১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আন্তর্জাতিক

সেই ভারতীয় পাইলটকে নিয়ে যা বললেন নেতানিয়াহু

সেই ভারতীয় পাইলটকে নিয়ে যা বললেন নেতানিয়াহু
ছবি : জি বাংলা নিউজ

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনায় ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ‘সত্যিকারের নায়ক’ বলে প্রশংসা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি বলেন, গুরুতর আহত অবস্থায়ও মাচ্ছার ককপিটের দরজা খুলতে সক্ষম হন, যার মাধ্যমে যাত্রী ও অন্য ক্রুরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি বুধবার সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে। ফ্লাইটে ১৭৪ জন যাত্রী ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উড়োজাহাজটি প্রায় ৩৩ হাজার ফুট উচ্চতা থেকে এক মিনিটের মধ্যে প্রায় ১৭ হাজার ফুটে নেমে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিমানটি নিরাপদে অবতরণ করে।

নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, সহকারী পাইলট মাচ্ছারকে ছুরিকাঘাত করেন এবং উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে ইসরাইলি কর্মকর্তাদের ধারণা। মাচ্ছার আহত অবস্থায় ককপিটের দরজা খুলে দেন। এরপর কয়েকজন যাত্রী ও উড়োজাহাজে থাকা দায়িত্বের বাইরে থাকা ক্রু সদস্যরা ককপিটে ঢুকে সহকারী পাইলটকে নিয়ন্ত্রণে আনেন।

‘দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনায় ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ‘সত্যিকারের নায়ক’ বলে প্রশংসা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।’

— আন্তর্জাতিক ডেস্ক

ঘটনার পর উড়োজাহাজটির জরুরি অবতরণ করা হয় সৌদি আরবের তাবুক বিমানবন্দরে। ফ্লাইদুবাই জানিয়েছে, ককপিটে দুই পাইলটের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। উড়োজাহাজে থাকা দায়িত্বের বাইরে থাকা ফ্লাইদুবাইয়ের অন্য ক্রুরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিমানটিকে নিরাপদে তাবুকে অবতরণ করান। সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘নিরাপত্তাজনিত ঘটনা’ হিসেবে তদন্ত করছে।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ১০ ঘণ্টা আগে

ঘটনার পর ইসরাইল থেকে ও ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, ভবিষ্যতে ইসরাইলে প্রবেশকারী উড়োজাহাজের পাইলটদের পরিচয় ও নিরাপত্তা যাচাইয়ের বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনায় ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ‘সত্যিকারের নায়ক’ বলে প্রশংসা করেছেন ইসরাইল…
  • দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি বুধবার সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে।
  • নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, সহকারী পাইলট মাচ্ছারকে ছুরিকাঘাত করেন এবং উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে ইসরাইলি কর্মকর্তাদের ধারণা।
  • ঘটনার পর উড়োজাহাজটির জরুরি অবতরণ করা হয় সৌদি আরবের তাবুক বিমানবন্দরে।

এদিকে ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন এবং তার অবস্থা স্থিতিশীল বলে ভারতীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে। মাচ্ছার এর আগে ভারতের স্পাইসজেটে কাজ করেছেন এবং ২০২২ সালে ফ্লাইদুবাইয়ে যোগ দেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ঘটনার কারণ ও সহকারী পাইলটের উদ্দেশ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ফ্লাইদুবাইও জানিয়েছে, ঘটনার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১২ ঘণ্টা আগে জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১২ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১২ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সেই ভারতীয় পাইলটকে নিয়ে যা বললেন নেতানিয়াহু

১ অক্টোবর ২০২৬, ৪:২২ এএম · আন্তর্জাতিক

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনায় ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ‘সত্যিকারের নায়ক’ বলে প্রশংসা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি বলেন, গুরুতর আহত অবস্থায়ও মাচ্ছার ককপিটের দরজা খুলতে সক্ষম হন, যার মাধ্যমে যাত্রী ও অন্য।

ফটোকার্ড

সেই ভারতীয় পাইলটকে নিয়ে যা বললেন নেতানিয়াহু

সেই ভারতীয় পাইলটকে নিয়ে যা বললেন নেতানিয়াহু

সেই ভারতীয় পাইলটকে নিয়ে যা বললেন নেতানিয়াহু

শিরোনাম