১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
জাতীয়

জ্বালানি মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে: সেতুমন্ত্রী

জ্বালানি মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে: সেতুমন্ত্রী
ছবি : জি বাংলা নিউজ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে পরিবহন ভাড়া সমন্বয়ের দীর্ঘদিনের একটি পদ্ধতি রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জ্বালানির দাম বাড়লে পরিবহন খাতে ব্যয় বাড়ে। একই সঙ্গে ডলারের মূল্যবৃদ্ধির কারণে যানবাহনের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, প্রচলিত পদ্ধতি অনুযায়ী প্রতি লিটার জ্বালানির দাম ১ টাকা বাড়লে পরিবহন ভাড়া কিলোমিটারপ্রতি ১ পয়সা বাড়ানোর যৌক্তিকতা রয়েছে। অতীতেও এ পদ্ধতি অনুসরণ করে ভাড়া সমন্বয় করা হয়েছে।

‘সেতুমন্ত্রী বলেন, প্রচলিত পদ্ধতি অনুযায়ী প্রতি লিটার জ্বালানির দাম ১ টাকা বাড়লে পরিবহন ভাড়া কিলোমিটারপ্রতি ১ পয়সা বাড়ানোর যৌক্তিকতা রয়েছে।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, আগের দফায় প্রতি লিটার জ্বালানির দাম ১৫ টাকা বাড়লেও পরিবহন মালিকদের ১৫ পয়সা ভাড়া বাড়ানোর দাবির বিপরীতে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সংশ্লিষ্ট পক্ষগুলোর দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে তখন এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান জাতীয় ১১ ঘণ্টা আগে

এবার প্রতি লিটার জ্বালানির দাম ২০ টাকা বাড়ায় প্রচলিত হিসাব অনুযায়ী ২০ পয়সা ভাড়া বৃদ্ধির দাবি করা হয় বলে জানান মন্ত্রী। পাশাপাশি পরিবহন মালিকরা যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে পরিবহন ভাড়া সমন্বয়ের দীর্ঘদিনের একটি পদ্ধতি রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
  • মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
  • সেতুমন্ত্রী বলেন, প্রচলিত পদ্ধতি অনুযায়ী প্রতি লিটার জ্বালানির দাম ১ টাকা বাড়লে পরিবহন ভাড়া কিলোমিটারপ্রতি ১ পয়সা বাড়ানোর যৌক্তিকতা রয়েছে।
  • তিনি বলেন, আগের দফায় প্রতি লিটার জ্বালানির দাম ১৫ টাকা বাড়লেও পরিবহন মালিকদের ১৫ পয়সা ভাড়া বাড়ানোর দাবির বিপরীতে ১১ পয়সা বাড়ানো হয়েছিল।

ডলারের মূল্যবৃদ্ধির কারণে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ ও আনুষঙ্গিক সামগ্রীর দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপের বিষয়টিও সরকার বিবেচনায় নিয়েছে বলে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি সংকট, জ্বালানির প্রাপ্যতা এবং মানুষের জীবনযাত্রার ব্যয়—সবকিছু বিবেচনা করেই ভাড়া নির্ধারণ করা হয়েছে।

পরিবহন খাতে ব্যয় ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়েছে—এ বাস্তবতাও বিবেচনায় নিতে হয়েছে বলে জানান তিনি। বিশেষ করে যানবাহনের যন্ত্রাংশ ও আনুষঙ্গিক সামগ্রীর দাম দেশে ও আন্তর্জাতিক বাজারে বেড়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

জাতীয় থেকে আরও

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনাশিক্ষানবিশ বা লার্নার ড্রাইভিং লাইসেন্সধারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।… ১৯ ঘণ্টা আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও… ১৯ ঘণ্টা আগে সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান সারাদেশে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম… ২ দিন আগে এলপি গ্যাসের দাম শুধু কাগজে, বাড়তি দামেই কিনছেন ক্রেতা এলপি গ্যাসের দাম শুধু কাগজে, বাড়তি দামেই কিনছেন ক্রেতারান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম টানা দুই মাসে দুই দফা বাড়ানো হলেও বাজারে শৃঙ্খলা ফেরেনি।… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জ্বালানি মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে: সেতুমন্ত্রী

২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ এএম · জাতীয়

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে পরিবহন ভাড়া সমন্বয়ের দীর্ঘদিনের একটি পদ্ধতি রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জ্বালানির দাম বাড়লে পরিবহন খাতে ব্যয় বাড়ে। একই সঙ্গে ডলারের মূল্যবৃদ্ধির কারণে যানবাহনের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়েছে।

ফটোকার্ড

জ্বালানি মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে: সেতুমন্ত্রী

জ্বালানি মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে: সেতুমন্ত্রী

জ্বালানি মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে: সেতুমন্ত্রী

শিরোনাম