১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

‘ট্রেন বাতিল করে ভারতের যুবসমাজকে আটকানো যাবে না’

‘ট্রেন বাতিল করে ভারতের যুবসমাজকে আটকানো যাবে না’
ছবি : জি বাংলা নিউজ

ভারতের যুবসমাজকে ট্রেন বাতিল করেও আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে বিরোধীরা ‘মিথ্যা’ প্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে এসব কথা বলেন চিরাগ। তাঁর মতে, বারবার বিক্ষোভের কারণে রাজধানীর স্বাভাবিক জনজীবন ব্যাহত করা ঠিক নয়।

ক্ষমতাসীন এনডিএ জোটের শরিক চিরাগকে দিল্লিতে ট্রেন বাতিল, মেট্রো পরিষেবায় বিঘ্ন এবং বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বিরোধীদের সমালোচনা করেন।

‘আর এখন বিক্ষোভের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সমস্যা তৈরি করছেন।’ কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, নির্বাচন কমিশনের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে বিরোধীদের উচিত প্রধান নির্বাচন কমিশনারের কাছে সময় চেয়ে বৈঠক করা।’

— আন্তর্জাতিক ডেস্ক

চিরাগ পাসোয়ান বলেন, ‘এরা ভারতের যুবসমাজ। প্রভু, এদের কেউ আটকাতে পারবে না। কিছু মানুষ বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছেন। কতগুলো ট্রেন আটকে রাখা যাবে? কতটা যোগাযোগব্যবস্থা বন্ধ করা যাবে? কতগুলো রাস্তা অবরুদ্ধ করা যাবে?’

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৪ ঘণ্টা আগে

তিনি আরও বলেন, ‘ভারতের যুবসমাজের গোটা বিশ্বকে পথ দেখানোর ক্ষমতা রয়েছে। তাদের কেউ আটকাতে পারবে না।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের যুবসমাজকে ট্রেন বাতিল করেও আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান।
  • শনিবার (১০ অক্টোবর) ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে এসব কথা বলেন চিরাগ।
  • ক্ষমতাসীন এনডিএ জোটের শরিক চিরাগকে দিল্লিতে ট্রেন বাতিল, মেট্রো পরিষেবায় বিঘ্ন এবং বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে প্রশ্ন …
  • চিরাগ পাসোয়ান বলেন, ‘এরা ভারতের যুবসমাজ।

বিরোধী দলগুলোকে কটাক্ষ করে চিরাগ অভিযোগ করেন, সমস্যা সমাধানের চেষ্টা না করে তারা বিক্ষোভ ও প্রতিবাদের রাজনীতিতে বেশি আগ্রহী। তিনি বলেন, ‘আপনারা (বিরোধীরা) নির্বাচনে জিততে পারছেন না। আর এখন বিক্ষোভের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সমস্যা তৈরি করছেন।’

কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, নির্বাচন কমিশনের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করতে চাইলে বিরোধীদের উচিত প্রধান নির্বাচন কমিশনারের কাছে সময় চেয়ে বৈঠক করা। বৈঠকের পরিবর্তে বিক্ষোভকে উপযুক্ত পদ্ধতি বলে মনে করেন না তিনি।

এর আগে নির্বাচন কমিশনকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়েও কথা বলেছিলেন চিরাগ পাসোয়ান। গত মাসে তিনি নির্বাচন কমিশন, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, সংস্থার অভ্যন্তরীণ অসন্তোষ নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

তখন চিরাগ বলেছিলেন, নির্বাচন কমিশনকে জনগণের আস্থা ধরে রাখতে হবে। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হলে তা গ্রহণযোগ্য হবে না। এ ধরনের পরিস্থিতিতে মানুষের সংশয় দূর করতে কমিশনের উচিত দৃঢ়ভাবে নিজেদের অবস্থান তুলে ধরা বলেও মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৬ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৬ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘ট্রেন বাতিল করে ভারতের যুবসমাজকে আটকানো যাবে না’

১০ অক্টোবর ২০২৬, ৬:০৩ এএম · আন্তর্জাতিক

ভারতের যুবসমাজকে ট্রেন বাতিল করেও আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে বিরোধীরা ‘মিথ্যা’ প্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

ফটোকার্ড

‘ট্রেন বাতিল করে ভারতের যুবসমাজকে আটকানো যাবে না’

‘ট্রেন বাতিল করে ভারতের যুবসমাজকে আটকানো যাবে না’

‘ট্রেন বাতিল করে ভারতের যুবসমাজকে আটকানো যাবে না’

শিরোনাম