১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১
সারাদেশ

কড়া নিরাপত্তায় সিরাজগঞ্জ পার হয়েছে ইউরেনিয়াম বহনকারী লরি

কড়া নিরাপত্তায় সিরাজগঞ্জ পার হয়েছে ইউরেনিয়াম বহনকারী লরি
ছবি : জি বাংলা নিউজ

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামবাহী চারটি বিশেষ লরির বহর।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটে বিমানবন্দর থেকে বহরটি রওনা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুলের পাঁচলিয়া আন্তঃনগর ট্রাক বিশ্রামাগার এলাকায় যাত্রাবিরতি নেয়। বিরতি শেষে বহরটি রূপপুর প্রকল্প এলাকার উদ্দেশে আবার রওনা হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, ইউরেনিয়ামবাহী লরিবহরের চলাচলকে কেন্দ্র করে পুরো পথে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

‘কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামবাহী চারটি বিশেষ লরির বহর।’

— জি বাংলা ডেস্ক

তিনি জানান, সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে বহরটি পাঁচলিয়ার আন্তঃনগর ট্রাক বিশ্রামাগারে পৌঁছায়। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থানের পর লরিগুলো আবার রূপপুরের উদ্দেশে যাত্রা করে।

আরও পড়ুন রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, এক দিনে গ্রেপ্তার ৫২৬ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, এক দিনে গ্রেপ্তার ৫২৬ সারাদেশ ৩ ঘণ্টা আগে

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) দায়িত্বশীল কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু ক…
  • শনিবার (৩ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটে বিমানবন্দর থেকে বহরটি রওনা হয়।
  • হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
  • তিনি জানান, সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে বহরটি পাঁচলিয়ার আন্তঃনগর ট্রাক বিশ্রামাগারে পৌঁছায়।

রূপপুর প্রকল্পের নির্ধারিত জ্বালানি সরবরাহ পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে আরও কয়েকটি চালানে ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আসার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় নির্মিত হচ্ছে। প্রকল্পটিতে দুটি ইউনিট রয়েছে, যার মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

ইউরেনিয়ামবাহী বহরের চলাচল ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

সারাদেশ থেকে আরও

টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হচ্ছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার (১৭… ৩ ঘণ্টা আগে আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তন করা হবে। এ কারণে মঙ্গলবার (১৭ নভেম্বর) শরীয়তপুরের কয়েকটি এলাকায় টানা… ৫ ঘণ্টা আগে বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজাবিরোধিতা ও আপত্তির মধ্যেও নারায়ণগঞ্জের বন্দরে তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিতে আসছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির… ১ দিন আগে আওয়ামী লীগ জঙ্গি সন্ত্রাসীদের দল: নিপুণ রায় আওয়ামী লীগ জঙ্গি সন্ত্রাসীদের দল: নিপুণ রায়আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি। সোমবার (১৬… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

কড়া নিরাপত্তায় সিরাজগঞ্জ পার হয়েছে ইউরেনিয়াম বহনকারী লরি

৩ অক্টোবর ২০২৬, ৪:৫১ এএম · সারাদেশ

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামবাহী চারটি বিশেষ লরির বহর।

ফটোকার্ড

কড়া নিরাপত্তায় সিরাজগঞ্জ পার হয়েছে ইউরেনিয়াম বহনকারী লরি

কড়া নিরাপত্তায় সিরাজগঞ্জ পার হয়েছে ইউরেনিয়াম বহনকারী লরি

কড়া নিরাপত্তায় সিরাজগঞ্জ পার হয়েছে ইউরেনিয়াম বহনকারী লরি

শিরোনাম