১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
জাতীয়

অবশেষে লেইসের সেই বিতর্কিত কর্মকর্তাকে বদলি

অবশেষে লেইসের সেই বিতর্কিত কর্মকর্তাকে বদলি
ছবি : জি বাংলা নিউজ

বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক (প্রকিউরমেন্ট) বুলবুল আহমেদকে বদলি করা হয়েছে। তাকে মাউশিতে ওএসডি করে খাগড়াছড়ি সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। বুলবুল আহমেদ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২৭তম ব্যাচের রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক।

এর আগে লেইস প্রকল্পে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রকল্পসংশ্লিষ্ট কয়েকটি সূত্রের অভিযোগ, বিভিন্ন ক্রয় কার্যক্রম, প্রশাসনিক সিদ্ধান্ত ও দরপত্র প্রক্রিয়ায় বুলবুল আহমেদ প্রভাব বিস্তার করেছেন। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

‘বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক (প্রকিউরমেন্ট) বুলবুল আহমেদকে বদলি করা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

লেইস প্রকল্পের সরকারি ওয়েবসাইটে বুলবুল আহমেদকে সহকারী প্রকল্প পরিচালক (প্রকিউরমেন্ট) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। প্রকল্পটির বিভিন্ন ক্রয় কার্যক্রমের সঙ্গে তার দায়িত্বের সংশ্লিষ্টতার তথ্যও সরকারি নথিতে রয়েছে।

আরও পড়ুন ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের জাতীয় ২ ঘণ্টা আগে

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সার্ভিস প্যাকেজের আওতায় কনসালট্যান্ট ফার্ম নির্বাচন এবং গুডস প্যাকেজের আওতায় বিভিন্ন পণ্য কেনাকাটায় অনিয়মের অভিযোগ রয়েছে। ল্যাপটপ, কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, রাউটার, অ্যাক্সেস কন্ট্রোল, আসবাবপত্র ও সফটওয়্যার কেনার বিভিন্ন দরপত্র নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচাল…
  • রোববার (২৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
  • এর আগে লেইস প্রকল্পে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
  • লেইস প্রকল্পের সরকারি ওয়েবসাইটে বুলবুল আহমেদকে সহকারী প্রকল্প পরিচালক (প্রকিউরমেন্ট) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

এ ছাড়া প্রকল্প পরিচালক মো. আসাদুজ্জামানের সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও করেছেন প্রকল্পসংশ্লিষ্টরা। তবে এসব অভিযোগের স্বাধীন তদন্ত বা প্রমাণিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

বুলবুল আহমেদ দীর্ঘদিন ধরে মাউশির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দায়িত্ব পালন করছেন। সরকারি নথি অনুযায়ী, তিনি বর্তমানে লেইস প্রকল্পে সহকারী প্রকল্প পরিচালক (প্রকিউরমেন্ট) হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে ২০২৪ সালের ৪ আগস্ট মাউশি প্রাঙ্গণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আয়োজিত একটি মিছিলে বুলবুল আহমেদের অংশ নেওয়া এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে বদলি করা হয়েছে কি না, প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি।

জাতীয় থেকে আরও

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশরোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশের… ৪ ঘণ্টা আগে প্রসব জটিলতায় সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান প্রসব জটিলতায় সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তানবান্দরবানের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া বম সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই জন্ম নিয়েছে… ৫ ঘণ্টা আগে মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আজ মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আজঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা… ৫ ঘণ্টা আগে বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-যুক্তরাজ্যবাণিজ্য, বিনিয়োগ এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী… ৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

অবশেষে লেইসের সেই বিতর্কিত কর্মকর্তাকে বদলি

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৪ এএম · জাতীয়

বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক (প্রকিউরমেন্ট) বুলবুল আহমেদকে বদলি করা হয়েছে। তাকে মাউশিতে ওএসডি করে খাগড়াছড়ি সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

ফটোকার্ড

অবশেষে লেইসের সেই বিতর্কিত কর্মকর্তাকে বদলি

অবশেষে লেইসের সেই বিতর্কিত কর্মকর্তাকে বদলি

অবশেষে লেইসের সেই বিতর্কিত কর্মকর্তাকে বদলি

শিরোনাম