১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭
আন্তর্জাতিক

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ, পদত্যাগ টেনেসির কারা প্রধানের

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ, পদত্যাগ টেনেসির কারা প্রধানের
ছবি : জি বাংলা নিউজ

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন অঙ্গরাজ্যের সংশোধনাগার বিভাগের কমিশনার ফ্র্যাঙ্ক স্ট্রাডা। শনিবার (৩ অক্টোবর) গভর্নর বিল লির কার্যালয় এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার দণ্ডিত খুনি ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়। তবে প্রক্রিয়াটি ব্যর্থ হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৫০ বছর বয়সী পাইক। তার আইনজীবীরা আদালতে দেওয়া নথিতে জানিয়েছেন, তিনি অচেতন অবস্থায় আছেন এবং স্বাভাবিকভাবে শ্বাস নিতে না পারায় তাকে ইনটিউবেট করে ভেন্টিলেটরের সহায়তা দেওয়া হচ্ছে।

চলতি বছর টেনেসিতে এটি ছিল মৃত্যুদণ্ড কার্যকরের দ্বিতীয় ব্যর্থ চেষ্টা। এর পরিপ্রেক্ষিতে গভর্নর বিল লি ২০২৬ সালের বাকি সময়ে অঙ্গরাজ্যে সব মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা স্থগিত করেছেন।

‘যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন অঙ্গরাজ্যের সংশোধনাগার বিভাগের কমিশনার ফ্র্যাঙ্ক স্ট্রাডা।’

— আন্তর্জাতিক ডেস্ক

গভর্নরের কার্যালয় জানিয়েছে, ফ্র্যাঙ্ক স্ট্রাডা চলতি মাসেই দায়িত্ব ছাড়বেন। মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ প্রচেষ্টার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি স্বাধীন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৪ ঘণ্টা আগে

এক বিবৃতিতে স্ট্রাডা বলেন, সংশোধনাগার বিভাগের কর্মকর্তারা নির্ধারিত প্রটোকল অনুসরণ করেছেন বলে তিনি বিশ্বাস করেন। তবে স্বাধীন তদন্ত চলাকালে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই টেনেসির জনগণের স্বার্থে সবচেয়ে ভালো সিদ্ধান্ত বলে তিনি মনে করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন অঙ্গরাজ্যের সংশোধনাগার বিভাগের …
  • রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার দণ্ডিত খুনি ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়।
  • চলতি বছর টেনেসিতে এটি ছিল মৃত্যুদণ্ড কার্যকরের দ্বিতীয় ব্যর্থ চেষ্টা।
  • গভর্নরের কার্যালয় জানিয়েছে, ফ্র্যাঙ্ক স্ট্রাডা চলতি মাসেই দায়িত্ব ছাড়বেন।

পাইকের আইনজীবীদের অভিযোগ, মৃত্যুদণ্ড কার্যকরের আগে তার চিকিৎসকেরা কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন। তারা জানিয়েছিলেন, পাইকের শিরা সরু এবং তার ‘থ্রম্বোসাইটোসিস’ নামের রক্তজনিত সমস্যা রয়েছে। এ কারণে শিরাপথে প্রাণঘাতী ওষুধ দেওয়ার জন্য প্রয়োজনীয় লাইন স্থাপন কঠিন হতে পারে। তবে সংশোধনাগার বিভাগের কর্মকর্তারা চিকিৎসকদের সেই সতর্কতা উপেক্ষা করেছেন বলে অভিযোগ করেন তারা।

১৯৯৫ সালে ১৯ বছর বয়সী কলিন স্লেমারকে নির্যাতন ও হত্যার ঘটনায় পাইককে প্রথম-ডিগ্রি হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। ওই সময় তার বয়স ছিল ১৮ বছর।

পাইকের আইনজীবীরা জানিয়েছেন, চিকিৎসকেরা বর্তমানে তার জীবন রক্ষার পাশাপাশি শরীরে প্রয়োগ করা প্রাণঘাতী ওষুধ পেন্টোবারবিটাল অপসারণের চেষ্টা করছেন।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৬ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৬ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ, পদত্যাগ টেনেসির কারা প্রধানের

৪ অক্টোবর ২০২৬, ৬:১০ এএম · আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন অঙ্গরাজ্যের সংশোধনাগার বিভাগের কমিশনার ফ্র্যাঙ্ক স্ট্রাডা। শনিবার (৩ অক্টোবর) গভর্নর বিল লির কার্যালয় এ তথ্য জানিয়েছে।

ফটোকার্ড

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ, পদত্যাগ টেনেসির কারা প্রধানের

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ, পদত্যাগ টেনেসির কারা প্রধানের

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ, পদত্যাগ টেনেসির কারা প্রধানের

শিরোনাম