১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আবহাওয়া

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর
ছবি : জি বাংলা নিউজ

শরতের শেষ সময়ে এসে দেশে কমতে শুরু করেছে বৃষ্টির প্রবণতা। ভোর ও বিকেলে নীল আকাশ ও মৃদু বাতাসে হেমন্তের আগমনী বার্তা মিললেও দুপুরের কড়া রোদ ও ভ্যাপসা গরমে অস্বস্তি রয়েছে। এর মধ্যে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সন্ধ্যায় আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

‘সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’

— জি বাংলা ডেস্ক

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি আবহাওয়া ১০ ঘণ্টা আগে

এদিকে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • শরতের শেষ সময়ে এসে দেশে কমতে শুরু করেছে বৃষ্টির প্রবণতা।
  • রোববার সন্ধ্যায় আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
  • সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থা…
  • সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

আবহাওয়া থেকে আরও

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস, সারাদেশে হতে পারে বৃষ্টি বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস, সারাদেশে হতে পারে বৃষ্টিবঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ১৩ নভেম্বরের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় এ… ৪ দিন আগে দুপুরের মধ্যে যে ২ জেলায় ঝড়ের শঙ্কা দুপুরের মধ্যে যে ২ জেলায় ঝড়ের শঙ্কাদেশের দুই জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার… ৫ দিন আগে ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোরবিশ্বের অনেক শহরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। সর্বশেষ বায়ুমান সূচক অনুযায়ী, সোমবার সকালে ঢাকার… ৭ দিন আগে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রিপঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। ভোরের হিমেল বাতাস ও রাতের ঠান্ডায় মিলছে শীতের আগমনী বার্তা। তবে দিনের চিত্র ভিন্ন। সূর্য ওঠার পর… ৭ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

২৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৮ এএম · আবহাওয়া

শরতের শেষ সময়ে এসে দেশে কমতে শুরু করেছে বৃষ্টির প্রবণতা। ভোর ও বিকেলে নীল আকাশ ও মৃদু বাতাসে হেমন্তের আগমনী বার্তা মিললেও দুপুরের কড়া রোদ ও ভ্যাপসা গরমে অস্বস্তি রয়েছে। এর মধ্যে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ফটোকার্ড

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

শিরোনাম