১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার
ছবি : জি বাংলা নিউজ

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতিতে বড় ধরনের শিথিলতার সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই অবস্থানের পর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে।

বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৭৩ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের দিন মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছিল। সৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে সরবরাহ বাড়ানো এবং রেড সি অঞ্চলের একটি বন্দর থেকে তেল উত্তোলন ফের শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যের রপ্তানি প্রবাহও বেড়েছে।

‘একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

তবে সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতির মধ্যেও ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা এবং নিষেধাজ্ঞা নিয়ে অনিশ্চয়তা তেলের বাজারে নতুন চাপ তৈরি করছে। ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়ার বিষয়ে কোনো প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেন।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ৯ ঘণ্টা আগে

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চললেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। ফলে সংঘাত ও নিষেধাজ্ঞা পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো রয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতিতে বড় ধরনের শিথিলতার সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৭৩ ডলারে উঠেছে।
  • এর আগের দিন মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছিল।
  • তবে সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতির মধ্যেও ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা এবং নিষেধাজ্ঞা নিয়ে অনিশ্চয়তা তেলের বাজারে নতুন চাপ তৈরি করছে।

চলতি সেপ্টেম্বর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এই বৃদ্ধি অব্যাহত থাকলে গত জুলাইয়ের পর এটি হবে ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি। অন্যদিকে, চলতি মাসে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১১ ঘণ্টা আগে জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১১ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১২ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৭ এএম · আন্তর্জাতিক

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতিতে বড় ধরনের শিথিলতার সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই অবস্থানের পর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে।

ফটোকার্ড

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

শিরোনাম