১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
সারাদেশ

অপ্রতিম হত্যা: দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে

অপ্রতিম হত্যা: দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে
ছবি : জি বাংলা নিউজ

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে দুই কিশোরকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হচ্ছে। অপর দুই আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রাখা হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চার আসামিকে কুমিল্লা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, বয়স কম হওয়ায় মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসান (১৬)কে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে। অপর দুই আসামি তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কারাগারে থাকবে। সিয়ামকে এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

‘কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে দুই কিশোরকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হচ্ছে।’

— জি বাংলা ডেস্ক

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, রাতে পুলিশ হত্যা মামলায় চার আসামিকে কারাগারে হস্তান্তর করেছে। তাদের মধ্যে দুই কিশোরকে সোমবার গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

আরও পড়ুন ৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির ৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির সারাদেশ ৩ ঘণ্টা আগে

এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের মরদেহ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে উদ্ধার করা হয়। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল সে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে দুই কিশোরকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হচ্ছে।
  • রোববার (২০ সেপ্টেম্বর) রাতে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার এসআই মো.
  • তিনি বলেন, চার আসামিকে কুমিল্লা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
  • কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো.

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে রোববার রাতে সিয়াম ছাড়া অপর তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাদেকুর রহমান।

সারাদেশ থেকে আরও

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯ কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৯৯ জনকে আটক করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা… ৪ ঘণ্টা আগে রাজধানীতে ট্রাক চাপায় দুই অটোরিকশাচালক নিহত, আহত ১ রাজধানীতে ট্রাক চাপায় দুই অটোরিকশাচালক নিহত, আহত ১রাজধানীর কদমতলীর পোস্তগোলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতে উঠে গেছে একটি ট্রাক। এ ঘটনায় দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন।… ৫ ঘণ্টা আগে মোংলা থেকে বাগেরহাটের পথে প্রধানমন্ত্রী, সড়কের দুই পাশে মানুষের ভিড় মোংলা থেকে বাগেরহাটের পথে প্রধানমন্ত্রী, সড়কের দুই পাশে মানুষের ভিড় ৫ ঘণ্টা আগে গাজীপুরে ঝুট গুদামে আগুন গাজীপুরে ঝুট গুদামে আগুন গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন… ৬ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

অপ্রতিম হত্যা: দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে

২১ সেপ্টেম্বর ২০২৬, ৪:২০ এএম · সারাদেশ

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে দুই কিশোরকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হচ্ছে। অপর দুই আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রাখা হবে।

ফটোকার্ড

অপ্রতিম হত্যা: দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে

অপ্রতিম হত্যা: দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে

অপ্রতিম হত্যা: দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে

শিরোনাম