১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
সারাদেশ

জনবল সংকট ও লিফট বিড়ম্বনায় ধুঁকছে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল

জনবল সংকট ও লিফট বিড়ম্বনায় ধুঁকছে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল
ছবি : জি বাংলা নিউজ

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২টি লিফটের মধ্যে ৫টি দীর্ঘদিন ধরে বিকল থাকায় রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর সঙ্গে তীব্র জনবল সংকট থাকায় হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে হাসপাতালের প্রথম তলায় লিফটের সামনে রোগী ও স্বজনদের দীর্ঘ লাইন দেখা যায়। গুরুতর অসুস্থ, অস্ত্রোপচার-পরবর্তী রোগী ও হুইলচেয়ার ব্যবহারকারীদের লিফটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় রেডিওলজি বিভাগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিচে নামার জন্য লিফটের অপেক্ষায় থাকা শম্ভুনাথ পাল নামে এক গুরুতর অসুস্থ রোগী জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যান। স্বজনরা খবরের কাগজ দিয়ে বাতাস করে তাকে সুস্থ করার চেষ্টা করেন।

‘সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় রেডিওলজি বিভাগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিচে নামার জন্য লিফটের অপেক্ষায় থাকা শম্ভুনাথ পাল নামে এক গুরুতর অসুস্থ রোগী জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যান।’

— জি বাংলা ডেস্ক

রোগী ও স্বজনদের অভিযোগ, লিফটে অতিরিক্ত ভিড় ও দীর্ঘ লাইনের কারণে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। একাধিক রোগী জানান, দীর্ঘ সময় অপেক্ষার কারণে চিকিৎসকের কাছে পৌঁছাতেও দেরি হচ্ছে।

আরও পড়ুন বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ সারাদেশ ১ ঘণ্টা আগে

হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ৮৪০ জন রোগী ভর্তি রয়েছেন। অথচ অনুমোদিত ৭৪০ জন চিকিৎসক, নার্স ও কর্মচারীর বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩২২ জন। অতিরিক্ত রোগীর চাপ ও অপ্রতুল জনবল সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২টি লিফটের মধ্যে ৫টি দীর্ঘদিন ধরে বিকল থাকায় রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
  • সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে হাসপাতালের প্রথম তলায় লিফটের সামনে রোগী ও স্বজনদের দীর্ঘ লাইন দেখা যায়।
  • সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় রেডিওলজি বিভাগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিচে নামার জন্য লিফটের অপেক্ষায় থাকা শম্ভুনাথ পাল নামে এক গুরুতর অসুস্থ রোগী জ…
  • রোগী ও স্বজনদের অভিযোগ, লিফটে অতিরিক্ত ভিড় ও দীর্ঘ লাইনের কারণে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

লিফটের বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস বলেন, ১২টি লিফটের মধ্যে ৫টি নষ্ট থাকায় রোগীদের দুর্ভোগ হচ্ছে। তবে লিফট রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্ত বিভাগের। এ বিষয়ে গণপূর্ত বিভাগকে একাধিকবার চিঠি দেওয়া হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, গণপূর্ত বিভাগ ‘ওটিজ’ ও ‘ক্রিয়েটিভ’ নামের দুটি কোম্পানির মাধ্যমে লিফটগুলো রক্ষণাবেক্ষণ করে। পাশাপাশি ৭৪০ জনের অনুমোদিত জনবলের বিপরীতে ৩২২ জন কর্মরত থাকায় চিকিৎসাসেবা দিতে সমস্যা হচ্ছে।

তবে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল। তিনি বলেন, ১২টি লিফটের মধ্যে ৭টি সচল এবং ৫টি বিকল রয়েছে। নষ্ট লিফটগুলোর প্রয়োজনীয় যন্ত্রাংশ টাঙ্গাইলে পাওয়া যায় না, ঢাকা থেকে আনতে হয়।

শম্ভুরাম পাল বলেন, লিফট সরবরাহকারী কোম্পানিকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত বাকি ৫টি লিফট সচল করার কার্যক্রম চলছে। তিনি জানান, ১২টি লিফটের বার্ষিক রক্ষণাবেক্ষণ বাজেট ১২ লাখ টাকা, যা প্রয়োজনের তুলনায় কম।

সারাদেশ থেকে আরও

নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ কূপে গ্যাসের সন্ধান, স্বস্তির আশা নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ কূপে গ্যাসের সন্ধান, স্বস্তির আশাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ‘সুন্দলপুর সাউথ-১’ অনুসন্ধান… ৪ ঘণ্টা আগে গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার… ৪ ঘণ্টা আগে চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগচাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর… ৪ ঘণ্টা আগে গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটি গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটিঅপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার অন্তত ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ নভেম্বর) কারখানাগুলোতে ছুটি… ৪ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জনবল সংকট ও লিফট বিড়ম্বনায় ধুঁকছে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৩ এএম · সারাদেশ

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২টি লিফটের মধ্যে ৫টি দীর্ঘদিন ধরে বিকল থাকায় রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর সঙ্গে তীব্র জনবল সংকট থাকায় হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

ফটোকার্ড

জনবল সংকট ও লিফট বিড়ম্বনায় ধুঁকছে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল

জনবল সংকট ও লিফট বিড়ম্বনায় ধুঁকছে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল

জনবল সংকট ও লিফট বিড়ম্বনায় ধুঁকছে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল

শিরোনাম