১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
সারাদেশ

অটোরিকশা থেকে লাফ দিয়েও নিজেকে বাঁচাতে পারল না তাজমীন

অটোরিকশা থেকে লাফ দিয়েও নিজেকে বাঁচাতে পারল না তাজমীন
ছবি : জি বাংলা নিউজ

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমীন হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের ভাষ্য অনুযায়ী, ধর্ষণে বাধা দেওয়ায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫) ওই ছাত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া।

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর এলাকায় ধানখেতের আইলের পাশে তাজমীনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে লালমাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তাঁর বাবা এসে মরদেহ শনাক্ত করেন।

‘পুলিশের তদন্ত ও আসামির জবানবন্দির বরাত দিয়ে জানানো হয়, ৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে তাজমীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা বাস কাউন্টারের সামনে থেকে বাসায় ফেরার জন্য একটি অটোরিকশা ভাড়া করে।’

— জি বাংলা ডেস্ক

জান্নাতুল তাজমীন রেনাটা পিএলসি, কুমিল্লায় কর্মরত আবদুল আলীম ও কেয়া আক্তার দম্পতির মেয়ে। তাঁদের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে। বাবার চাকরির সুবাদে তাজমীন পরিবারের সঙ্গে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় থাকত। সে ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী উড্ডয়নের আগে ইউএস-বাংলার উড়োজাহাজের টায়ারে আগুন, নিরাপদে নামানো হলো চার শতাধিক যাত্রী সারাদেশ ৬ ঘণ্টা আগে

পুলিশের তদন্ত ও আসামির জবানবন্দির বরাত দিয়ে জানানো হয়, ৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে তাজমীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা বাস কাউন্টারের সামনে থেকে বাসায় ফেরার জন্য একটি অটোরিকশা ভাড়া করে। ৩০০ টাকা ভাড়ায় চালক সুমন তাকে নিয়ে রওনা হন। পথে তিনি তাজমীনকে ১০০ টাকার কলা ও রুটি কিনে দেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমীন হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
  • শনিবার (১০ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া।
  • পুলিশ জানায়, গত ৮ অক্টোবর সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর এলাকায় ধানখেতের আইলের পাশে তাজমীনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
  • জান্নাতুল তাজমীন রেনাটা পিএলসি, কুমিল্লায় কর্মরত আবদুল আলীম ও কেয়া আক্তার দম্পতির মেয়ে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সুমন রেসকোর্সের দিকে না গিয়ে অটোরিকশার গতিপথ পরিবর্তন করে চাঁদপুরগামী সড়কে নিয়ে যান। এতে আতঙ্কিত হয়ে তাজমীন তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে চলন্ত অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করলে সুমন তাকে ধানখেতের কাছে ধরে ফেলেন। পরে তাকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, তাজমীন ধস্তাধস্তি ও চিৎকার শুরু করলে সুমন গামছা দিয়ে তার গলা পেঁচিয়ে ধরেন। একপর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে মাটিতে ফেলে পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করেন বলে অভিযোগ রয়েছে।

হত্যার পর তাজমীনের ভ্যানিটি ব্যাগ, আইফোন ও স্কুলব্যাগ নিয়ে যান সুমন। পরে ভ্যানিটি ব্যাগটি পাশের ধানখেতে ফেলে অন্য একটি অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশের তথ্য অনুযায়ী, কাছের কাচিকাটা মসজিদের পুকুরে হাত-মুখ ধুয়ে আইফোনটি সেখানে লুকিয়ে রেখে তিনি চট্টগ্রামে আত্মগোপন করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি ও লালমাই থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৯ অক্টোবর চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাগমারা এলাকার পুকুরপাড়ের জঙ্গল থেকে আইফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অটোরিকশা উদ্ধার করা হয়।

সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ ডিএমপির অভিযানে আটক আরও ৪৪২ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটকদের… ১৩ ঘণ্টা আগে গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা… ১৩ ঘণ্টা আগে ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিবর্ষা মৌসুমে চট্টগ্রামজুড়ে গহিরার ইলিশের সুনাম থাকে। ইলিশের মৌসুম শেষ হতেই আনোয়ারার গহিরা উপকূলে শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা।… ১৫ ঘণ্টা আগে বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯ জনই জয়ী… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

অটোরিকশা থেকে লাফ দিয়েও নিজেকে বাঁচাতে পারল না তাজমীন

১০ অক্টোবর ২০২৬, ৬:০০ এএম · সারাদেশ

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমীন হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের ভাষ্য অনুযায়ী, ধর্ষণে বাধা দেওয়ায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫) ওই ছাত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফটোকার্ড

অটোরিকশা থেকে লাফ দিয়েও নিজেকে বাঁচাতে পারল না তাজমীন

অটোরিকশা থেকে লাফ দিয়েও নিজেকে বাঁচাতে পারল না তাজমীন

অটোরিকশা থেকে লাফ দিয়েও নিজেকে বাঁচাতে পারল না তাজমীন

শিরোনাম