পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ। প্রতিবছর আরবি রবিউস সানি মাসের ১১ তারিখে দিবসটি পালিত হয়।
‘ফাতেহা’ শব্দের অর্থ সূরা ফাতেহা পাঠ এবং ‘ইয়াজদাহম’ অর্থ ১১ তারিখ। ফার্সি শব্দযুগল ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’-এর অর্থ ১১ তারিখের ফাতেহা পাঠ।
ইসলামের ইতিহাসের অন্যতম প্রধান সুফি সাধক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব হজরত শাহ আবদুল কাদের জিলানি (রহ.) আরবি রবিউস সানি মাসের ১১ তারিখে ইন্তেকাল করেন। তাঁর ওফাত দিবস উপলক্ষে মুসলিম সমাজে দিনটি বিশেষভাবে স্মরণ করা হয়।
‘ইসলামের ইতিহাসের অন্যতম প্রধান সুফি সাধক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব হজরত শাহ আবদুল কাদের জিলানি (রহ.) আরবি রবিউস সানি মাসের ১১ তারিখে ইন্তেকাল করেন।’
— জি বাংলা ডেস্ক
এ উপলক্ষে মুসলমানরা বড়পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ধর্মীয় ও মানবকল্যাণমূলক অবদানের কথা স্মরণ করেন। বিভিন্ন স্থানে সূরা ফাতেহাসহ কোরআন তিলাওয়াত, দোয়া ও ইসালে সওয়াবের আয়োজন করা হয়।
আরও পড়ুন
দাওয়াত খেয়ে টাকা দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী?
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, মিলাদ, দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে আবদুল কাদের জিলানি (রহ.)-এর জীবন, আধ্যাত্মিক সাধনা, ধর্মীয় শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হবে।
মূল বিষয়গুলি
- পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ।
- ‘ফাতেহা’ শব্দের অর্থ সূরা ফাতেহা পাঠ এবং ‘ইয়াজদাহম’ অর্থ ১১ তারিখ।
- ইসলামের ইতিহাসের অন্যতম প্রধান সুফি সাধক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব হজরত শাহ আবদুল কাদের জিলানি (রহ.) আরবি রবিউস সানি মাসের ১১ তারিখে ইন্তেকাল করেন।
- এ উপলক্ষে মুসলমানরা বড়পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ধর্মীয় ও মানবকল্যাণমূলক অবদানের কথা স্মরণ করেন।
এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক দিনের সাধারণ ছুটি রয়েছে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।