১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
সারাদেশ

যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা

যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা
ছবি : জি বাংলা নিউজ

ঢাকার যাত্রাবাড়ীতে জ্বালানি তেল পরিমাপে নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়ার অভিযোগে পৌর ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে তেল সরবরাহের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় যাত্রাবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে সায়দাবাদের ৮/৬, বি ঠিকানায় অবস্থিত পৌর ফিলিং স্টেশনের জ্বালানি তেলের পরিমাপ যাচাই করা হয়। এ সময় পাঁচটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে প্রতিটিতেই প্রতি ১০ লিটার তেল সরবরাহের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পাওয়া যায়।

‘ঢাকার যাত্রাবাড়ীতে জ্বালানি তেল পরিমাপে নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়ার অভিযোগে পৌর ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।’

— জি বাংলা ডেস্ক

বিএসটিআই জানায়, পাঁচটি ইউনিটে যথাক্রমে ৫৩০, ৩৩০, ৩০০, ৩৪০ ও ৩২০ মিলিলিটার কম তেল পাওয়া যায়। এর মধ্যে অকটেন ও ডিজেলের ডিসপেন্সিং ইউনিট ছিল।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ১০ ঘণ্টা আগে

পরিমাপে এই অসঙ্গতি পাওয়ায় পাঁচটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে দ্রুত প্রতিটি ইউনিটের পরিমাপ সঠিক করার নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় ফিলিং স্টেশনটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ঢাকার যাত্রাবাড়ীতে জ্বালানি তেল পরিমাপে নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়ার অভিযোগে পৌর ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টে…
  • সোমবার (২৮ সেপ্টেম্বর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.
  • অভিযানে সায়দাবাদের ৮/৬, বি ঠিকানায় অবস্থিত পৌর ফিলিং স্টেশনের জ্বালানি তেলের পরিমাপ যাচাই করা হয়।
  • বিএসটিআই জানায়, পাঁচটি ইউনিটে যথাক্রমে ৫৩০, ৩৩০, ৩০০, ৩৪০ ও ৩২০ মিলিলিটার কম তেল পাওয়া যায়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই ঢাকার ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম এবং পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) মিলন হোসেন দায়িত্ব পালন করেন।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১০ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১০ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১০ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫১ এএম · সারাদেশ

ঢাকার যাত্রাবাড়ীতে জ্বালানি তেল পরিমাপে নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়ার অভিযোগে পৌর ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে তেল সরবরাহের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

ফটোকার্ড

যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা

যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা

যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা

শিরোনাম