১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আন্তর্জাতিক

দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস

দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস
ছবি : জি বাংলা নিউজ

দুই দশকের বেশি সময়ের সামরিক উপস্থিতির পর ইরাক থেকে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাদের। ২০০৩ সালে ইরাকে মার্কিন সামরিক অভিযান শুরুর পর দেশটিতে তাদের দীর্ঘ সামরিক উপস্থিতির সমাপ্তি ঘটল। সেনা প্রত্যাহারকে কেন্দ্র করে ইরাকে সরকারি ছুটি ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।

মঙ্গলবার ইরাকে অবস্থানরত শেষ মার্কিন সেনারাও দেশটি ছেড়ে যান। এর এক দিন আগেই সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার কথা নিশ্চিত করে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির এক মুখপাত্র আলজাজিরাকে বলেন, ইরাকে এখন আর মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর কোনো সেনা নেই।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণে ২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গে সমঝোতা হয়েছিল। সে সময় ইরাকে প্রায় ২ হাজার ৫০০ মার্কিন সেনা ছিল। গত বছর তাদের বেশির ভাগকে সরিয়ে নেওয়া হয়। পরে আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে কিছু মার্কিন সেনা অবস্থান করছিলেন।

‘ইরাকের একটি আদিবাসী গোষ্ঠীর নেতা আবদুল রহমান আল-জোবাইর বলেন, পূর্ণ সার্বভৌমত্ব ইরাকের জনগণের আকাঙ্ক্ষা হলেও মার্কিন বাহিনী চলে যাওয়ার ফলে তৈরি হওয়া নিরাপত্তা শূন্যতা নিয়ে উদ্বেগ রয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

২০০৩ সালে ইরাকে সামরিক অভিযান চালিয়ে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকারকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্র। ২০০৭ সালে দেশটিতে মার্কিন সেনার সংখ্যা ১ লাখ ৭০ হাজারের বেশি হয়েছিল। এর একটি বড় অংশ ২০১১ সালে ইরাক থেকে প্রত্যাহার করা হয়। পরে ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস)বিরোধী অভিযানের অংশ হিসেবে আবারও মার্কিন সেনা মোতায়েন করা হয়।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ৯ ঘণ্টা আগে

ইরাক সরকার সেনা প্রত্যাহারকে দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছে। প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বলেন, এর মধ্য দিয়ে ইরাকের জন্য নতুন দিনের সূচনা হয়েছে এবং দেশের পুরো ভূখণ্ডের ওপর জাতীয় সার্বভৌমত্ব আরও সুসংহত হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দুই দশকের বেশি সময়ের সামরিক উপস্থিতির পর ইরাক থেকে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাদের।
  • মঙ্গলবার ইরাকে অবস্থানরত শেষ মার্কিন সেনারাও দেশটি ছেড়ে যান।
  • ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণে ২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গে সমঝোতা হয়েছিল।
  • ২০০৩ সালে ইরাকে সামরিক অভিযান চালিয়ে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকারকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্র।

তবে মার্কিন সেনা প্রত্যাহারের পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগও রয়েছে। ইরাকে ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে। তাদের কারণে দেশটির নিরাপত্তা ভারসাম্য বদলে যেতে পারে বলে আশঙ্কা করছেন কিছু বিশ্লেষক।

ইরাকের একটি আদিবাসী গোষ্ঠীর নেতা আবদুল রহমান আল-জোবাইর বলেন, পূর্ণ সার্বভৌমত্ব ইরাকের জনগণের আকাঙ্ক্ষা হলেও মার্কিন বাহিনী চলে যাওয়ার ফলে তৈরি হওয়া নিরাপত্তা শূন্যতা নিয়ে উদ্বেগ রয়েছে।

ইরাকের নিরাপত্তা বিশ্লেষক জাসিম আল-বাহাদলি রয়টার্সকে বলেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের প্রস্থান কৌশলগতভাবে ইরানের প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে। তাঁর মতে, মার্কিন সামরিক উপস্থিতি দীর্ঘদিন ইরাকে তেহরানের প্রভাবের বিপরীতে একটি ভারসাম্য হিসেবে কাজ করেছে।

অন্যদিকে, ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর কয়েকজন নেতা মার্কিন সেনা প্রত্যাহারকে নিজেদের বিজয় হিসেবে দেখছেন। তাদের দাবি, মার্কিন বাহিনীর দীর্ঘ সামরিক উপস্থিতির অবসানের মধ্য দিয়ে ইরাকের ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।

সূত্র: রয়টার্স ও আলজাজিরা

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১১ ঘণ্টা আগে জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১১ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১২ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস

৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৬ এএম · আন্তর্জাতিক

দুই দশকের বেশি সময়ের সামরিক উপস্থিতির পর ইরাক থেকে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাদের। ২০০৩ সালে ইরাকে মার্কিন সামরিক অভিযান শুরুর পর দেশটিতে তাদের দীর্ঘ সামরিক উপস্থিতির সমাপ্তি ঘটল। সেনা প্রত্যাহারকে কেন্দ্র করে ইরাকে সরকারি ছুটি ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।

ফটোকার্ড

দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস

দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস

দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস

শিরোনাম