১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
জাতীয়

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল
ছবি : জি বাংলা নিউজ

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের ২৮তম জন্মদিন আজ রোববার। এ উপলক্ষে গুগলের হোমপেজে একটি বিশেষ ডুডল প্রকাশ করা হয়েছে। এতে গুগলের শুরুর দিকের একটি নস্টালজিক লোগো তুলে ধরে প্রতিষ্ঠানটির ২৮ বছরের পথচলাকে স্মরণ করা হয়েছে।

গুগল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর। সে সময় ল্যারি পেজ ও সের্গেই ব্রিন ছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী।

গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির যাত্রার গুরুত্বপূর্ণ সূচনা ঘটে ১৯৯৮ সালের আগস্টে। ওই সময় সান মাইক্রোসিস্টেমসের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ডি বেকটলশেইম ল্যারি পেজ ও সের্গেই ব্রিনকে এক লাখ ডলারের একটি চেক দেন। এর মধ্য দিয়ে Google Inc.-এর আনুষ্ঠানিক যাত্রার ভিত্তি তৈরি হয়।

‘একটি ছোট সার্চ ইঞ্জিন থেকে কীভাবে প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, দীর্ঘ সেই যাত্রার প্রতীক হিসেবেই ডুডলটি উপস্থাপন করা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

জন্মদিন ২৭ সেপ্টেম্বর কেন

আরও পড়ুন এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জাতীয় ৬ ঘণ্টা আগে

গুগল কেন ২৭ সেপ্টেম্বরকে জন্মদিন হিসেবে পালন করে, তার সুনির্দিষ্ট কারণ পুরোপুরি পরিষ্কার নয়। প্রতিষ্ঠানটি শুরুর দিকে সেপ্টেম্বর মাসের বিভিন্ন দিনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের ২৮তম জন্মদিন আজ রোববার।
  • গুগল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর।
  • গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির যাত্রার গুরুত্বপূর্ণ সূচনা ঘটে ১৯৯৮ সালের আগস্টে।
  • জন্মদিন ২৭ সেপ্টেম্বর কেন

তবে ২০০৬ সাল থেকে ২৭ সেপ্টেম্বর ধারাবাহিকভাবে গুগলের জন্মদিন হিসেবে পালিত হয়ে আসছে। ধারণা করা হয়, তারিখটি ২০০৬ সালের সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে গুগলের ওয়েব সার্চ ইনডেক্সে হওয়া বড় ধরনের অগ্রগতির সঙ্গে সম্পর্কিত হতে পারে।

তারিখের কারণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও জন্মদিন উদযাপনের মাধ্যমে গুগল তার দীর্ঘ পথচলার দিকে ফিরে তাকানোর সুযোগ পায়।

একটি সাধারণ সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করা গুগল এখন বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। Gmail, YouTube, Google Maps, Android ও Pixel ফোনসহ বিভিন্ন পণ্য ও সেবা রয়েছে প্রতিষ্ঠানটির পরিসরে। বর্তমানে Gemini প্ল্যাটফর্মের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও কাজ করছে গুগল।

বর্তমানে গুগল এর মূল কোম্পানি Alphabet Inc.-এর অধীনে পরিচালিত হয়। গুগলের বিস্তৃত বিভিন্ন সেবা ও ব্যবসা পরিচালনার জন্য ২০১৫ সালে Alphabet প্রতিষ্ঠা করা হয়।

২৮তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত বিশেষ ডুডলটি মূলত গুগলের শুরুর দিনের স্মৃতি তুলে ধরছে। একটি ছোট সার্চ ইঞ্জিন থেকে কীভাবে প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, দীর্ঘ সেই যাত্রার প্রতীক হিসেবেই ডুডলটি উপস্থাপন করা হয়েছে।

জাতীয় থেকে আরও

স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলস্লিপার বাস চলাচলের নীতিমালা প্রণয়ন না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে নীতিমালা তৈরির নির্দেশনা কেন দেওয়া হবে না… ৭ ঘণ্টা আগে বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরামহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ… ৮ ঘণ্টা আগে আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রীচট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় নতুন… ৯ ঘণ্টা আগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) উৎপাদন ও বিতরণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ এএম · জাতীয়

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের ২৮তম জন্মদিন আজ রোববার। এ উপলক্ষে গুগলের হোমপেজে একটি বিশেষ ডুডল প্রকাশ করা হয়েছে। এতে গুগলের শুরুর দিকের একটি নস্টালজিক লোগো তুলে ধরে প্রতিষ্ঠানটির ২৮ বছরের পথচলাকে স্মরণ করা হয়েছে।

ফটোকার্ড

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

শিরোনাম