১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
আন্তর্জাতিক

ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা

ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা
ছবি : জি বাংলা নিউজ

সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার পর আরও গণমাধ্যমের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য লক্ষ্য হিসেবে দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্টের নামও উল্লেখ করেছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সিএনএন, এমএস নাউ ও পলিটিকো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলা করেছে। গণমাধ্যম তিনটির অভিযোগ, তাদের সংবাদ ট্রাম্পের পছন্দ না হওয়ায় হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। তারা এ পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর অধীনে সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী বলে দাবি করেছে।

যৌথ বিবৃতিতে তিন গণমাধ্যম জানিয়েছে, কোনো নোটিশ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই তাদের সাংবাদিকদের প্রবেশের অনুমতিপত্র বাতিল করা হয়েছে। তাদের ভাষ্য, এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ না করলে স্বাধীন সাংবাদিকতা ও সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত সংবাদ পরিবেশনের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। মামলায় হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জরুরি আদেশ চাওয়া হয়েছে।

‘এখন আদালতে মূল প্রশ্নগুলোর একটি হলো—হোয়াইট হাউসের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের ক্ষমতা কতটা এবং সংবাদ প্রকাশের ধরন বা মতের কারণে কোনো নির্দিষ্ট গণমাধ্যমকে আলাদা করে নিষিদ্ধ করা যায় কি না।’

— আন্তর্জাতিক ডেস্ক

মামলার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, তার প্রশাসন মুক্ত সংবাদমাধ্যমের বিরুদ্ধে নয়; বরং তিনি যেসব সংবাদমাধ্যমকে ‘ভুয়া সংবাদমাধ্যম’ মনে করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি এসব গণমাধ্যমকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেও দাবি করেন। তবে ওই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

আরও পড়ুন ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা! ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা! আন্তর্জাতিক ১৯ ঘণ্টা আগে

এর আগে ১৮ সেপ্টেম্বর ট্রাম্প সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধের ঘোষণা দেন। পরদিন এসব প্রতিষ্ঠানের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে বাধা দেওয়া হয় এবং তাদের প্রেস ব্যাজ নিষ্ক্রিয় বা জব্দ করা হয়। ট্রাম্প তখন ভবিষ্যতে আরও গণমাধ্যমের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছিলেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার পর আরও গণমাধ্যমের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • সোমবার (২১ সেপ্টেম্বর) সিএনএন, এমএস নাউ ও পলিটিকো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলা করেছে।
  • যৌথ বিবৃতিতে তিন গণমাধ্যম জানিয়েছে, কোনো নোটিশ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই তাদের সাংবাদিকদের প্রবেশের অনুমতিপত্র বাতিল করা হয়েছে।
  • মামলার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

এদিকে মামলার পর বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংবাদিক সংগঠন বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনও নিষিদ্ধ তিন প্রতিষ্ঠানের প্রবেশাধিকার পুনর্বহালের আহ্বান জানিয়েছে।

মামলাটির শুনানি দ্রুত হতে পারে বলে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো জানিয়েছে। এখন আদালতে মূল প্রশ্নগুলোর একটি হলো—হোয়াইট হাউসের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের ক্ষমতা কতটা এবং সংবাদ প্রকাশের ধরন বা মতের কারণে কোনো নির্দিষ্ট গণমাধ্যমকে আলাদা করে নিষিদ্ধ করা যায় কি না।

আন্তর্জাতিক থেকে আরও

মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর মন্ত্রিসভায় পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির… ১৯ ঘণ্টা আগে দিল্লিতে তিনতলা ভবনধসে নিহত ২, আটকা বহু মানুষ দিল্লিতে তিনতলা ভবনধসে নিহত ২, আটকা বহু মানুষভারতের রাজধানী দিল্লির চান্দনি চক এলাকার কাছে তিনতলা একটি নির্মাণাধীন ভবন ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন… ২ দিন আগে রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্পইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতি হলেও সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের… ২ দিন আগে হেগসেথের বিদায়ের গুঞ্জন, যা বলল পেন্টাগন হেগসেথের বিদায়ের গুঞ্জন, যা বলল পেন্টাগনযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা

২২ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৭ এএম · আন্তর্জাতিক

সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার পর আরও গণমাধ্যমের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য লক্ষ্য হিসেবে দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্টের নামও উল্লেখ করেছেন তিনি।

ফটোকার্ড

ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা

ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা

ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা

শিরোনাম