১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

মাধবদীতে শুল্ক-কর ফাঁকির সন্দেহে ৭ লাখ টাকার সুতা জব্দ

মাধবদীতে শুল্ক-কর ফাঁকির সন্দেহে ৭ লাখ টাকার সুতা জব্দ
ছবি : জি বাংলা নিউজ

নরসিংদীর মাধবদীতে শুল্ক-কর ফাঁকির সন্দেহে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা জব্দ করেছে পুলিশ। এ সময় সুতা বহনকারী একটি ভ্যান ও এর চালককে হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। এর আগে সন্ধ্যায় মাধবদীর বিরামপুর এলাকা থেকে সুতা বোঝাই ভ্যানটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা ২০ কার্টনে মোট ২ হাজার ২০০ পাউন্ড সুতা রয়েছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। সুতাগুলো কোথা থেকে আমদানি করা হয়েছে, কোন প্রতিষ্ঠানের জন্য নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত—এসব বিষয় যাচাই করা হচ্ছে।

‘পুলিশ সূত্রে জানা গেছে, চীন থেকে আমদানি করা সুতা বোঝাই ভ্যানটি নরসিংদী সদর উপজেলার পুরিন্দা এলাকা থেকে মাধবদীর একটি কারখানার উদ্দেশে যাচ্ছিল।’

— জি বাংলা ডেস্ক

সংশ্লিষ্ট সূত্রের দাবি, মাধবদীর জাহাঙ্গীর ট্রেডার্স থেকে মর্ডান ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের জন্য এসব সুতা নেওয়া হচ্ছিল। তবে এ তথ্যের আনুষ্ঠানিক সত্যতা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৬ ঘণ্টা আগে

পুলিশ সূত্রে জানা গেছে, চীন থেকে আমদানি করা সুতা বোঝাই ভ্যানটি নরসিংদী সদর উপজেলার পুরিন্দা এলাকা থেকে মাধবদীর একটি কারখানার উদ্দেশে যাচ্ছিল। পথে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক কামরুল হাসানের সন্দেহ হলে তিনি ভ্যানটি থামিয়ে মাধবদী থানায় নিয়ে যান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নরসিংদীর মাধবদীতে শুল্ক-কর ফাঁকির সন্দেহে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা জব্দ করেছে পুলিশ।
  • শনিবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
  • পুলিশ জানায়, জব্দ করা ২০ কার্টনে মোট ২ হাজার ২০০ পাউন্ড সুতা রয়েছে।
  • সংশ্লিষ্ট সূত্রের দাবি, মাধবদীর জাহাঙ্গীর ট্রেডার্স থেকে মর্ডান ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের জন্য এসব সুতা নেওয়া হচ্ছিল।

পরে পুলিশ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ২০ কার্টন সুতা জব্দ করে। এ সময় চালককে হেফাজতে নেওয়া হলেও তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, জব্দ করা সুতার উৎস ও বৈধতা যাচাই করতে পুরিন্দা এলাকায় একটি দল পাঠানো হয়েছে। সেখানে আরও বিপুল পরিমাণ মালামালের সন্ধান পাওয়া গেছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

ওসি মো. কামাল হোসেন বলেন, ‘বিটিএমএ পরিচালক কামরুল হাসান একটি ভ্যানসহ ২০ কার্টন চায়না সুতা থানায় নিয়ে আসেন। পরে ভ্যানচালকসহ মালামালগুলো জব্দ করা হয়। জব্দ করা সুতার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।’

তিনি বলেন, বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের জানানো হয়েছে। সুতার বৈধ আমদানি কাগজপত্র, শুল্ক-কর পরিশোধ এবং কোন প্রতিষ্ঠান বা কারখানায় এগুলো নেওয়া হচ্ছিল—এসব যাচাই করা হচ্ছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে সুতার আমদানি ও শুল্ক-কর পরিশোধের কাগজপত্র পাওয়া যায়নি। যাচাই-বাছাই শেষে বিধিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১৩ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মাধবদীতে শুল্ক-কর ফাঁকির সন্দেহে ৭ লাখ টাকার সুতা জব্দ

৪ অক্টোবর ২০২৬, ৬:১১ এএম · সারাদেশ

নরসিংদীর মাধবদীতে শুল্ক-কর ফাঁকির সন্দেহে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা জব্দ করেছে পুলিশ। এ সময় সুতা বহনকারী একটি ভ্যান ও এর চালককে হেফাজতে নেওয়া হয়েছে।

ফটোকার্ড

মাধবদীতে শুল্ক-কর ফাঁকির সন্দেহে ৭ লাখ টাকার সুতা জব্দ

মাধবদীতে শুল্ক-কর ফাঁকির সন্দেহে ৭ লাখ টাকার সুতা জব্দ

মাধবদীতে শুল্ক-কর ফাঁকির সন্দেহে ৭ লাখ টাকার সুতা জব্দ

শিরোনাম