এবার ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অনুমতি ছাড়া নাম, ছবি ও ভিডিও ব্যবহারের অভিযোগে লস অ্যাঞ্জেলেসের একটি এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এ ঘটনায় প্রাথমিকভাবে সাত হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রীর টিম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে উর্বশী রাউতেলা ও তার টিম এ তথ্য জানায়।
বিবৃতিতে অভিযোগ করা হয়, অভিনেত্রীর অনুমতি ছাড়াই তার নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসায়িক কার্যক্রম চালিয়েছে ওই এআই প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করা হয়নি।
‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অনুমতি ছাড়া নাম, ছবি ও ভিডিও ব্যবহারের অভিযোগে লস অ্যাঞ্জেলেসের একটি এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।’
— বিনোদন ডেস্ক
উর্বশীর টিমের দাবি, তার পরিচয় ও বিভিন্ন কনটেন্ট ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যবসার মূল্য কয়েকশ কোটি ডলারে পৌঁছেছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।
আরও পড়ুন
‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা
এ ঘটনায় এআই প্রযুক্তির মাধ্যমে তারকা ও জনপরিচিত ব্যক্তিদের ছবি, নাম বা পুরোনো ভিডিও ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরির ক্ষেত্রে অধিকার ও অনুমতির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। প্রযুক্তির বিকাশের সঙ্গে এ ধরনের ব্যবহারের আইনি সীমা ও ব্যক্তিগত অধিকার নিয়েও বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছে।
মূল বিষয়গুলি
- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অনুমতি ছাড়া নাম, ছবি ও ভিডিও ব্যবহারের অভিযোগে লস অ্যাঞ্জেলেসের একটি এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্…
- মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে উর্বশী রাউতেলা ও তার টিম এ তথ্য জানায়।
- বিবৃতিতে অভিযোগ করা হয়, অভিনেত্রীর অনুমতি ছাড়াই তার নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসায়িক কার্যক্রম চালিয়েছে ওই এআই প্রতিষ্ঠান।
- উর্বশীর টিমের দাবি, তার পরিচয় ও বিভিন্ন কনটেন্ট ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যবসার মূল্য কয়েকশ কোটি ডলারে পৌঁছেছে।
সম্প্রতি উর্বশী রাউতেলাকে ‘ইনস্পেক্টর অবিনাশ’-এর দ্বিতীয় সিজনে দেখা গেছে। এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতেও অভিনয় করেন তিনি।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।