১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আন্তর্জাতিক

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ
ছবি : জি বাংলা নিউজ

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ পদত্যাগ করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) পদত্যাগের ঘোষণা দেন তিনি। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠেয় আগাম সংসদ নির্বাচনে নিজের দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) হয়ে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার পথ তৈরি করতেই তিনি প্রেসিডেন্টের পদ ছেড়েছেন।

বেলগ্রেডে প্রেসিডেন্টের দপ্তরে সমর্থকদের সামনে দেওয়া বক্তব্যের পর ভুচিচ আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। তিনি বলেন, সোমবার থেকে সংসদের স্পিকার আনা ব্রনাবিচ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া বছরের শেষ নাগাদ সম্পন্ন করতে হবে।

ভুচিচের দ্বিতীয় মেয়াদ আগামী ২০২৭ সালের মে মাসে শেষ হওয়ার কথা ছিল। সার্বিয়ার সংবিধান অনুযায়ী তিনি তৃতীয়বার প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন না। ফলে আগাম সংসদ নির্বাচনে নিজের দলকে নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ তৈরি করতেই তিনি নির্ধারিত মেয়াদের কয়েক মাস আগে পদত্যাগ করলেন।

‘আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠেয় আগাম সংসদ নির্বাচনে নিজের দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) হয়ে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার পথ তৈরি করতেই তিনি প্রেসিডেন্টের পদ ছেড়েছেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

ভুচিচের পদত্যাগের পেছনে প্রায় দুই বছর ধরে চলা ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভও গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে। ২০২৪ সালের নভেম্বরে নভি সাদ রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা এ ঘটনায় দুর্নীতি ও সরকারি ব্যবস্থাপনার ব্যর্থতার অভিযোগ তুলে জবাবদিহি এবং আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ৯ ঘণ্টা আগে

বিক্ষোভে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সময়ের সঙ্গে পুলিশের আচরণ ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থার অভিযোগ নিয়েও উত্তেজনা বাড়ে। সরকার অবশ্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ পদত্যাগ করেছেন।
  • বেলগ্রেডে প্রেসিডেন্টের দপ্তরে সমর্থকদের সামনে দেওয়া বক্তব্যের পর ভুচিচ আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।
  • ভুচিচের দ্বিতীয় মেয়াদ আগামী ২০২৭ সালের মে মাসে শেষ হওয়ার কথা ছিল।
  • ভুচিচের পদত্যাগের পেছনে প্রায় দুই বছর ধরে চলা ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভও গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে।

এরই মধ্যে গত ৯ সেপ্টেম্বর ভুচিচ সংসদ ভেঙে দিয়ে ২৫ অক্টোবর আগাম সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ওই নির্বাচনে ভুচিচের নেতৃত্বাধীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি অংশ নেবে। ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন এবং বিরোধী দলগুলোও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে।

পদত্যাগের আগে ভুচিচ তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে কয়েক ডজন ব্যক্তিকে ক্ষমা করেন। এদের মধ্যে ছাত্রও রয়েছেন। এসব ব্যক্তি গত দেড় বছরের বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত মামলায় অভিযুক্ত বা সন্দেহভাজন ছিলেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সার্বিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভুচিচ। ২০১৪ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন এবং ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২২ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার শাসনামলে সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং চীনা বিনিয়োগের নীতিও বজায় রেখেছে।

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১১ ঘণ্টা আগে জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১১ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১২ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ

২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫২ এএম · আন্তর্জাতিক

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ পদত্যাগ করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) পদত্যাগের ঘোষণা দেন তিনি। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠেয় আগাম সংসদ নির্বাচনে নিজের দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) হয়ে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার পথ তৈরি করতেই তিনি প্রেসিডেন্টের পদ ছেড়েছেন।

ফটোকার্ড

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ

শিরোনাম