১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আন্তর্জাতিক

ইরানের নেতৃত্বে ‘ফাটল’ কট্টরপন্থি এমপিকে হঠাৎ কেন জেলে পাঠাল ইরান?

ইরানের নেতৃত্বে ‘ফাটল’  কট্টরপন্থি এমপিকে হঠাৎ কেন জেলে পাঠাল ইরান?
ছবি : জি বাংলা নিউজ

ইরানের কট্টরপন্থি সংসদ সদস্য (এমপি) হামিদ রেজাইকে ১০ মাসের কারাদণ্ডের সাজা ভোগ করতে কারাগারে পাঠানো হয়েছে। দেশটির বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর তাকে তেহরানের এভিন কারাগারের ধর্মীয় ব্যক্তিদের জন্য নির্ধারিত ওয়ার্ডে নেওয়া হয়।

গালফ নিউজ ও ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব পালনরত অবস্থায় কারাগারে যাওয়া রেজাই ইরানের প্রথম বর্তমান এমপি। তবে তার বিরুদ্ধে যে অভিযোগে সাজা হয়েছে, সেটি সংসদ সদস্য হওয়ার আগের সময়ের।

২০২৪ সালের জানুয়ারিতে রেজাইয়ের সম্পাদনায় প্রকাশিত কট্টরপন্থি সাপ্তাহিক ‘৯ দে’-তে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফের বিরুদ্ধে ‘সংসদীয় নথি কারসাজি’র অভিযোগসংবলিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই ঘটনায় গালিবাফ অভিযোগ করলে তার বিরুদ্ধে মামলা হয়।

‘২০২৪ সালের জানুয়ারিতে রেজাইয়ের সম্পাদনায় প্রকাশিত কট্টরপন্থি সাপ্তাহিক ‘৯ দে’-তে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফের বিরুদ্ধে ‘সংসদীয় নথি কারসাজি’র অভিযোগসংবলিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।’

— আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, রেজাইকে ‘অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রকাশের’ অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিশেষ ধর্মীয় আদালতের আপিল বিভাগও পরবর্তী সময়ে এই সাজা বহাল রাখে। একই মামলায় গালিবাফকে ‘পার্লামেন্টারি ডিক্টেটর’ বলার একটি ভিডিওসংক্রান্ত অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ৯ ঘণ্টা আগে

রেজাই ২০২৩ সালের নির্বাচনে তেহরান থেকে এমপি নির্বাচিত হন। সংসদে যাওয়ার আগে তিনি ‘৯ দে’ সাপ্তাহিকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মামলার কার্যক্রম শুরু হওয়ার সময় তিনি সংসদ সদস্য ছিলেন না বলে ইরানের বিচার বিভাগও জানিয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরানের কট্টরপন্থি সংসদ সদস্য (এমপি) হামিদ রেজাইকে ১০ মাসের কারাদণ্ডের সাজা ভোগ করতে কারাগারে পাঠানো হয়েছে।
  • গালফ নিউজ ও ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব পালনরত অবস্থায় কারাগারে যাওয়া রেজাই ইরানের প্রথম বর্তমান এমপি।
  • ২০২৪ সালের জানুয়ারিতে রেজাইয়ের সম্পাদনায় প্রকাশিত কট্টরপন্থি সাপ্তাহিক ‘৯ দে’-তে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফের বিরুদ্ধে ‘সংসদীয় নথি কারসাজি’র অ…
  • ইরানের বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, রেজাইকে ‘অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রকাশের’ অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

সংসদে দেওয়া বক্তব্যে রেজাই ১০ মাসের সাজাকে ‘অযৌক্তিক ও রাজনৈতিক’ বলে মন্তব্য করলেও আদালতের রায় মেনে নেওয়ার কথা জানিয়েছেন। তার দাবি, একই ধরনের অপরাধে প্রথমবার দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে আরও কম সাজা হতে পারত।

রেজাইয়ের কারাবাসকে কেন্দ্র করে ইরানের রক্ষণশীল রাজনৈতিক শিবিরে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি পার্লামেন্টের স্পিকার গালিবাফ ও প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেইর বিরুদ্ধে কট্টর রক্ষণশীলদের সমালোচনা আরও বাড়িয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১১ ঘণ্টা আগে জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১১ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১১ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইরানের নেতৃত্বে ‘ফাটল’ কট্টরপন্থি এমপিকে হঠাৎ কেন জেলে পাঠাল ইরান?

১ অক্টোবর ২০২৬, ৪:৫৫ এএম · আন্তর্জাতিক

ইরানের কট্টরপন্থি সংসদ সদস্য (এমপি) হামিদ রেজাইকে ১০ মাসের কারাদণ্ডের সাজা ভোগ করতে কারাগারে পাঠানো হয়েছে। দেশটির বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর তাকে তেহরানের এভিন কারাগারের ধর্মীয় ব্যক্তিদের জন্য নির্ধারিত ওয়ার্ডে নেওয়া হয়।

ফটোকার্ড

ইরানের নেতৃত্বে ‘ফাটল’ কট্টরপন্থি এমপিকে হঠাৎ কেন জেলে পাঠাল ইরান?

ইরানের নেতৃত্বে ‘ফাটল’  কট্টরপন্থি এমপিকে হঠাৎ কেন জেলে পাঠাল ইরান?

ইরানের নেতৃত্বে ‘ফাটল’ কট্টরপন্থি এমপিকে হঠাৎ কেন জেলে পাঠাল ইরান?

শিরোনাম