১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৩৭.২৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১
জাতীয়

মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী

মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী
ছবি : জি বাংলা নিউজ

বিশ্বজুড়ে সহিংসতা বেড়ে যাওয়ায় মহাত্মা গান্ধীর অহিংসা ও ভ্রাতৃত্বের বার্তা এখন আরও বেশি প্রাসঙ্গিক ও জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

শুক্রবার (২ অক্টোবর) রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনে মহাত্মা গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা ও বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দিনেশ ত্রিবেদী বলেন, মহাত্মা গান্ধী ছিলেন সব মানুষ ও সব ধর্মের জন্য শান্তির প্রতীক। তার অহিংসার বার্তা আজও শান্তির পক্ষে কাজ করছে। বিশ্বে সহিংসতা বাড়তে থাকায় গান্ধীর অহিংসা ও ভ্রাতৃত্বের শিক্ষা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।

‘শুক্রবার (২ অক্টোবর) রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনে মহাত্মা গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা ও বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, মহাত্মা গান্ধীকে নিয়ে কথা বলে শেষ করা যাবে না। তার মতো স্বচ্ছ ও পরিচ্ছন্ন মানুষ পৃথিবীতে পাওয়া কঠিন। ‘যত মত, তত পথ’—এই দর্শনে তিনি বিশ্বাস করতেন। তার দেখানো পথে প্রতিদিন চলার চেষ্টা করা উচিত।

আরও পড়ুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল জাতীয় ১ ঘণ্টা আগে

ভারতীয় হাইকমিশনার বলেন, গান্ধীর জীবন ছিল খুব সাধারণ, কিন্তু তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ। তার চিন্তা ও দর্শন জীবনে প্রয়োগ করতে পারলে সমাজ ও মানুষ আরও অনেক দূর এগিয়ে যেতে পারে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিশ্বজুড়ে সহিংসতা বেড়ে যাওয়ায় মহাত্মা গান্ধীর অহিংসা ও ভ্রাতৃত্বের বার্তা এখন আরও বেশি প্রাসঙ্গিক ও জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার…
  • শুক্রবার (২ অক্টোবর) রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনে মহাত্মা গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা ও বক্তৃতা অন…
  • দিনেশ ত্রিবেদী বলেন, মহাত্মা গান্ধী ছিলেন সব মানুষ ও সব ধর্মের জন্য শান্তির প্রতীক।
  • তিনি বলেন, মহাত্মা গান্ধীকে নিয়ে কথা বলে শেষ করা যাবে না।

লাল বাহাদুর শাস্ত্রীর প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী বলেন, ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান দিয়েছিলেন। পরবর্তী সময়ে এর সঙ্গে ‘জয় বিজ্ঞান’ এবং ‘জয় অনুসন্ধান’ যুক্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

গান্ধীর অহিংসার দর্শনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বহু বছর পরও বিশ্বের মানুষের কাছে মহাত্মা গান্ধী ভালোবাসা ও শ্রদ্ধার একজন ব্যক্তিত্ব। মানবতার জন্য তার দেওয়া বার্তা সময়ের সঙ্গে প্রাসঙ্গিকতা হারাবে না।

অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শোর আয়োজন করা হয়।

এদিকে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ঢাকায় ১৮ থেকে ২৬ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য পোস্টার তৈরি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চট্টগ্রাম সহকারী হাইকমিশনের উদ্যোগে পতেঙ্গা সমুদ্রসৈকতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া দেশব্যাপী বিভিন্ন সেবামূলক ও সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

জাতীয় থেকে আরও

এশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খান এশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খানএশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও… ২ ঘণ্টা আগে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় ঘোষণা চলছে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় ঘোষণা চলছেরাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও… ২ ঘণ্টা আগে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজমজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিক্যাল… ৪ ঘণ্টা আগে আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎদেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার… ৪ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী

২ অক্টোবর ২০২৬, ৪:০১ পিএম · জাতীয়

বিশ্বজুড়ে সহিংসতা বেড়ে যাওয়ায় মহাত্মা গান্ধীর অহিংসা ও ভ্রাতৃত্বের বার্তা এখন আরও বেশি প্রাসঙ্গিক ও জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

ফটোকার্ড

মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী

মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী

মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী

শিরোনাম