১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
জাতীয়

জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম

জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম
ছবি : জি বাংলা নিউজ

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে পরিকল্পনা করেছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচনগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। প্রয়োজনীয় বাজেটও বরাদ্দ রাখা হয়েছে।

‘তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্তভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য সরকার প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্তভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য সরকার প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

আরও পড়ুন এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জাতীয় ৭ ঘণ্টা আগে

সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে মীর শাহে আলম বলেন, নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সেনাবাহিনী মোতায়েনের ক্ষেত্রেও সরকার সহযোগিতা করবে। জনগণ যাতে সরাসরি ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত…
  • বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
  • প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যে পরিকল্পনা করেছে।
  • তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্তভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য সরকার প্রশাসন ও নির্ব…

এর আগে বুধবারও প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, আগামী বছরের জানুয়ারি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করে ২০২৭ সালের জুনের মধ্যে তা শেষ করার লক্ষ্য রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করার লক্ষ্যও উল্লেখ করা হয়েছে। তবে নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বিগত সরকারের সময়ের নির্বাচন নিয়ে সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, গত ২০ বছরে বিনা ভোটে, রাতে ভোট এবং ‘আমি-ডামি’ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য ও হুইপ দায়িত্ব পালন করেছেন। তাঁদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির নেতারাও বিভিন্ন দায়িত্বে ছিলেন। তবে তারা গাইবান্ধার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেননি বলেও মন্তব্য করেন তিনি।

গাইবান্ধার উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, জেলাটি দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষির উন্নয়ন, নদীভাঙন রোধ এবং চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা প্রয়োজন। পাশাপাশি সাধারণ মানুষের সুযোগ-সুবিধা বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক ব্যবহারের বিষয়েও প্রশ্ন রয়েছে। জেলায় আসার আগে তিনি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নিয়েছেন বলেও জানান।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও

স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলস্লিপার বাস চলাচলের নীতিমালা প্রণয়ন না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে নীতিমালা তৈরির নির্দেশনা কেন দেওয়া হবে না… ৮ ঘণ্টা আগে বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরামহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্মৃতিসৌধ… ৮ ঘণ্টা আগে আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রীচট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় নতুন… ১০ ঘণ্টা আগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসিআসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) উৎপাদন ও বিতরণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম

১ অক্টোবর ২০২৬, ১:৩৮ পিএম · জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে।

ফটোকার্ড

জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম

জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম

জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম

শিরোনাম