১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫ | DS30: ২,০৫৮.৩৭ -১০.২৬ | লেনদেন: ৫,৫৮৮.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫
রাজনীতি

ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী

ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
ছবি : জি বাংলা নিউজ

ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবাইকে ন্যূনতম ঐক্য ও বোঝাপড়ার জায়গায় থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মসূচি, বিতর্ক বা তীব্র সমালোচনা থাকলেও একটি ন্যূনতম বোঝাপড়ার জায়গায় কাজ করতে হবে। তার দাবি, ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রক্ষা পাবেন না।

‘বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতি স্বাধীনভাবে পরিচালনা এবং অর্থনৈতিক সংকটের মধ্যেও নিজ পায়ে দাঁড়ানোর যে আস্থার জায়গা তৈরি হয়েছে, তা ধরে রাখতে হবে। তার বক্তব্য অনুযায়ী, অতীতে বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া হলেও বর্তমানে বিরোধী দলের কর্মসূচি ও লংমার্চে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের রাজনীতি ১০ ঘণ্টা আগে

দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, গণতন্ত্রে বিরোধী দল কর্মসূচি পালন করবে এবং সরকারের সমালোচনা করবে—এটাই স্বাভাবিক। তবে গণতন্ত্রের অর্থ যা ইচ্ছা তা বলা নয়। রাজনৈতিক সমালোচনা তীব্র হলেও বক্তব্যে শালীনতা বজায় রাখা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
  • বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যু…
  • রিজভী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মসূচি, বিতর্ক বা তীব্র সমালোচনা থাকলেও একটি ন্যূনতম বোঝাপড়ার জায়গায় কাজ করতে হবে।
  • তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতি স্বাধীনভাবে পরিচালনা এবং অর্থনৈতিক সংকটের মধ্যেও নিজ পায়ে দাঁড়ানোর যে আস্থার জায়গা তৈরি হয়েছে, তা ধরে রাখতে হবে।

প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে অসম্মানজনক ভাষায় সম্বোধনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, অতীতে রাজনৈতিক বক্তব্যে যে ধরনের অবমাননাকর ভাষার সংস্কৃতি তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি তিনি চান না। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের কঠোর সমালোচনা করা যেতে পারে, তবে তা মার্জিত ভাষায় হওয়া উচিত।

সভায় রুহুল আমিন গাজীর স্মৃতিচারণ করে রিজভী বলেন, কঠিন রাজনৈতিক সময়ে গাজী নিপীড়নের শিকার হয়েও সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি রুহুল আমিন গাজীকে ‘সময়ের বিবেকের প্রতিনিধি’ ও ‘সত্য ভাষণের অনন্য প্রতিকৃতি’ হিসেবে উল্লেখ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

রিজভী আরও বলেন, রুহুল আমিন গাজী নিপীড়ন-নির্যাতনের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। প্রেস ক্লাব থেকেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে উল্লেখ করে তিনি এ ঘটনাকে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ হিসেবে তুলে ধরেন।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি সংকটের কথা উল্লেখ করে রিজভী বলেন, চারপাশের পরিস্থিতি এখনো শঙ্কামুক্ত নয়। বাংলাদেশকে কোনো দেশের ‘পেছনের উঠান’ বা পশ্চাৎভূমিতে পরিণত করার কোনো প্রচেষ্টা যাতে সফল না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও রুহুল আমিন গাজীর পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

রাজনীতি থেকে আরও

দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদেশে আদৌ কোনো সরকারব্যবস্থা আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার… ১ দিন আগে জামায়াত-এনসিপি শহীদ ওসমান হাদির চেতনা থেকে ‘দূরে’: রাশেদ খাঁন জামায়াত-এনসিপি শহীদ ওসমান হাদির চেতনা থেকে ‘দূরে’: রাশেদ খাঁনআওয়ামী লীগবিরোধী আন্দোলনে শহীদ ওসমান হাদির পথ জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অনুসরণ করতে পারবে কি না, সেই প্রশ্ন তুলেছেন… ৩ দিন আগে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতদেশে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর… ৩ দিন আগে প্রতিশ্রুতি ভঙ্গকারী নেতৃত্ব দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয়: মজিবুর রহমান মঞ্জু প্রতিশ্রুতি ভঙ্গকারী নেতৃত্ব দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয়: মজিবুর রহমান মঞ্জুগণ-অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও তরুণদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক… ৪ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম · রাজনীতি

ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবাইকে ন্যূনতম ঐক্য ও বোঝাপড়ার জায়গায় থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ফটোকার্ড

ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী

ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী

ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী

শিরোনাম