১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
লাইফস্টাইল

আজ বিশ্ব গন্ডার দিবস

আজ বিশ্ব গন্ডার দিবস
ছবি : জি বাংলা নিউজ

প্রতি বছর ২২ সেপ্টেম্বর পালিত হয় ‘বিশ্ব গণ্ডার দিবস’। প্রায় পাঁচ কোটি বছর ধরে পৃথিবীতে টিকে থাকা এই মহিমান্বিত প্রাণীটি বর্তমানে অবৈধ শিকার, আবাসস্থল ধ্বংসসহ মানুষের নানা কর্মকাণ্ডে চরম অস্তিত্ব সংকটে রয়েছে।

২০১১ সাল থেকে আন্তর্জাতিকভাবে দিবসটি পালিত হয়ে আসছে। গণ্ডারের পাঁচটি প্রজাতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিলুপ্তির ঝুঁকি থেকে তাদের রক্ষা করাই দিবসটির মূল উদ্দেশ্য।

গণ্ডারের পাঁচ প্রজাতি

‘প্রায় পাঁচ কোটি বছর ধরে পৃথিবীতে টিকে থাকা এই মহিমান্বিত প্রাণীটি বর্তমানে অবৈধ শিকার, আবাসস্থল ধ্বংসসহ মানুষের নানা কর্মকাণ্ডে চরম অস্তিত্ব সংকটে রয়েছে।’

— জি বাংলা ডেস্ক

বর্তমানে পৃথিবীতে টিকে আছে গণ্ডারের পাঁচটি প্রজাতি—সাদা গণ্ডার, কালো গণ্ডার, সুমাত্রান গণ্ডার, জাভান গণ্ডার ও একশৃঙ্গ গণ্ডার। এর মধ্যে সাদা ও কালো গণ্ডারের আবাস আফ্রিকায়। অন্য তিন প্রজাতি এশিয়ায় বসবাস করে।

আরও পড়ুন গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা লাইফস্টাইল ২ দিন আগে

আন্তর্জাতিক গণ্ডার ফাউন্ডেশনের ২০২৬ সালের হিসাব অনুযায়ী, বিশ্বে গণ্ডারের সংখ্যা প্রায় ২৭ হাজার। এর মধ্যে বন্য পরিবেশে সাদা গণ্ডার ১৫ হাজার ৭৫২টি, কালো গণ্ডার ৬ হাজার ৭৮৮টি এবং একশৃঙ্গ গণ্ডার ৪ হাজার ৭৫টি রয়েছে। জাভান ও সুমাত্রান গণ্ডারের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। বিশেষ করে সুমাত্রান গণ্ডার বিলুপ্তির অত্যন্ত উচ্চ ঝুঁকিতে রয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • প্রতি বছর ২২ সেপ্টেম্বর পালিত হয় ‘বিশ্ব গণ্ডার দিবস’।
  • ২০১১ সাল থেকে আন্তর্জাতিকভাবে দিবসটি পালিত হয়ে আসছে।
  • গণ্ডারের পাঁচ প্রজাতি
  • বর্তমানে পৃথিবীতে টিকে আছে গণ্ডারের পাঁচটি প্রজাতি—সাদা গণ্ডার, কালো গণ্ডার, সুমাত্রান গণ্ডার, জাভান গণ্ডার ও একশৃঙ্গ গণ্ডার।

একসময় আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় গণ্ডারের বিচরণ ছিল। বর্তমানে তাদের আবাস মূলত আফ্রিকা ও এশিয়ার সীমিত কিছু অঞ্চল ও সংরক্ষিত এলাকায়।

অবৈধ শিকার বড় হুমকি

গণ্ডারের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি হলো অবৈধ শিকার। মূলত গণ্ডারের শিংয়ের চাহিদার কারণে শিকারিরা এই প্রাণী হত্যা করে থাকে।

গণ্ডারের শিং চিকিৎসায় কার্যকর—এমন দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মানুষের চুল ও নখের মতো গণ্ডারের শিংও মূলত কেরাটিন নামের একটি প্রোটিন দিয়ে তৈরি।

অবৈধ শিকারের পাশাপাশি গণ্ডারের ধীর বংশবৃদ্ধিও তাদের জন্য বড় চ্যালেঞ্জ। আফ্রিকান গণ্ডারের গর্ভধারণকাল প্রায় ১৬ মাস এবং সাধারণত দুই থেকে তিন বছর পরপর একটি বাচ্চার জন্ম হয়। ফলে শিকার বা আবাসস্থল ধ্বংসের কারণে সংখ্যা কমে গেলে তা দ্রুত পূরণ করা সম্ভব হয় না।

সংরক্ষণে আশার আলো

তবে সংরক্ষণমূলক বিভিন্ন উদ্যোগের কারণে কিছু অঞ্চলে কালো গণ্ডার ও একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা বাড়ছে। আফ্রিকার বিভিন্ন এলাকায় গণ্ডারকে নিরাপদ ও উপযুক্ত আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

প্রায় ২৭ হাজার গণ্ডারকে বিলুপ্তির ঝুঁকি থেকে রক্ষা করতে শুধু দিবস পালন যথেষ্ট নয়। অবৈধ শিকার বন্ধ, কঠোর আইন প্রয়োগ, বন্যপ্রাণী পাচার রোধ এবং নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। এসব উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলেই পৃথিবীর এই প্রাচীন প্রাণীটির ভবিষ্যৎ আরও নিরাপদ করা সম্ভব।

লাইফস্টাইল থেকে আরও

রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কারশরীরে প্রতিস্থাপন করা থাকবে ছোট্ট একটি তারবিহীন যন্ত্র। রক্তে শর্করার মাত্রা নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে এটি সক্রিয় হয়ে অতিরিক্ত গ্লুকোজ… ১৫ দিন আগে প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাবউৎসবের আগে পেডিকিউর করিয়েছিলেন। কিন্তু উৎসবের দিনগুলোতে একটানা প্যান্ডেল হপিং, ঘণ্টার পর ঘণ্টা হাঁটাহাঁটি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা আর… ১৫ দিন আগে কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারেকমলালেবুকে ভিটামিন সি-এর জনপ্রিয় উৎস হিসেবে বিবেচনা করা হয়। তবে পেয়ারা, আমলকী, পেঁপে, কাঁচামরিচ এবং লাল ও হলুদ ক্যাপসিকামের মতো পরিচিত… ১৫ দিন আগে পকেটে মোবাইল রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়? যা বলছে গবেষণা পকেটে মোবাইল রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়? যা বলছে গবেষণাপ্যান্টের পকেটে মোবাইল ফোন রাখার অভ্যাস পুরুষের প্রজননস্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। কিছু গবেষণায়… ১৮ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আজ বিশ্ব গন্ডার দিবস

২২ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৮ এএম · লাইফস্টাইল

প্রতি বছর ২২ সেপ্টেম্বর পালিত হয় ‘বিশ্ব গণ্ডার দিবস’। প্রায় পাঁচ কোটি বছর ধরে পৃথিবীতে টিকে থাকা এই মহিমান্বিত প্রাণীটি বর্তমানে অবৈধ শিকার, আবাসস্থল ধ্বংসসহ মানুষের নানা কর্মকাণ্ডে চরম অস্তিত্ব সংকটে রয়েছে।

ফটোকার্ড

আজ বিশ্ব গন্ডার দিবস

আজ বিশ্ব গন্ডার দিবস

আজ বিশ্ব গন্ডার দিবস

শিরোনাম