১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
ব্যবসা ও বাণিজ্য

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের
ছবি : জি বাংলা নিউজ

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধের উপকরণে ১০০ শতাংশ শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে এ সুবিধা কার্যকর হয়েছে।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশ ছাড়া সুবিধাপ্রাপ্ত অন্য দেশ ও অঞ্চলগুলো হলো ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।

যুক্তরাষ্ট্রের নতুন ব্যবস্থার আওতায় বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, প্লাজমা-ভিত্তিক চিকিৎসা, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, সেল ও জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট এবং নির্দিষ্ট চিকিৎসা প্রতিরোধমূলক ওষুধসহ কিছু বিশেষায়িত ওষুধ শুল্কমুক্ত সুবিধা পাবে। এসব ওষুধের সংশ্লিষ্ট উপকরণও এ সুবিধার আওতায় রয়েছে।

‘মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশ ছাড়া সুবিধাপ্রাপ্ত অন্য দেশ ও অঞ্চলগুলো হলো ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সু…’

— জি বাংলা ডেস্ক

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২ এপ্রিলের ঘোষণার ভিত্তিতে নির্দিষ্ট পেটেন্টকৃত ফার্মাসিউটিক্যাল পণ্য ও সংশ্লিষ্ট উপকরণের ওপর ১০০ শতাংশ হারে শুল্ক আরোপের ব্যবস্থা করা হয়। নির্দিষ্ট কিছু কোম্পানির ক্ষেত্রে এই শুল্ক ৩১ জুলাই থেকে কার্যকর হলেও অন্য আওতাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

আরও পড়ুন কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ কর্মক্ষম মানুষের সম্ভাবনা কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ ব্যবসা ও বাণিজ্য ২ ঘণ্টা আগে

তবে নতুন ব্যবস্থায় নির্দিষ্ট বিশেষায়িত ওষুধের জন্য শূন্য শুল্কের সুবিধা রাখা হয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বা সম্ভাব্য বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোসংক্রান্ত চুক্তি রয়েছে, সেসব দেশের নির্দিষ্ট পণ্য এ সুবিধার আওতায় পড়বে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধের উপকরণে ১০০ শতাংশ শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র।
  • মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশ ছাড়া সুবিধাপ্রাপ্ত অন্য দেশ ও অঞ্চলগুলো হলো ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউ…
  • যুক্তরাষ্ট্রের নতুন ব্যবস্থার আওতায় বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, প্লাজমা-ভিত্তিক চিকিৎসা, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, সেল ও জিন থেরাপি, …
  • এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২ এপ্রিলের ঘোষণার ভিত্তিতে নির্দিষ্ট পেটেন্টকৃত ফার্মাসিউটিক্যাল পণ্য ও সংশ্লিষ্ট উপকরণের ওপর ১০০ শতাংশ হারে শুল্ক আরোপের ব…

এ সুবিধা সব ধরনের ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিশেষ করে জেনেরিক ওষুধ ও সংশ্লিষ্ট উপকরণ এই নির্দিষ্ট ১০০ শতাংশ শুল্ক ব্যবস্থার আওতায় পড়ে না।

বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য কাঠামোর বিষয়টিও প্রাসঙ্গিক। দুই দেশের মধ্যে ২০২৬ সালে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি হয়েছে, যাতে বিভিন্ন পণ্যের বাজারসুবিধা ও বাণিজ্যসংক্রান্ত শর্ত নির্ধারণ করা হয়েছে।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

ব্যবসা ও বাণিজ্য থেকে আরও

দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণটানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে… ৩ অক্টোবর ২০২৬ রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়েরবাংলাদেশের খেলাপি ঋণের প্রায় এক-চতুর্থাংশই রয়েছে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে। এসব ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৪৮ হাজার কোটি… ২৬ সেপ্টেম্বর ২০২৬ দেশের বাজারে কমল সোনার দাম, ভরি কত দেশের বাজারে কমল সোনার দাম, ভরি কতদেশের বাজারে সোনার গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম)… ২৬ সেপ্টেম্বর ২০২৬ আজকের স্বর্ণের দাম: ১৬ সেপ্টেম্বর ২০২৬ আজকের স্বর্ণের দাম: ১৬ সেপ্টেম্বর ২০২৬টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১… ১৬ সেপ্টেম্বর ২০২৬

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৪ এএম · ব্যবসা ও বাণিজ্য

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধের উপকরণে ১০০ শতাংশ শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে এ সুবিধা কার্যকর হয়েছে।

ফটোকার্ড

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

শিরোনাম