১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রফিকুল ইসলাম মাদানীর

সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রফিকুল ইসলাম মাদানীর
ছবি : জি বাংলা নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ছাত্রনেতা সাদিক কায়েমকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আলোচিত ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। পোস্টে তিনি ইসলামপন্থীদের একাংশের ভূমিকা ও অবস্থানের সমালোচনা করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দেওয়া ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম মাদানী অভিযোগ করেন, ক্ষমতার আকাঙ্ক্ষা এবং পশ্চিমা বিশ্বকে সন্তুষ্ট করার চেষ্টা থেকে ইসলামপন্থীদের কেউ কেউ নিজেদের আদর্শ থেকে সরে যাচ্ছেন।

পোস্টে তিনি লেখেন, ডাকসু ও সাদিক কায়েমের বিষয়ে আর কিছু লিখবেন না ভেবেছিলেন। তবে তার অভিযোগ, এ বিষয়ে সংশ্লিষ্টরা দুঃখ প্রকাশ করবেন না। তিনি দাবি করেন, “এরা এখন প্ল্যানিং করে আমেরিকা ও তাদের পশ্চিমা আব্বুদের খুশি করছে।”

‘তিনি দাবি করেন, “এরা এখন প্ল্যানিং করে আমেরিকা ও তাদের পশ্চিমা আব্বুদের খুশি করছে।” রফিকুল ইসলাম মাদানী আরও অভিযোগ করেন, সাদিক কায়েমের বক্তব্যের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট তৈরি করে জনমত গঠনের চেষ্টা চলছে।’

— জি বাংলা ডেস্ক

রফিকুল ইসলাম মাদানী আরও অভিযোগ করেন, সাদিক কায়েমের বক্তব্যের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট তৈরি করে জনমত গঠনের চেষ্টা চলছে। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের খেলাধুলা ও পোশাক নিয়ে ওঠা বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

তার পোস্টে মূল প্রশ্ন হিসেবে তিনি সাদিক কায়েমের মতো ইসলামি নামধারী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তির কোনো ক্রীড়া আয়োজনের সঙ্গে সম্পৃক্ততা এবং সেখানে নারী খেলোয়াড়দের উপস্থিতিতে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি এ ধরনের কর্মকাণ্ডকে ইসলামী বিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ছাত্রনেতা সাদিক কায়েমকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আলোচিত ইসলামিক বক্…
  • সোমবার (২৮ সেপ্টেম্বর) দেওয়া ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম মাদানী অভিযোগ করেন, ক্ষমতার আকাঙ্ক্ষা এবং পশ্চিমা বিশ্বকে সন্তুষ্ট করার চেষ্টা থেকে ইসলামপন্থীদের কেউ কে…
  • পোস্টে তিনি লেখেন, ডাকসু ও সাদিক কায়েমের বিষয়ে আর কিছু লিখবেন না ভেবেছিলেন।
  • রফিকুল ইসলাম মাদানী আরও অভিযোগ করেন, সাদিক কায়েমের বক্তব্যের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট তৈরি করে জনমত গঠনের চেষ্টা চলছে।

রফিকুল ইসলাম মাদানী দাবি করেন, ইসলামি আদর্শের সঙ্গে সাংঘর্ষিক কোনো আয়োজনের প্রকাশ্য সমর্থন বা উৎসাহ দেওয়ার বিষয়টি নিয়ে ইসলামী ফতোয়া বোর্ডের মতামত নেওয়া হলে কী সিদ্ধান্ত আসতে পারে, সেটিও বিবেচনা করা উচিত।

পোস্টের শেষাংশে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার লক্ষ্য থেকে ইসলামপন্থীদের কেউ কেউ আগামী এক-দুই বছরে নিজেদের ‘মডারেট’ ও ‘প্রগতিশীল’ হিসেবে তুলে ধরতে পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করতে পারেন।

তবে রফিকুল ইসলাম মাদানীর এসব বক্তব্য তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে করা অভিযোগ ও মন্তব্য। এ বিষয়ে সাদিক কায়েম বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রফিকুল ইসলাম মাদানীর

২৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:২১ এএম · সারাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ছাত্রনেতা সাদিক কায়েমকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আলোচিত ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। পোস্টে তিনি ইসলামপন্থীদের একাংশের ভূমিকা ও অবস্থানের সমালোচনা করেছেন।

ফটোকার্ড

সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রফিকুল ইসলাম মাদানীর

সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রফিকুল ইসলাম মাদানীর

সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রফিকুল ইসলাম মাদানীর

শিরোনাম