১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

শার্টের নিচে বেল্টে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

শার্টের নিচে বেল্টে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
ছবি : জি বাংলা নিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর শরীর থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

রোববার (৪ অক্টোবর) গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে কাস্টমস হাউস।

কাস্টমস সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-০১৯৬-এর যাত্রী মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউ (৪৩) এসব স্বর্ণ বহন করছিলেন।

‘কাস্টমস সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-০১৯৬-এর যাত্রী মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউ (৪৩) এসব স্বর্ণ বহন করছিলেন।’

— জি বাংলা ডেস্ক

ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর বিমান থেকে নামার সময় থেকেই সন্দেহভাজন ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরে তিনি ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৫ ঘণ্টা আগে

গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশির সময় তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নয়টি স্বর্ণবার পাওয়া যায়। এর মধ্যে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবার রয়েছে। সবগুলোই ২৪ ক্যারেটের।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর শরীর থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।
  • রোববার (৪ অক্টোবর) গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে কাস্টমস হাউস।
  • কাস্টমস সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-০১৯৬-এর যাত্রী মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউ (৪৩) এসব স্বর…
  • ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর বিমান থেকে নামার সময় থেকেই সন্দেহভাজন ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়।

কাস্টমস জানায়, স্বর্ণবারগুলো কালো কাপড়ের একটি বেল্টে মোড়ানো অবস্থায় শার্টের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। রাতে তার শরীর থেকে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।

কাস্টমসের তথ্য অনুযায়ী, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। স্বর্ণ বহনের বৈধতার পক্ষে কোনো নথিও দেখাতে পারেননি তিনি।

কাস্টমস হাউস জানায়, কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারায় স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শার্টের নিচে বেল্টে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

৪ অক্টোবর ২০২৬, ৬:১২ এএম · সারাদেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর শরীর থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

ফটোকার্ড

শার্টের নিচে বেল্টে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

শার্টের নিচে বেল্টে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

শার্টের নিচে বেল্টে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

শিরোনাম