১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

জলাবদ্ধতা নিরসনে টেকসই পদক্ষেপের প্রতিশ্রুতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

জলাবদ্ধতা নিরসনে টেকসই পদক্ষেপের প্রতিশ্রুতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
ছবি : জি বাংলা নিউজ

যশোরের নদী ও খাল অবৈধ দখলমুক্ত করা এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় যশোরের ক্রাইস্ট চার্চ ট্রেড স্কুলের সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, নদী, খাসজমি ও পুকুর দখলকারীরা যত প্রভাবশালীই হোক না কেন, পরিবেশ রক্ষায় সরকার সাধারণ মানুষের পক্ষে কাজ করবে। দখলদারদের কাছ থেকে উন্মুক্ত জলাশয় উদ্ধার করে জনগণের ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়া হবে, যাতে মানুষ সুস্থ ও স্বাভাবিক পরিবেশে বসবাস করতে পারে।

‘বাপা যশোর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং বাপার কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড.’

— জি বাংলা ডেস্ক

খাল পুনঃখনন প্রকল্পের অগ্রগতি তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কেশবপুরে খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে এবং হৈবতপুরে কাজ শেষ হয়েছে। ২০৩০ সালের মধ্যে যশোরের প্রতিটি উপজেলার প্রয়োজনীয় সব খাল পুনঃখননের লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৬ ঘণ্টা আগে

যশোর সদর, অভয়নগর, কেশবপুর ও মণিরামপুরসহ বিভিন্ন এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীতের উদ্যোগগুলোর ধারাবাহিকতা বজায় না থাকায় এ সংকট আরও তীব্র হয়েছে। পানিসম্পদ, কৃষি ও আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত স্থায়ী ও টেকসই সমাধান খোঁজা হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • যশোরের নদী ও খাল অবৈধ দখলমুক্ত করা এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন…
  • শুক্রবার বেলা সাড়ে ১১টায় যশোরের ক্রাইস্ট চার্চ ট্রেড স্কুলের সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক…
  • প্রতিমন্ত্রী বলেন, নদী, খাসজমি ও পুকুর দখলকারীরা যত প্রভাবশালীই হোক না কেন, পরিবেশ রক্ষায় সরকার সাধারণ মানুষের পক্ষে কাজ করবে।
  • খাল পুনঃখনন প্রকল্পের অগ্রগতি তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কেশবপুরে খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে এবং হৈবতপুরে কাজ শেষ হয়েছে।

ঐতিহাসিক যশোর-বেনাপোল সড়কের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়নের সময় সড়কের ঐতিহ্যবাহী প্রাচীন গাছগুলো রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।

পরিবেশবান্ধব পরিবহন ও জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সিসা-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করলে পরিবেশদূষণ কমাতে ভূমিকা রাখা সম্ভব। ডেসকোর মাধ্যমে উত্তরখানে চালু হওয়া পাইলট প্রকল্প সফল হলে তা পর্যায়ক্রমে দেশজুড়ে সম্প্রসারণ করা হবে।

সম্মেলনে যশোরের পরিবেশ সুরক্ষা, খাল পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ এবং পরিবহন খাতে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

বাপা যশোর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং বাপার কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মাদ তালুকদারসহ স্থানীয় পরিবেশকর্মীরা।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১৩ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জলাবদ্ধতা নিরসনে টেকসই পদক্ষেপের প্রতিশ্রুতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পিএম · সারাদেশ

যশোরের নদী ও খাল অবৈধ দখলমুক্ত করা এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

ফটোকার্ড

জলাবদ্ধতা নিরসনে টেকসই পদক্ষেপের প্রতিশ্রুতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

জলাবদ্ধতা নিরসনে টেকসই পদক্ষেপের প্রতিশ্রুতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

জলাবদ্ধতা নিরসনে টেকসই পদক্ষেপের প্রতিশ্রুতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

শিরোনাম