১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
সারাদেশ

নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন সমাজসেবা কর্মকর্তা

নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন সমাজসেবা কর্মকর্তা
ছবি : জি বাংলা নিউজ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম সাইবার প্রতারণার শিকার হয়েছেন। বিকাশে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে তার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ১৯ হাজারের বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারকচক্রের বিরুদ্ধে।

নিজে প্রতারণার শিকার হয়ে অন্য গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা।

বজলুল করিম জানান, সম্প্রতি তার মোবাইলে বিকাশ থেকে ১৬ হাজার ৫০০ টাকা লোন পাওয়ার একটি অফারসংবলিত বার্তা আসে। এর কিছুক্ষণ পর প্রতারকচক্রটি কৌশলে তার বিকাশ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় এবং লোনের আবেদন করে।

‘পরে ১৯ সেপ্টেম্বর বিকাশ হেল্প সেন্টারে যোগাযোগ করলে কারিগরি নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু করার সুযোগ নেই বলে জানানো হয়।’

— জি বাংলা ডেস্ক

গত শনিবার রাত ৯টা ৩১ মিনিটে তার অ্যাকাউন্টে লোনের ১৬ হাজার ৫০০ টাকা জমা হয়। এর আগে অ্যাকাউন্টে ছিল ২ হাজার ৬৫০ টাকা। লোনের টাকা যোগ হওয়ার পর মোট ব্যালেন্স দাঁড়ায় ১৯ হাজার ১৪৫ টাকা।

আরও পড়ুন  নবাগত রাজশাহী রেঞ্জ ডিআইজিকে ফুলের শুভেচ্ছা জানালেন আরএমপি কমিশনার নবাগত রাজশাহী রেঞ্জ ডিআইজিকে ফুলের শুভেচ্ছা জানালেন আরএমপি কমিশনার সারাদেশ ৬ ঘণ্টা আগে

কিন্তু টাকা জমা হওয়ার মাত্র চার মিনিট পর রাত ৯টা ৩৫ মিনিটে অ্যাকাউন্টের পুরো টাকা তুলে নেওয়া হয় বলে জানান তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম সাইবার প্রতারণার শিকার হয়েছেন।
  • নিজে প্রতারণার শিকার হয়ে অন্য গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা।
  • বজলুল করিম জানান, সম্প্রতি তার মোবাইলে বিকাশ থেকে ১৬ হাজার ৫০০ টাকা লোন পাওয়ার একটি অফারসংবলিত বার্তা আসে।
  • গত শনিবার রাত ৯টা ৩১ মিনিটে তার অ্যাকাউন্টে লোনের ১৬ হাজার ৫০০ টাকা জমা হয়।

পরদিন সকালে লক্ষ্মীপুর থেকে কর্মস্থলে ফেরার পথে পরিচিত এক ব্যক্তিকে টাকা পাঠাতে গিয়ে বিষয়টি টের পান বজলুল করিম। অ্যাকাউন্টে কোনো টাকা না থাকায় তিনি লেনদেনের ইতিহাস যাচাই করেন। তখনই প্রতারণার বিষয়টি নিশ্চিত হন।

ঘটনার পর তিনি বিকাশ হেল্প সেন্টারে অভিযোগ করেন। সেখানে তদন্তের জন্য এক সপ্তাহ সময় নেওয়া হয়। পরে ১৯ সেপ্টেম্বর বিকাশ হেল্প সেন্টারে যোগাযোগ করলে কারিগরি নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু করার সুযোগ নেই বলে জানানো হয়। একই সঙ্গে পিন নম্বর ও গোপন তথ্যের নিরাপত্তার বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

প্রতারণার ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বজলুল করিম বলেন, প্রতারকচক্র অত্যন্ত সূক্ষ্ম কৌশলে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। এতে সাধারণ গ্রাহকদেরও ঝুঁকি রয়েছে। তাই অন্য কেউ যেন এমন প্রতারণার শিকার না হন, সে জন্য সবাইকে লোন বা অন্য কোনো আর্থিক অফারের বার্তায় সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সারাদেশ থেকে আরও

কক্সবাজারগামী পিকনিকের বাস খাদে, নিহত ২ কক্সবাজারগামী পিকনিকের বাস খাদে, নিহত ২চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় মাদ্রাসাশিক্ষার্থীদের বহনকারী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে… ১৯ ঘণ্টা আগে ঢাকায় কম দামে কোন মার্কেটে কী পাবেন, জেনে নিন একনজরে ঢাকায় কম দামে কোন মার্কেটে কী পাবেন, জেনে নিন একনজরেনিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে পোশাক, জুতা, প্রসাধনী ও ইলেকট্রনিকস—সবকিছুর দামই দিন দিন বাড়ছে। ফলে কেনাকাটা করতে গিয়ে বাড়তি খরচ সামলাতে… ১৯ ঘণ্টা আগে আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে নাজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টা টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন চালকেরা। সকাল ৬টা… ২০ ঘণ্টা আগে খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুনখাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।… ২০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন সমাজসেবা কর্মকর্তা

২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৬ পিএম · সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম সাইবার প্রতারণার শিকার হয়েছেন। বিকাশে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে তার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ১৯ হাজারের বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারকচক্রের বিরুদ্ধে।

ফটোকার্ড

নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন সমাজসেবা কর্মকর্তা

নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন সমাজসেবা কর্মকর্তা

নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন সমাজসেবা কর্মকর্তা

শিরোনাম