১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

মার্কিন মেজরের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার, কে এই নিদাল হাসান?

মার্কিন মেজরের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার, কে এই নিদাল হাসান?
ছবি : জি বাংলা নিউজ

যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে গুলি করে হত্যার দায়ে দণ্ডিত হাসানের মৃত্যুদণ্ড আগামী ৩ ডিসেম্বর কার্যকরের পরিকল্পনা রয়েছে।

প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকরের পুরো প্রক্রিয়া লাইভস্ট্রিম করা হবে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে প্রায় এক শতাব্দীর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রথম প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা হতে পারে।

হেগসেথ বলেন, “আমরা নিশ্চিত করব, যেন মানুষ এটি দেখতে পারে এবং এটি সবার জন্য উন্মুক্ত থাকে। মানুষের বোঝা উচিত, এ ধরনের কাজের জন্য কঠোর পরিণতি ভোগ করতে হয়।”

‘মানুষের বোঝা উচিত, এ ধরনের কাজের জন্য কঠোর পরিণতি ভোগ করতে হয়।” রক্ষণশীল টেলিভিশন চ্যানেল রিয়েল আমেরিকাস ভয়েসকে দেওয়া এক সাক্ষাৎকারে হেগসেথ বলেন, হাসানের মৃত্যুদণ্ড কার্যকরে সেনাদের একটি ফায়ারিং স্কোয়াড থাকবে।’

— আন্তর্জাতিক ডেস্ক

রক্ষণশীল টেলিভিশন চ্যানেল রিয়েল আমেরিকাস ভয়েসকে দেওয়া এক সাক্ষাৎকারে হেগসেথ বলেন, হাসানের মৃত্যুদণ্ড কার্যকরে সেনাদের একটি ফায়ারিং স্কোয়াড থাকবে। হাসান কোনো শেষ ইচ্ছা জানিয়েছেন কি না বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এতে কিছু যায় আসে না। ৩ ডিসেম্বর আমরা তাকে দেখব।”

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৪ ঘণ্টা আগে

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রীর সুপারিশে হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে ট্রাম্প অনুমোদন দিয়েছেন। তবে সরাসরি সম্প্রচারের পরিকল্পনায় ট্রাম্পের সমর্থন রয়েছে কি না, তা জানতে হোয়াইট হাউসের কাছে জানতে চেয়েছে বিবিসি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
  • প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকরের পুরো প্রক্রিয়া লাইভস্ট্রিম করা হবে।
  • হেগসেথ বলেন, “আমরা নিশ্চিত করব, যেন মানুষ এটি দেখতে পারে এবং এটি সবার জন্য উন্মুক্ত থাকে।
  • রক্ষণশীল টেলিভিশন চ্যানেল রিয়েল আমেরিকাস ভয়েসকে দেওয়া এক সাক্ষাৎকারে হেগসেথ বলেন, হাসানের মৃত্যুদণ্ড কার্যকরে সেনাদের একটি ফায়ারিং স্কোয়াড থাকবে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের নিয়ে কাজ করা আইনজীবী জন মিলস সরাসরি সম্প্রচারের সিদ্ধান্তকে আধুনিক যুগে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, এ সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের ১৭টি দেশে ২ হাজার ৭০০-এর বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর মধ্যে ইরানে ১১টি এবং আফগানিস্তানে ছয়টি মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকরের ঘটনা নথিভুক্ত হয়েছে।

নিদাল হাসান কে?

নিদাল হাসান যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক মেজর ও মনোরোগ বিশেষজ্ঞ। ২০০৯ সালের ৫ নভেম্বর টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সেনাদের প্রস্তুতিমূলক কার্যক্রম চলার সময় তিনি গুলি চালান। এতে ১৩ জন নিহত এবং ৩২ জন আহত হন। পুলিশের গুলিতে আহত হওয়ার পর হাসান পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন।

বিচারের সময় হাসান আদালতে গুলি চালানোর দায় স্বীকার করেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, বিশেষ করে আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের বিরোধিতা থেকেই তিনি এ হামলা চালিয়েছিলেন বলে জানান।

২০১৩ সালের আগস্টে সামরিক আদালত ১৩ জনকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা এবং আরও ৩২ জনকে হত্যাচেষ্টার অভিযোগে হাসানকে মৃত্যুদণ্ড দেন।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৬ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৬ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মার্কিন মেজরের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার, কে এই নিদাল হাসান?

৯ অক্টোবর ২০২৬, ৯:৫২ এএম · আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে গুলি করে হত্যার দায়ে দণ্ডিত হাসানের মৃত্যুদণ্ড আগামী ৩ ডিসেম্বর কার্যকরের পরিকল্পনা রয়েছে।

ফটোকার্ড

মার্কিন মেজরের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার, কে এই নিদাল হাসান?

মার্কিন মেজরের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার, কে এই নিদাল হাসান?

মার্কিন মেজরের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার, কে এই নিদাল হাসান?

শিরোনাম