১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
জাতীয়

সরকারি কমিটিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত

সরকারি কমিটিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত
ছবি : জি বাংলা নিউজ

মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা এবং জেলা-উপজেলা পর্যায়ে বিদ্যমান সরকারি কমিটিগুলো পুনর্গঠন ও হালনাগাদের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় জেলা প্রশাসকদের (ডিসি) সভাপতিত্বে থাকা ৯৮টি কমিটিকেও অগ্রাধিকার ভিত্তিতে পুনর্গঠন করা হবে।

গত ১৮ আগস্ট এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি চিঠি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২ মো. আশরাফুল ইসলাম। চিঠিতে বলা হয়েছে, সরকারি কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য বিভিন্ন পর্যায়ে গঠিত অধিকাংশ কমিটি কয়েক বছর আগে গঠিত হওয়ায় বর্তমানে সেগুলো হালনাগাদ নেই। আবার কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রম-সংক্রান্ত তথ্যও পাওয়া যাচ্ছে না। এ কারণে বিদ্যমান কমিটিগুলো পুনর্গঠন ও হালনাগাদ করার প্রয়োজন হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কমিটি পুনর্গঠনের সময় সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। প্রতিটি পুনর্গঠিত কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তাঁদের মধ্যে অন্তত একজন নারী থাকতে হবে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক ওই তিনজনকে মনোনয়ন দেবেন।

‘এসব কমিটির মধ্যে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি, জেলা কৃষি উন্নয়নবিষয়ক কোর কমিটি, জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি, ধান সংগ্রহ ও মনিটরিং কমিটিসহ বিভিন্ন কৃষি, যুব ও অন্যান্য সরকারি কার্যক্রম-সংক্রান্ত কমিটি রয়েছে।’

— জি বাংলা ডেস্ক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতাধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য বিদ্যমান কমিটিও হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুনর্গঠন ও হালনাগাদ কার্যক্রম শেষ করে ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে এ-সংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানাতে বলা হয়েছিল।

আরও পড়ুন নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান জাতীয় ১১ ঘণ্টা আগে

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, দীর্ঘদিন সভা না হওয়া এবং আগের সরকারের সময়ে বিভিন্ন কমিটিতে নিয়োগ পাওয়া সদস্যদের অনেকে বর্তমানে সক্রিয় না থাকায় বেশ কিছু কমিটির কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। এ কারণে নতুন বাস্তবতায় কমিটিগুলো পুনর্গঠনের প্রয়োজন দেখা দিয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে আওয়ামী লীগ বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকদের বাদ দেওয়ার কথা সরাসরি বলা হয়নি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা এবং জেলা-উপজেলা পর্যায়ে বিদ্যমান সরকারি কমিটিগুলো পুনর্গঠন ও হালনাগাদের উদ্যোগ নিয়েছে সরকার।
  • গত ১৮ আগস্ট এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি চিঠি জারি করা হয়।
  • নির্দেশনায় বলা হয়েছে, কমিটি পুনর্গঠনের সময় সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতাধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য …

চিঠির সঙ্গে সংযুক্ত তালিকায় জেলা প্রশাসকের সভাপতিত্বে পরিচালিত ৯৮টি কমিটির উল্লেখ রয়েছে। এসব কমিটির মধ্যে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি, জেলা কৃষি উন্নয়নবিষয়ক কোর কমিটি, জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি, ধান সংগ্রহ ও মনিটরিং কমিটিসহ বিভিন্ন কৃষি, যুব ও অন্যান্য সরকারি কার্যক্রম-সংক্রান্ত কমিটি রয়েছে।

এর আগে জেলা পর্যায়ের বিভিন্ন কমিটিতে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তির বিধান ছিল। নতুন করে কমিটি গঠনের সময়ও সংশ্লিষ্ট অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় থেকে আরও

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনাশিক্ষানবিশ বা লার্নার ড্রাইভিং লাইসেন্সধারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।… ১৮ ঘণ্টা আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও… ১৯ ঘণ্টা আগে সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান সারাদেশে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম… ২ দিন আগে এলপি গ্যাসের দাম শুধু কাগজে, বাড়তি দামেই কিনছেন ক্রেতা এলপি গ্যাসের দাম শুধু কাগজে, বাড়তি দামেই কিনছেন ক্রেতারান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম টানা দুই মাসে দুই দফা বাড়ানো হলেও বাজারে শৃঙ্খলা ফেরেনি।… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সরকারি কমিটিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:২২ পিএম · জাতীয়

মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা এবং জেলা-উপজেলা পর্যায়ে বিদ্যমান সরকারি কমিটিগুলো পুনর্গঠন ও হালনাগাদের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় জেলা প্রশাসকদের (ডিসি) সভাপতিত্বে থাকা ৯৮টি কমিটিকেও অগ্রাধিকার ভিত্তিতে পুনর্গঠন করা হবে।

ফটোকার্ড

সরকারি কমিটিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত

সরকারি কমিটিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত

সরকারি কমিটিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত

শিরোনাম