১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
খেলাধুলা

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত
ছবি : জি বাংলা নিউজ

রেফারিদের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য বার্সেলোনা কৌশল করেছে—রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের এমন মন্তব্যকে কেন্দ্র করে আগামী ২৫ নভেম্বর মাদ্রিদের একটি আদালতে সমঝোতা শুনানি হবে। ওই শুনানিতে পেরেজ ও বার্সেলোনার প্রতিনিধিদের হাজির হতে বলা হয়েছে। মামলাসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

গত ১২ জুন পেরেজের বিরুদ্ধে সমঝোতার আবেদন করে বার্সেলোনা। ক্লাবটির অভিযোগ, মে মাসে পেরেজের করা কিছু মন্তব্য তাদের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর এবং মানহানিকর। সমঝোতা প্রক্রিয়া ব্যর্থ হলে পেরেজের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের কথা জানিয়েছে বার্সেলোনা।

বিরোধের সূত্রপাত গত ১২ মে পেরেজের এক সংবাদ সম্মেলনের বক্তব্যকে কেন্দ্র করে। সেখানে তিনি তথাকথিত ‘নেগ্রেইরা মামলা’ নিয়ে কথা বলেন এবং বার্সেলোনা রেফারিদের কাছ থেকে সুবিধা পাওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন। পাশাপাশি রিয়াল মাদ্রিদকে লিগ শিরোপা থেকে বঞ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

‘‘নেগ্রেইরা মামলা’য় স্পেনের আদালত বার্সেলোনার সঙ্গে দেশটির সাবেক রেফারি কমিটির সহসভাপতি হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করছে।’

— স্পোর্টস ডেস্ক

‘নেগ্রেইরা মামলা’য় স্পেনের আদালত বার্সেলোনার সঙ্গে দেশটির সাবেক রেফারি কমিটির সহসভাপতি হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করছে। প্রায় দুই দশকে এসব লেনদেনের পরিমাণ ৭০ লাখ ইউরো পর্যন্ত হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্তে অর্থগুলো প্রতিযোগিতামূলক সুবিধা পাওয়ার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ খেলাধুলা ১০ ঘণ্টা আগে

বার্সেলোনা কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে। ক্লাবটির দাবি, নেগ্রেইরার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে রেফারিদের বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য অর্থ দেওয়া হয়েছিল। ২০২৪ সালে একটি আদালত বার্সেলোনার বিরুদ্ধে ঘুষের অভিযোগ খারিজ করেছিল।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রেফারিদের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য বার্সেলোনা কৌশল করেছে—রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের এমন মন্তব্যকে কেন্দ্র করে আগামী ২৫ নভেম্বর মাদ্রিদের একট…
  • গত ১২ জুন পেরেজের বিরুদ্ধে সমঝোতার আবেদন করে বার্সেলোনা।
  • বিরোধের সূত্রপাত গত ১২ মে পেরেজের এক সংবাদ সম্মেলনের বক্তব্যকে কেন্দ্র করে।
  • ‘নেগ্রেইরা মামলা’য় স্পেনের আদালত বার্সেলোনার সঙ্গে দেশটির সাবেক রেফারি কমিটির সহসভাপতি হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের আর্থিক…

পেরেজ ওই ঘটনাকে ফুটবলে দুর্নীতির গুরুতর উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন, রিয়াল মাদ্রিদ সাতটি লিগ শিরোপা জিতেছে এবং আরও কয়েকটি শিরোপা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এসব বক্তব্য প্রত্যাহার করানোর লক্ষ্যেই বার্সেলোনা সমঝোতার আবেদন করেছে।

আগামী ২৫ নভেম্বরের সমঝোতা শুনানিতে সমাধান না হলে বার্সেলোনা পেরেজের বিরুদ্ধে মানহানির অভিযোগে ফৌজদারি মামলা করার উদ্যোগ নিতে পারে। তবে বর্তমানে তার বিরুদ্ধে এমন কোনো ফৌজদারি মামলা দায়ের হয়নি; ২৫ নভেম্বরের শুনানিটি সেই সম্ভাব্য মামলার আগের আইনি প্রক্রিয়া।

খেলাধুলা থেকে আরও

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদোপর্তুগাল জাতীয় দল থেকে অবসরের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার অভিনয়ে নামছেন ফুটবল বিশ্বের এই মহাতারকা। তাঁর… ৩ দিন আগে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে থাকতে রাজি হয়েছেন লিওনেল স্কালোনি। বৃহস্পতিবার তাঁর চুক্তি নবায়নের বিষয়টি… ৩ দিন আগে ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন রাফিনিয়া ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন রাফিনিয়াব্রাজিল জাতীয় দলের নেতৃত্বে নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া। নিয়মিত অধিনায়ক মারকুইনিয়োস চোটের কারণে মাঠের বাইরে… ৪ দিন আগে মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকেরইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে ইরান ও ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার কথা। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে… ৫ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৩ এএম · খেলাধুলা

রেফারিদের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য বার্সেলোনা কৌশল করেছে—রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের এমন মন্তব্যকে কেন্দ্র করে আগামী ২৫ নভেম্বর মাদ্রিদের একটি আদালতে সমঝোতা শুনানি হবে। ওই শুনানিতে পেরেজ ও বার্সেলোনার প্রতিনিধিদের হাজির হতে বলা হয়েছে। মামলাসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

ফটোকার্ড

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

শিরোনাম