশি পছন্দ করে।
  • শনিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে ‘ছাত্রদের কণ্ঠ’ (Chhatron Ki Goonj) কর্মসূচিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথ…
  • রাহুল গান্ধী বলেন, একজন শিক্ষার্থীর স্বাভাবিক বৈশিষ্ট্য হলো কৌতূহল ও প্রশ্ন করার মানসিকতা।
  • তার ভাষ্য, শিক্ষার্থীদের প্রশ্নের কারণেই ‘ব্যবস্থা’ তাদের নিয়ে উদ্বিগ্ন।

রাহুল গান্ধী আরও বলেন, শুধু শিক্ষার সুযোগ তৈরি করলেই হবে না; পড়াশোনা শেষ করার পর তরুণদের কর্মসংস্থানের সুযোগও নিশ্চিত করতে হবে। শিক্ষা, পরীক্ষা ও নিয়োগব্যবস্থার মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে রাহুল গান্ধীর বক্তব্যের জবাব দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি অভিযোগ করেন, পর্যাপ্ত তথ্য-উপাত্ত যাচাই না করেই রাহুল এসব বক্তব্য দিয়েছেন। শিক্ষাব্যবস্থা ও অন্যান্য বিষয়ে কথা বলার সময় তথ্য ও পরিসংখ্যান উপস্থাপনের আহ্বান জানান তিনি।

রাহুল গান্ধীর বক্তব্য এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবের পাল্টা প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইন্দোরের কর্মসূচিতে শিক্ষা, নিয়োগ ও তরুণদের কর্মসংস্থান নিয়ে রাজনৈতিক বিতর্কও সামনে আসে।

আন্তর্জাতিক থেকে আরও

মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারীভোট দেওয়ার সাধারণ অর্থ হলো কোনো ভোটকেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করা। তবে নাসার মহাকাশচারীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। পৃথিবী… ১৭ ঘণ্টা আগে ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্পযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটকেন্দ্রগুলো বন্ধ হতে শুরু করার পর বিভিন্ন সংবাদমাধ্যমকে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।… ১৮ ঘণ্টা আগে এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি?জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে বিয়ে করে আলোচনায় এসেছেন ভারতের পরিচিত টেলিভিশন সাংবাদিক নিধি রাজদান। দীর্ঘ প্রায় ২১ বছর দেশটির… ১ দিন আগে কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্পমধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাঁদের পাঠানো সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী

২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ এএম · আন্তর্জাতিক

ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, দেশটির বর্তমান ব্যবস্থা প্রশ্ন করা শিক্ষার্থীদের চেয়ে ‘অন্ধভক্ত’ মানুষকে বেশি পছন্দ করে। তার দাবি, শিক্ষার্থীরা প্রশ্ন করে বলেই ব্যবস্থা তাদের নিয়ে উদ্বিগ্ন।

ফটোকার্ড

ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী

ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী

ছাত্র নয়, এই ব্যবস্থা চায় ‘অন্ধভক্ত’ : রাহুল গান্ধী

শিরোনাম