বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি গত প্রায় তিন মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার শহরদিঘী গ্রামের কৈচড়-গফুর রোডসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। রাবেয়া ওই গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের দিকে চলে যান রাবেয়া। পরে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
‘স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের দিকে চলে যান রাবেয়া।’
— জি বাংলা ডেস্ক
স্থানীয়রা রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন
বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মূল বিষয়গুলি
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
- সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার শহরদিঘী গ্রামের কৈচড়-গফুর রোডসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
- স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের দিকে চলে যান রাবেয়া।
- স্থানীয়রা রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।