১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি
ছবি : জি বাংলা নিউজ

সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউগিনি আবাসনে হামলা মামলায় গ্রেপ্তার মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা। মিজানুরের গ্রেপ্তার ও তাকে ঘিরে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রতিবাদ জানিয়েছেন আব্দুল গফুর।

এক বিবৃতিতে তিনি বলেন, ঢাকার মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানের গ্রেপ্তার এবং এ নিয়ে কয়েকটি দৈনিক পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতি তার দৃষ্টি আকর্ষিত হয়েছে। এসব প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পৃক্ত করে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আব্দুল গফুর বলেন, প্রকাশিত কিছু প্রতিবেদনে মিজানুর রহমানকে তার নিজস্ব বাসভবন থেকে গ্রেপ্তারের কথা বলা হয়েছে। তার দাবি, এ তথ্য ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক’। ঢাকায় মাটিকাটায় তার কোনো ব্যক্তিগত বাসা নেই এবং তিনি সরকারিভাবে বরাদ্দকৃত ‘ন্যাম ভবনে’ অবস্থান করেন বলে জানান।

‘একই সঙ্গে ‘আমার দেশ’সহ যেসব গণমাধ্যমে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রকাশিত হয়েছে বলে তিনি মনে করেন, সেসব সংবাদ সংশোধন করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার দাবি জানান কুষ্টিয়া-২ আসনের এই সংসদ সদস্য।’

— জি বাংলা ডেস্ক

মিজানুর রহমানের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই দাবি করে আব্দুল গফুর বলেন, বিষয়টি মিজানুরের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাপার। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীরও কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ৯ ঘণ্টা আগে

তার ভাষ্য, মিজানুর রহমানের সঙ্গে ‘নিউগিনি প্রোপার্টিজ’-এর দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক ছিল। ওই প্রতিষ্ঠানের কাছে মিজানুরের পাওনা টাকা বকেয়া ছিল এবং তিনি আইনানুগভাবে তা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। পরে পাওনা টাকা আদায়ের জন্য মিজানুর থানায় মামলা করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউগিনি আবাসনে হামলা মামলায় গ্রেপ্তার মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো.
  • এক বিবৃতিতে তিনি বলেন, ঢাকার মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানের গ্রেপ্তার এবং এ নিয়ে কয়েকটি দৈনিক পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতি তার দৃষ্টি আকর…
  • আব্দুল গফুর বলেন, প্রকাশিত কিছু প্রতিবেদনে মিজানুর রহমানকে তার নিজস্ব বাসভবন থেকে গ্রেপ্তারের কথা বলা হয়েছে।
  • মিজানুর রহমানের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই দাবি করে আব্দুল গফুর বলেন, বিষয়টি মিজানুরের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাপার।

আব্দুল গফুরের দাবি, ওই মামলার পর নিউগিনি প্রোপার্টিজের মালিক সাইফুল ইসলাম মিজানুরকে পাওনা টাকার একটি অংশ পরিশোধ করেন। অবশিষ্ট টাকা পরিশোধ না করার উদ্দেশ্যে পরে সাইফুল ইসলাম পাল্টা মামলা করেন। তার দাবি, পরবর্তী সময়ে ওই মামলাটি খারিজ হয়ে যায়।

সম্প্রতি সংঘটিত ভাঙচুর বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে মিজানুরের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলেও দাবি করেন আব্দুল গফুর। তার অভিযোগ, বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সাইফুল ইসলাম ‘সাজানো ঘটনা ও ষড়যন্ত্রের’ আশ্রয় নিয়েছেন।

আব্দুল গফুর বলেন, একটি ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধকে রাজনৈতিক রং দিয়ে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা এবং তাকে ওই ঘটনায় জড়িয়ে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করা হচ্ছে।

তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো পক্ষের একতরফা বা যাচাই-বাছাইহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত।

একই সঙ্গে ‘আমার দেশ’সহ যেসব গণমাধ্যমে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রকাশিত হয়েছে বলে তিনি মনে করেন, সেসব সংবাদ সংশোধন করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার দাবি জানান কুষ্টিয়া-২ আসনের এই সংসদ সদস্য।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৯ এএম · সারাদেশ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা

ফটোকার্ড

জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

শিরোনাম